Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
March 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, MARCH 28, 2026
২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের ‘স্লিপিং প্রিন্স’ আল ওয়ালিদ বিন খালেদ

আন্তর্জাতিক

টিবিএস রিপোর্ট
20 July, 2025, 07:45 pm
Last modified: 20 July, 2025, 08:02 pm

Related News

  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন
  • কারাগারে মারা গেছেন সাভারের সেই আলোচিত ‘সিরিয়াল কিলার’ সম্রাট
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • জাবি শিক্ষার্থী শারমিন হত্যা: স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডের আবেদন 
  • রাজধানীর উত্তর বাড্ডায় পুরোনো দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু 

২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদি আরবের ‘স্লিপিং প্রিন্স’ আল ওয়ালিদ বিন খালেদ

২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে, লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে অধ্যয়নকালে একটি গুরুতর গাড়ি দুর্ঘটনায় পড়েন তিনি। এতে তার মাথায় গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। যুক্তরাষ্ট্র ও স্পেনের শীর্ষস্থানীয় চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও প্রিন্স আল ওয়ালিদ আর কখনও পুরোপুরি জ্ঞান ফিরে পাননি।
টিবিএস রিপোর্ট
20 July, 2025, 07:45 pm
Last modified: 20 July, 2025, 08:02 pm
ছবি: এক্স থেকে নেওয়া

দুই দশকেরও বেশি সময় কোমায় থাকার পর ৩৬ বছর বয়সে মারা গেছেন সৌদি আরবের 'স্লিপিং প্রিন্স' খ্যাত প্রিন্স আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ। গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সৌদি রাজকীয় আদালত গতকাল (১৯ জুলাই) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে।

১৯৯০ সালের এপ্রিলে জন্ম নেওয়া প্রিন্স আল ওয়ালিদ ছিলেন প্রিন্স খালেদ বিন তালাল আল সৌদের জ্যেষ্ঠ পুত্র এবং ধনকুবের প্রিন্স আল ওয়ালিদ বিন তালালের ভাগ্নে।

২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে, লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে অধ্যয়নকালে একটি গুরুতর গাড়ি দুর্ঘটনায় পড়েন তিনি। এতে তার মাথায় গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়।

যুক্তরাষ্ট্র ও স্পেনের শীর্ষস্থানীয় চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা সত্ত্বেও প্রিন্স আল ওয়ালিদ আর কখনও পুরোপুরি জ্ঞান ফিরে পাননি।

দীর্ঘ ২০ বছর ধরে তিনি কার্যত কোমায় ছিলেন। তবে অচেতন অবস্থায় মাঝে মাঝে তার দেহের বিভিন্ন অঙ্গের অনিচ্ছাকৃত নড়াচড়ার কিছু ভিডিও পরিবারের সদস্যরা শেয়ার করতেন, যা অনেকের মনে আশার জাগাতো।

صلاة التهجد ليلة ٢٩
من شهر رمضان المبارك ١٤٤٦
عند ابني وحبيبي الوليد الله يشفيه ويعافيه
ويشفي مرضانا ومرضاكم ومرضى المسلمين
اللهم تقبل منا ومنكم صالح الاعمال pic.twitter.com/GEBqeqpIBd— خالد بن طلال بن عبد العزيز ( أبو الوليد ) (@allah_cure_dede) March 29, 2025

তার বাবা প্রিন্স খালেদ সব সময় আল্লাহর ওপর ভরসা করেছেন এবং ছেলের লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়ার প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক আবেগঘন পোস্টে প্রিন্স খালেদ লেখেন, 'গভীর দুঃখ ও বিষণ্ণতার সঙ্গে আমরা জানচ্ছি আল্লাহর ইচ্ছা ও আদেশে বিশ্বাসী হৃদয় এবং আমাদের প্রিয় পুত্র যুবরাজ আল ওয়ালিদ বিন খালেদ বিন তালাল বিন আব্দুল আজিজ আল সৌদ আজ আমাদের মাঝ থেকে চিরবিদায় নিয়েছেন। তার মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি, আল্লাহ তার ওপর রহম করুন।'

যুবরাজের মৃত্যুর খবর দ্রুত সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। শুরু হয় শোক ও শ্রদ্ধার ঢল।

সোশ্যাল মিডিয়ায় #প্রিন্স হ্যাশট্যাগটি ট্রেন্ডিংয়ে আছে। এর মাধ্যমে হাজারো মানুষ তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে এবং রাজপরিবারের বিশ্বাস ও ধৈর্যের প্রশংসা করেছে।

Related Topics

টপ নিউজ

স্লিপিং প্রিন্স / সৌদি আরব / আল ওয়ালিদ বিন খালেদ / মৃত্যু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!
  • দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
    একাত্তর: কার্টুন যখন হাতিয়ার
  • আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
    চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান
  • ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
    পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা
  • ছবি: সংগৃহীত
    ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’
  • ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
    হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

Related News

  • ঈদযাত্রায় ১০ দিনে সড়ক দুর্ঘটনায় ২৭৪ জনের মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন
  • কারাগারে মারা গেছেন সাভারের সেই আলোচিত ‘সিরিয়াল কিলার’ সম্রাট
  • বরিশালের শের-ই-বাংলা মেডিকেলে আগুন, স্থানান্তরের সময় ২ রোগীর মৃত্যু
  • জাবি শিক্ষার্থী শারমিন হত্যা: স্বামী গ্রেপ্তার, ৫ দিনের রিমান্ডের আবেদন 
  • রাজধানীর উত্তর বাড্ডায় পুরোনো দেয়াল ধসে দুই শিশুর মৃত্যু 

Most Read

1
২৫ মার্চ, ২০২৬; এদিন ওয়াশিংটন ডিসি-তে রিপাবলিকান দলের জাতীয় কংগ্রেসের তহবিল সংগ্রহের নৈশভোজ আয়োজনে অংশ নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হতবাক ট্রাম্প, তার শুরু করা যুদ্ধ ইরান শেষ করতে দিচ্ছে না!

2
দ্য স্টেটসম্যানে প্রকাশিত কার্টুনটি এঁকেছেন অমল চক্রবর্তী।
ফিচার

একাত্তর: কার্টুন যখন হাতিয়ার

3
আইডিএফ প্রধান আইয়াল জামির। ছবি: ফ্ল্যাশ ৯০
আন্তর্জাতিক

চরম সেনাসংকট, যেকোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে ইসরায়েলি সেনাবাহিনী: সতর্ক করলেন আইডিএফ-প্রধান

4
ইরানের ব্যালিস্টিক মিসাইল খাইবার, ২০২৩ সালের ২৩ মে। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পারমাণবিক বোমার দাবিতে সুর চড়াচ্ছেন ইরানের কট্টরপন্থিরা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা ট্রাম্পের; বললেন আলোচনা ‘ভালো এগোচ্ছে’

6
ওমানে সুলতান কাবুস বন্দরের অদূরে ট্যাংকার ‘র‍্যারিটি’ নোঙর করে আছে। ফাইল ছবি: রয়টার্স
অর্থনীতি

হরমুজ প্রণালিতে ইরানের সবুজ সংকেতে বাংলাদেশের জ্বালানি আমদানিতে কমবে খরচ ও ঝুঁকি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net