Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 03, 2026
গোপালগঞ্জে সহিংসতা: ২,৩০০ জনের বিরুদ্ধে পুলিশের ৩ মামলা, গ্রেপ্তার ১৬৪

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
19 July, 2025, 12:15 pm
Last modified: 19 July, 2025, 12:18 pm

Related News

  • উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপির ওপর হামলার অভিযোগ
  • চেক ডিজঅনারের মামলায় রিজেন্টের সেই সাহেদের এক বছরের কারাদণ্ড
  • পুলিশি বাধায় হবিগঞ্জে ঢুকতে পারলেন না এনসিপি নেতারা
  • শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
  • ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে: রাকসু ভিপি

গোপালগঞ্জে সহিংসতা: ২,৩০০ জনের বিরুদ্ধে পুলিশের ৩ মামলা, গ্রেপ্তার ১৬৪

পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই দিনে গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় পৃথকভাবে এই তিন মামলা দায়ের করা হয়েছে।
টিবিএস রিপোর্ট
19 July, 2025, 12:15 pm
Last modified: 19 July, 2025, 12:18 pm
গোপালগঞ্জে এনসিপির সমাবেশে সংঘর্ষের পর সশস্ত্র বাহিনী মোতায়েন করা হয়। ছবি: রয়টার্স

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে গত বুধবার সংঘটিত সহিংসতার ঘটনায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের সমর্থকসহ অন্তত ২,৩০০ জনের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা করেছে পুলিশ। এ পর্যন্ত অন্তত ১৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত দুই দিনে গোপালগঞ্জ সদর, কোটালীপাড়া ও কাশিয়ানী থানায় পৃথকভাবে এই তিন মামলা দায়ের করা হয়েছে। মামলায় পুলিশের ওপর হামলা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ, ঢাকা-খুলনা মহাসড়কসহ বিভিন্ন সড়কে গাছ ফেলে অবরোধ সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

তিনটি মামলায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ মোট ১৫৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও ২ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে।

গত বুধবার থেকে জেলাজুড়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪ জনে।

এরমধ্যে সদর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের হয়েছে। এ মামলায় ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং আরও ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে বলে জানান সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজেদুর রহমান।

কাশিয়ানী থানায় সন্ত্রাসবিরোধী আইনে গত বৃহস্পতিবার (১৭ জুলাই) যে মামলা দায়ের হয়েছে, তাতে ৭৪ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ (১৯ জুলাই) নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।

কোটালীপাড়া থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় ১৫৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ১ হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে।

গত বুধবার সন্ধ্যায় গোপালগঞ্জে জারি হওয়া কারফিউর মধ্যেই যৌথ বাহিনী অভিযান চালিয়ে মুকসুদপুরে ৬৬ জন, সদরে ৪৫ জন, কাশিয়ানীতে ২৪ জন, টুঙ্গিপাড়ায় ১৭ জন এবং কোটালীপাড়ায় ১২ জনকে গ্রেপ্তার করে।

এখন পর্যন্ত সহিংসতায় পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।

গত বুধবার গোপালগঞ্জের বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে ব্যাপক সহিংসতা ছড়িয়ে পড়ে। এনসিপি নেতাদের পদযাত্রা ও বহরে আওয়ামী লীগ সমর্থকদের হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে তাদের একাধিকবার সংঘর্ষ হয়।

পরে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার পর প্রথমে জেলা শহরে ১৪৪ ধারা জারি করা হয়। পরিস্থিতির আরও অবনতি হলে বুধবার সন্ধ্যা ৬টা থেকে কারফিউ ঘোষণা করা হয়। 

তবে বর্তমানে ওই কারফিউ সাময়িকভাবে শিথিল করা হয়েছে; আজ রাত ৮টা পর্যন্ত মোট ১৪ ঘণ্টা কারফিউ শিথিল থাকবে।

Related Topics

টপ নিউজ

গোপালগঞ্জে সহিংসতা / এনসিপির সমাবেশ / হামলা / মামলা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
    আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার
  • ছবি: সংগৃহীত
    ৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র
  • আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
    বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব
  • সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
    মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা
  • পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
    দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে
  • জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
    ‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

Related News

  • উত্তরখানে ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ আসনের এমপির ওপর হামলার অভিযোগ
  • চেক ডিজঅনারের মামলায় রিজেন্টের সেই সাহেদের এক বছরের কারাদণ্ড
  • পুলিশি বাধায় হবিগঞ্জে ঢুকতে পারলেন না এনসিপি নেতারা
  • শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় লতিফ সিদ্দিকী গ্রেপ্তার
  • ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে: রাকসু ভিপি

Most Read

1
হোটেল শৈবাল। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আশানুরূপ লাভ না হওয়ায় বেসরকারি অংশীদারত্বে যাচ্ছে পর্যটনের ৫৩ হোটেল, রেস্তোরাঁ ও বার

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

৪০ মিলিয়ন ডলার পাওনা শোধ না করেই বাংলাদেশে অর্ডার স্থগিতের ঘোষণা পোলিশ পোশাক জায়ান্ট এলপিপি’র

3
আসিয়ান জোটের একটি সম্মেলন। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে: জোট মহাসচিব

4
সৈয়দ জিয়াউল হক। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক মেজর জিয়াকে দণ্ডমুক্ত করতে সাবেক সহকর্মীদের আইনি ও প্রশাসনিক তৎপরতা

5
পাঁচ টাকা দামের মধু আইসক্রিম।
ফিচার

দিল ঠান্ডা মধু আইসক্রিম: যেভাবে ঢাকাবাসীকে আরাম দিচ্ছে গরমে

6
জিয়ান্নি ইনফান্তিনো। ছবি: রয়টার্স
খেলা

‘পদত্যাগ করো, নইলে অনাস্থা ভোটে গদিচ্যুত করা হবে’—ফিফা-প্রধান ইনফান্তিনোকে উয়েফার আলটিমেটাম

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net