Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
October 10, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, OCTOBER 10, 2026
সংক্রমণ কমায় পুনরায় ভ্যাকসিন রপ্তানি শুরু করতে বৈশ্বিক চাপের মুখে ভারত

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
14 September, 2021, 05:00 pm
Last modified: 14 September, 2021, 05:15 pm

Related News

  • গঙ্গার পানি বণ্টন নিয়ে সব আলোচনা যৌথ নদী কমিশনের অধীনেই: ভারত
  • ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ
  • ‘ককরোচদের’ বিক্ষোভের আগে দিল্লিতে ৫৭ মেট্রো স্টেশন বন্ধ, ৬১ ট্রেন চলাচল বাতিল, ২৩ হাজার পুলিশ মোতায়েন; বন্ধ হবে ইন্টারনেট
  • সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
  • বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

সংক্রমণ কমায় পুনরায় ভ্যাকসিন রপ্তানি শুরু করতে বৈশ্বিক চাপের মুখে ভারত

প্রায় ১০০ কোটি ডোজ ভ্যাকসিনের জন্য ভারতের দিকে তাকিয়ে রয়েছে কোভ্যাক্স। কোভ্যাক্সের সঙ্গে মার্কিন কর্মকর্তারাও আশা করছেন যে, করোনা পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় ভারত পুনরায় টিকা রপ্তানিতে সম্মত হবে।
টিবিএস ডেস্ক
14 September, 2021, 05:00 pm
Last modified: 14 September, 2021, 05:15 pm
কলকাতায় ভ্যাকসিন নিতে লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। আগস্টের শেষ দিকে তোলা ছবি। সূত্র: রূপক দে চৌধুরী/ রয়টার্স

কোভিড ভ্যাকসিন রপ্তানিতে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে বাড়তে থাকা বৈশ্বিক চাপের মুখোমুখি ভারত। করোনা প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় মাসখানেক আগে ভারত ভ্যাকসিন রপ্তানি বন্ধ করে। সংক্রমণ কমে আসলেও এখন পর্যন্ত দেশটি টিকা রপ্তানি উন্মুক্ত করেনি।

বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারত একইসঙ্গে বিশ্বের অন্যতম বৃহৎ ভ্যাকসিন প্রস্তুতকারী দেশ। ভারতীয়দের টিকাদান কর্মসূচিতে গতি আনতে দেশটি টিকা রপ্তানি বন্ধ করে।

এদিকে, প্রায় ১০০ কোটি ডোজ ভ্যাকসিনের জন্য ভারতের দিকে তাকিয়ে রয়েছে কোভ্যাক্স। জাতিসংঘ সমর্থিত বৈশ্বিক টিকাদান উদ্যোগ কোভ্যাক্সের সঙ্গে মার্কিন কর্মকর্তারাও আশা করছেন যে, করোনা পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় ভারত পুনরায় টিকা রপ্তানিতে সম্মত হবে।

যুক্তরাষ্ট্রের মতো ধনী দেশগুলো যখন ইতোমধ্যে দুই ডোজ ভ্যাকসিনপ্রাপ্ত নাগরিকদের বুস্টার শট দেওয়ার কথা চিন্তা করছে, তখনই সৃষ্টি হলো এই চাপ।

তবে, ভারতীয় কর্মকর্তারা এখনও রপ্তানি শুরুর বিষয়ে কোনো দিনক্ষণ ঠিক করেননি। টিকা উৎপাদনের ভবিষ্যৎ নিয়ে মিশ্রবার্তা সৃষ্টি হলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামী বছরের সেপ্টেম্বরের মধ্যে বিশ্বের ৭০ শতাংশ মানুষকে পূর্ণাঙ্গ টিকাদানের আওতায় আনার নতুন প্রতিশ্রুতিতে অংশ নিতে বিশ্বনেতাদের আহ্বান জানাতে ফোন করার পরিকল্পনা করছেন।

এর আগে, এপ্রিলের শুরুর দিকে ভারতের সেরাম ইন্সটিটিউটের নির্বাহী কর্মকর্তা অ্যাসোসিয়েট প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ভারতের করোনা পরিস্থিতির উন্নতি হলে জুন নাগাদ ভ্যাকসিন রপ্তানি চালু হবে। বিশ্বের বৃহত্তম (ডোজ তৈরিতে) ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান হওয়ার পাশাপাশি তুলনামূলক কম খরচে অ্যাস্ট্রেজেনেকা ভ্যাকসিন উৎপাদন করে উন্নয়নশীল দেশগুলোতে ভ্যাকসিন চাহিদা পূরণের প্রতিশ্রুতি দেয় সেরাম।

কিন্তু, এরপরই ভারতে বাড়তে থাকে সংক্রমণ। মে মাসে ভারতে এক সপ্তাহে সর্বোচ্চ ২৭ লাখ মানুষের দেহে করোনা শনাক্ত হয়। এক বিবৃতিতে সেরাম চলতি বছরের শেষ নাগাদ রপ্তানি চালুর কথা জানায়। তবে, তারা "ভারতীয়দের জীবনের বিনিময়ে" ভ্যাকসিন রপ্তানি করবে না বলেও উল্লেখ করে।

আগস্টে ভারত সরকারকে ভ্যাকসিন বিষয়ে পরামর্শদাতা একটি দলের প্রধান ব্লুমবার্গকে জানান, দেশটি সম্ভবত আগামী বছর ভ্যাকসিন রপ্তানির অনুমতি দিবে।

মহামারির আঘাতে বিপর্যস্ত নিম্নআয়ের দেশগুলোই ভারতের রপ্তানি বন্ধের মূল ভুক্তভোগী। গত সপ্তাহে কোভ্যাক্স জানায়, তারা প্রতিশ্রুতি অনুযায়ী দুই কোটি ডোজ ভ্যাকসিনের পরিবর্তে চলতি বছর মাত্র এক কোটি ৪০ লাখ ডোজ ভ্যাকসিন বিতরণ করতে পারবে। ভারতের রপ্তানি বন্ধ থাকা এর অন্যতম একটি কারণ বলেও তারা উল্লেখ করে।

অজ্ঞাত সূত্রের উল্লেখ করে অ্যাক্সিওর একটি প্রতিবেদন জানিয়েছে যে, ভ্যাকসিন রপ্তানি চালু করতে ভারতকে বিশেষ প্রণোদনা প্রদানের পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন।

সরকারি তথ্য অনুসারে, রপ্তানি নিষেধাজ্ঞার পূর্বে ভারত বিশ্বের প্রায় ১০০টি নিম্নআয়ের দেশে ছয় কোটি ৬০ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করে।

গত রোববারের তথ্য অনুযায়ী, সাত দিনের গড় হিসেবে ভারতে সংক্রমণ সংখ্যা ছিল ৩৩ হাজার ৭৯৩, যা মে মাসের সংক্রমণ সংখ্যার প্রায় দশ ভাগের এক ভাগ।

ভারত ইতোমধ্যে ১৪০ কোটি জনগণের প্রায় ৪০ শতাংশকে অন্তত এক ডোজ ভ্যাকসিন প্রদান করেছে।

  • সূত্র: ওয়াশিংটন পোস্ট

Related Topics

টপ নিউজ

ভারত / ভ্যাকসিন রপ্তানিতে নিষেধাজ্ঞা / ভ্যাকসিন রপ্তানি / কোভ্যাক্স / সেরাম ইনস্টিটিউট

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • গঙ্গার পানি বণ্টন নিয়ে সব আলোচনা যৌথ নদী কমিশনের অধীনেই: ভারত
  • ভারতে রপ্তানি বাধা ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহার চায় বাংলাদেশ
  • ‘ককরোচদের’ বিক্ষোভের আগে দিল্লিতে ৫৭ মেট্রো স্টেশন বন্ধ, ৬১ ট্রেন চলাচল বাতিল, ২৩ হাজার পুলিশ মোতায়েন; বন্ধ হবে ইন্টারনেট
  • সন্দেহের বশে কাউকে ‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট
  • বাংলাদেশ-নেপালের মতো ‘নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net