Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
August 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, AUGUST 19, 2026
মিরপুর ডিওএইচএসে ডাকাতি: সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্টসহ ৪ জন রিমান্ডে 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 July, 2025, 05:40 pm
Last modified: 21 July, 2025, 05:43 pm

Related News

  • জামিনে মুক্তির ২৩ দিন পরই সাভার থেকে ফের গ্রেপ্তার ‘হাইক্কা ডাকাত’
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপ ৩ দিনের রিমান্ডে 
  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • একজন ডাকাতি করে নিয়ে গেছে, আরেকজন ষড়যন্ত্র করছে; সজাগ থাকতে হবে: নারায়ণগঞ্জে তারেক রহমান
  • প্যারিসের ল্যুভ জাদুঘরে সাত মিনিটের ডাকাতি,লুট হলো 'অমূল্য' গয়না

মিরপুর ডিওএইচএসে ডাকাতি: সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্টসহ ৪ জন রিমান্ডে 

মামলাটির তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক মো. মাসুদুর রহমান আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 
টিবিএস রিপোর্ট
21 July, 2025, 05:40 pm
Last modified: 21 July, 2025, 05:43 pm
প্রতীক ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী থানাধীন মিরপুর ডিওএইচএস এলাকায় সেনাবাহিনী ও ডিজিএফআইয়ের সদস্য পরিচয়ে বাসায় ডাকাতির অভিযোগে করা মামলায়, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আরিফ মোহাম্মদ ফিরোজ ইফতেখারসহ ৪ জনকে সাত দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২১ জুলাই) বিকালে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন। 

রিমান্ড যাওয়া অপর আসামিরা হলেন– মুকুল হোসেন, হারুন অর রশিদ ওরফে রাকিব হাওলাদার ও মোন্তাসির আহমেদ মাসুম। 

এর আগে, মামলাটির তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক মো. মাসুদুর রহমান আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। 

আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে, রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গত ২০ জুলাই মিরপুর ডিওএইচএসের ১১ নম্বর সড়কের একটি বাসায় ডাকাতির ঘটনা ঘটে। ওই বাড়ির যে ফ্ল্যাটে ডাকাতি হয়েছে, সেটির মালিক একজন অবসরপ্রাপ্ত মেজর। ঘটনার পর সন্দেহভাজনদের ধাওয়া করে একটি গাড়ি আটক করা হয়। পরবর্তীতে তাদের পুলিশে দেওয়া হয়। আটক ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি মুঠোফোন, সোনা ও হীরার গয়না, ল্যাপটপ, তিনটি ঘড়ি, কিছু প্রসাধনী ও কয়েকটি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ২০ জুলাই অবৈধ অস্ত্র, মাদকদ্রব্য ও অবৈধ মালামালের অভিযোগ তুলে আসামিরা নিজেদের ডিজিএফআই ও সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে জোর করে বাসায় প্রবেশ করে। এসময় তারা জোর করে আলমারি চাবি নিয়ে, মোবাইল, গহনা, নেকলেসসহ মূল্যবান জিনিসপত্র লুট করে। ডাকাতদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় আর্মি কন্ট্রোল রুমে ফোন করা হয়। পরে আর্মি চার জনকে আটক করে। অপর আসামিরা পালিয়ে যায়। এ ঘটনায় পল্লবী থানায় ভুক্তভোগী মামলাটি দায়ের করেন। 

Related Topics

টপ নিউজ

ডিওএইচএস / ডাকাতি / সাবেক সেনা সদস্য / রিমান্ড মঞ্জুর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: এআই
    জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  
  • নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
    নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ
  • ছবি: সংগৃহীত
    নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

Related News

  • জামিনে মুক্তির ২৩ দিন পরই সাভার থেকে ফের গ্রেপ্তার ‘হাইক্কা ডাকাত’
  • ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিমোর আত্মহত্যা: শিক্ষক সুদীপ ৩ দিনের রিমান্ডে 
  • মিরপুরে বাসায় ডাকাতির ঘটনায় ৫ সদস্য গ্রেপ্তার
  • একজন ডাকাতি করে নিয়ে গেছে, আরেকজন ষড়যন্ত্র করছে; সজাগ থাকতে হবে: নারায়ণগঞ্জে তারেক রহমান
  • প্যারিসের ল্যুভ জাদুঘরে সাত মিনিটের ডাকাতি,লুট হলো 'অমূল্য' গয়না

Most Read

1
ছবি: এআই
বাংলাদেশ

জুলাই-জুন থেকে বদলে অর্থবছর হচ্ছে এপ্রিল-মার্চ  

2
নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওদেল ভারতীয় সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর ‘সম্মানসূচক জেনারেল’ পদমর্যাদা প্রদান করেন। ছবি: এনডিটিভি
আন্তর্জাতিক

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক 'জেনারেল' হলেন ভারতের সেনাপ্রধান ধীরাজ শেঠ

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

নারী চালক-কন্ডাক্টর নিয়ে ১১ রুটে চালু হলো বিআরটিসির ‘পিংক বাস’

4
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ডে সমস্যা থাকায় আরামকোর এলএনজিবাহী জাহাজ গ্রহণ করেনি পেট্রোবাংলা, আসবে বিকল্প কার্গো

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net