Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 27, 2026
স্বপ্নের পথে শুরুর আগেই ইমনের হোঁচট

খেলা

টিবিএস রিপোর্ট
11 January, 2021, 12:30 pm
Last modified: 11 January, 2021, 12:38 pm

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন ইমন
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’

স্বপ্নের পথে শুরুর আগেই ইমনের হোঁচট

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের প্রাথমিক দলে রাখা হয়েছিল ইমনকে। চূড়ান্ত দলের ভাবনায় না থাকলেও দুটি প্রস্তুতি ম্যাচে ইমনকে বাজিয়ে দেখতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু তা আর হচ্ছে না। স্বপ্নের পথে শুরুর আগেই হোঁচট খেতে হলো ১৮ বছর বয়সী এই ক্রিকেটারকে।
টিবিএস রিপোর্ট
11 January, 2021, 12:30 pm
Last modified: 11 January, 2021, 12:38 pm

প্রতিভার প্রমাণ দিয়েছেন অনূর্ধ্ব-১৯ পর্যায়েই। যুব বিশ্বকাপ জয়ের অন্যতম সারথী পারভেজ হোসেন ইমন। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেকে আরেক ধাপ উপরে নিয়ে যান বাঁহাতি তরুণ এই ব্যাটসম্যান। ৪২ বলে সেঞ্চুরি করে বাংলাদেশের টি-টোয়েন্টি ইতিহাসের দ্রুততম সেঞ্চুরির মালিক হন ইমন। 

ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করায় তাকে আরেকটু পরখ করে দেখতে চেয়েছিল জাতীয় দলের নির্বাচকরা। পরিকল্পনার অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডের প্রাথমিক দলে রাখা হয়েছিল ইমনকে। চূড়ান্ত দলের ভাবনায় রাখা না হলেও দুটি প্রস্তুতি ম্যাচে ইমনকে বাজিয়ে দেখতে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট। 

তা আর হচ্ছে না। স্বপ্নের পথে শুরুর আগেই হোঁচট খেতে হলো ১৮ বছর বয়সী এই ক্রিকেটারকে। কুঁচকির পুরনো ব্যথা মাথা চাড়া দিয়ে ওঠায় দলের সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে ওঠা হয়নি ইমনের। আপাতত দলেরি সঙ্গে থাকা হচ্ছে না তার। চোটের কারণে প্রাথমিক দল থেকে বাদ দেওয়া হয়েছে ইমনকে। তবে তার জায়গায় কাউকে দলে যুক্ত করা হচ্ছে না। 

ইমনের চোটের বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন বিসিবির নির্বাচক হাবিবুল বাশার। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক বলেন, 'পুরনো চোটে সে ভুগছে। কুঁচকির চোটটা বেড়েছে ওর। স্ক্যান করাতে ওকে হাসপাতালে যেতে হবে। হাসপাতালে গেলে জৈব সুরক্ষা বলয়ের নিয়ম অনুযায়ী ওকে তিন দিন আইসোলেশনে থাকতে হবে। চোট সারতেও সময় লাগবে। এ কারণে ওকে দলে রাখা হচ্ছে না।'

শনিবার থেকে ওয়েস্ট সিরিজের প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ দল। ইমনও মাঠে এসেছিলেন। তবে অনুশীলনে নামেননি তিনি। রিপোর্টিং করে ড্রেসিংরুমে সময় কাটান এই তরুণ ক্রিকেটার। 

Related Topics

টপ নিউজ

পারভেজ হোসেন ইমন / বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
  • ছবি: সংগৃহীত
    নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী
  • সিগানের বাড়ি। ছবি: সিএনএন
    আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান
  • একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
    ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক
  • ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
    ২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

Related News

  • ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ
  • বাংলাদেশের ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরির মালিক এখন ইমন
  • ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে এক যুগ পর হোয়াইটওয়াশের আনন্দে বাংলাদেশ
  • আঙুলে পাঁচ সেলাই, ছিটকে গেলেন সৌম্য 
  • ‘আমি খুবই খুশি, বাংলাদেশের সব মানুষ খুশি’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটের স্বায়ত্তশাসন ও ‘সিলটি ভাষা’কে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নিজ বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার: পুলিশ হেফাজতে শিক্ষক ও সহপাঠী

3
সিগানের বাড়ি। ছবি: সিএনএন
আন্তর্জাতিক

আকাশছোঁয়া নির্মাণব্যয়, বিরক্ত হয়ে সরাসরি চীন থেকে ‘বাড়ি’ কিনে আনছেন অনেক আমেরিকান

4
একটি ‘আয়রন ডোম’ ব্যাটারি। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতে ‘আয়রন ডোম’ ও সৈন্য পাঠিয়েছে ইসরায়েল

5
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

এস আলমের আভিভা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল কেন্দ্রীয় ব্যাংক

6
২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের
অর্থনীতি

২০২৫ সালে রেকর্ড ২,২৫১ কোটি টাকা মুনাফা ব্র্যাক ব্যাংকের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net