Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 05, 2026
বাংলাদেশে সেরামের ভ্যাকসিন বিক্রি হবে চার ডলারে: রয়টার্স

বাংলাদেশ

টিবিএস ডেস্ক
12 January, 2021, 10:15 am
Last modified: 12 January, 2021, 03:23 pm

Related News

  • ত্বকের ক্যানসার প্রতিরোধে সাফল্য, রোগীদের মৃত্যুঝুঁকি কমাতে সহায়তা করছে মডার্না-মার্কের টিকা
  • অ্যাস্ট্রেজেনেকার এক কোটি ৩৬ লাখ ডোজ ভ্যাকসিন ফেলে দিবে কানাডা
  • দেশের ৭০ শতাংশ জনগোষ্ঠী কোভিডের দুই ডোজ টিকা পেয়েছেন
  • সর্বাধিক বিক্রিত ওষুধের তালিকায় শীর্ষে ফাইজারের কোভিড ভ্যাকসিন
  • সংক্রমণ কমায় পুনরায় ভ্যাকসিন রপ্তানি শুরু করতে বৈশ্বিক চাপের মুখে ভারত

বাংলাদেশে সেরামের ভ্যাকসিন বিক্রি হবে চার ডলারে: রয়টার্স

কোভিশিল্ড নামে সেরামের উৎপাদিত ভ্যাকসিনের প্রথম দফার চালান চলতি মাসের ২৫শে জানুয়ারির মধ্যেই দেশে আসবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভ্যাকসিন পৌঁছালে আগামী মাসের প্রথম ভাগেই টিকাদান কর্মসূচি শুরু করা যাবে। 
টিবিএস ডেস্ক
12 January, 2021, 10:15 am
Last modified: 12 January, 2021, 03:23 pm

বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রতি ডোজ ভ্যাকসিন বাংলাদেশে ৪ ডলারে বিক্রি করা হবে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি ডোজ টিকার পেছনে ভারতের চেয়েও ৪৭ শতাংশ টাকা বেশি খরচ করা লাগছে বাংলাদেশকে। ভারতে প্রতি ডোজ টিকার দাম পড়ছে ২.৭২ ডলার।

ব্রিটিশ ওষুধ প্রস্তুতকারক সংস্থা অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করোনা ভ্যাকসিন বাংলাদেশে রপ্তানি করার জন্য যে মূল্যতালিকা নির্ধারণ করা হয়েছে তার ফলে বিশ্বের অন্যান্য নিম্ন ও মধ্যম আয়ের দেশেও ভ্যাকসিনটির দাম কেমন পড়বে তা বোঝা যাচ্ছে।

১৬ কোটিরও বেশি মানুষের এই দেশে প্রাথমিক পর্যায়ে ৩ কোটি টিকা আনতে গত নভেম্বরে ভারতের সেরাম ইনস্টিটিউট এবং বাংলাদেশি ঔষধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মার সঙ্গে চুক্তি করে বাংলাদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়।

কোভিশিল্ড নামে সেরামের উৎপাদিত ভ্যাকসিনের প্রথম দফার চালান চলতি মাসের ২৫শে জানুয়ারির মধ্যেই দেশে আসবে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভ্যাকসিন পৌঁছালে আগামী মাসের প্রথম ভাগেই টিকাদান কর্মসূচি শুরু করা যাবে। 

একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে প্রতি ডোজ টিকার দাম পড়তে যাচ্ছে গড়ে ৩ ডলার। যদিও এ বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বাংলাদেশ সরকার কর্তৃক আনুষ্ঠানিক ঘোষণার আগে কেউই নিজেদের নাম প্রকাশ করতে চাননি। 

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের সঙ্গে রয়টার্স ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া মেলেনি। 

এদিকে ভারত সরকারের সঙ্গে সেরাম ইনস্টিটিউট ২০০ রুপি (২.৭২ ডলার) করে প্রথম  দফায় ১ কোটি ১০ লাখ ডোজ টিকা সরবরাহ করার চুক্তি করেছে।  সেরামের কাছে এখন পাঁচ কোটি ডোজ টিকার মজুত রয়েছে।
 
১৩৫ কোটি মানুষের দেশ ভারতে চাহিদা অনুযায়ী টিকার এই মজুদ তুলনামূলকভাবে বেশ কম। ইতোমধ্যে জরুরি ব্যবহারের জন্য ভারতীয় নিয়ন্ত্রকেরা কোভিশিল্ডকে অনুমোদন দিয়েছেন।

নিম্ন আয়ের দেশগুলোতে টিকা সরবরাহের জন্য সেরাম  অ্যাস্ট্রাজেনেকা, গেটস ফাউন্ডেশন এবং টিকা বিষয়ক আন্তর্জাতিক জোট-গ্যাভি'র সাথে চুক্তি করেছে। ব্রাজিল সেরামের কাছ থেকে ২০ লাখ ভ্যাকসিন প্রাপ্তির আশা করছে।

উল্লেখ্য, বাংলাদেশে এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত  হয়েছেন ৫ লাখ ২৩ হাজার ৩০২ জন; মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৮০৩ জনে।

Related Topics

টপ নিউজ

সেরাম ইনস্টিটিউট / কোভিড ভ্যাকসিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
    অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
  • পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
    শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ
  • বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
    আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
    লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান
  • ফাইল ছবি
    চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক
  • ছবি: সংগৃহীত
    মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

Related News

  • ত্বকের ক্যানসার প্রতিরোধে সাফল্য, রোগীদের মৃত্যুঝুঁকি কমাতে সহায়তা করছে মডার্না-মার্কের টিকা
  • অ্যাস্ট্রেজেনেকার এক কোটি ৩৬ লাখ ডোজ ভ্যাকসিন ফেলে দিবে কানাডা
  • দেশের ৭০ শতাংশ জনগোষ্ঠী কোভিডের দুই ডোজ টিকা পেয়েছেন
  • সর্বাধিক বিক্রিত ওষুধের তালিকায় শীর্ষে ফাইজারের কোভিড ভ্যাকসিন
  • সংক্রমণ কমায় পুনরায় ভ্যাকসিন রপ্তানি শুরু করতে বৈশ্বিক চাপের মুখে ভারত

Most Read

1
অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ
বাংলাদেশ

অনলাইন জুয়া, হুন্ডির অভিযোগ: ১৪ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করছে বিএফআইইউ

2
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

3
বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার জাতীয় পতাকা। ছবি: ফ্রিপিক
অর্থনীতি

আজ সেপা সই করছে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া, ঢাকার জন্য উন্মুক্ত হবে ১১১ সেবা উপ-খাত

4
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লাইনে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিলেন জাইমা রহমান

5
ফাইল ছবি
অর্থনীতি

চলতি হিসেবের বিপরীতে টিটি ডিসকাউন্টিং সুবিধা বাতিল করল কেন্দ্রীয় ব্যাংক

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে অভিনেত্রীকে জড়িয়ে ‘কুরুচিকর’ মন্তব্য, তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা গ্রেপ্তার 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net