Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 28, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 28, 2026
আগামীকাল সকাল ১১টা পর্যন্ত বাড়ল গোপালগঞ্জে কারফিউ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
17 July, 2025, 05:20 pm
Last modified: 17 July, 2025, 07:26 pm

Related News

  • আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীল নকশা শুরু করেছে: হাসনাত আবদুল্লাহ
  • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা তদন্তের দাবি এনসিপির
  • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির
  • উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার: হাসনাত
  • এজলাসে পেপারওয়েট ছুড়ে আইনজীবীকে আহত করার ঘটনায় বিচারককে বদলি

আগামীকাল সকাল ১১টা পর্যন্ত বাড়ল গোপালগঞ্জে কারফিউ

আজ (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল (১৮ জুলাই) দুপুর ১১টা পর্যন্ত ফের কারফিউ জারি করা হয়েছে। ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত কারফিউ বন্ধ থাকবে। এরপর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে।
টিবিএস রিপোর্ট
17 July, 2025, 05:20 pm
Last modified: 17 July, 2025, 07:26 pm

আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গোপালগঞ্জে আজ (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল (১৮ জুলাই) দুপুর ১১টা পর্যন্ত ফের কারফিউ জারি করা হয়েছে। দুপুর ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ বন্ধ থাকবে। এরপর দুপুর ২টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে।

আজ (১৭ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত ২২ ঘণ্টার কারফিউ জারি করে প্রশাসন।

বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, কারফিউয়ের মধ্যে এ পর্যন্ত ২০ জনকে আটকের খবর নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মো. সাজেদুর রহমান।

গতকাল এ মঞ্চে এনসিপির সমাবেশ আয়োজিত হয়। ছবি: টিবিএস

মূলত বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে এই ২০ জনকে আটক করার কথা জানান তিনি।

আটককৃতদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান ওসি মীর মো. সাজেদুর রহমান।

ছবি: টিবিএস

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলেও জানান তিনি।

এছাড়া গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. কামরুজ্জামান জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সংঘর্ষের পর থেকে রাজধানী ঢাকার সঙ্গে গোপালগঞ্জের যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যাতায়াত ব্যবস্থা একদম বন্ধ রয়েছে। 

ছবি: টিবিএস

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গা ঢাকা দিয়েছেন। তারা গ্রেফতারের আতঙ্কে রয়েছেন।

বুধবার এনসিপির সমাবেশকে ঘিরে পুলিশের সঙ্গে এনসিপি নেতাকর্মী এবং আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মীদের মধ্যে দিনভর সংঘর্ষ হয়। এতে চারজন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

আরও পড়ুন: গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলা, ১৪৪ ধারা জারি

আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় টহল দিচ্ছে এবং মাইকিং করে স্থানীয়দের ঘরে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আজ সকালে পরিস্থিতি শান্ত মনে হলেও জেলাজুড়ে উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয় মানুষদের মধ্যে এখনো আতঙ্ক রয়েছে।

সড়কে টহল দিচ্ছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: টিবিএস

কারফিউ চললেও খেটে খাওয়া মানুষেরা পেটের দায়ে সকালে রাস্তায় বের হয়েছেন। শহরে সীমিত আকারে রিকশা চলাচল করলেও অন্য কোনো যানবাহন তেমন একটা চলাচল করছে না। শহরবাসীর অনেকেই পরিস্থিতি বুঝতে বাইরে বের হচ্ছেন। ব্যবসায়ীরা আতঙ্কে সব দোকানপাট বন্ধ রেখেছেন।

প্রসঙ্গত, গোপালগঞ্জে সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে নিষিদ্ধ ছাত্রলীগের হামলার পর হামলাকারী ও পুলিশের মধ্যে প্রায় তিন ঘণ্টা ধাওয়া-পাল্টা ধাওয়া চলে। এতে বাজার এলাকা থেকে পাচুড়িয়া পর্যন্ত দেড় কিলোমিটার সড়ক রণক্ষেত্রে পরিণত হয়।

ছবি: টিবিএস

পরে পুলিশ ও সেনাবাহিনী হামলাকারীদের লক্ষ্য করে গুলি চালায়। এতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের এক সদস্যসহ চারজন নিহত হন এবং সাংবাদিক-পুলিশসহ প্রায় ১০০ জন আহত হন।

আরও পড়ুন: গোপালগঞ্জে এনসিপির পথসভায় হামলা: গুলিবিদ্ধ ৪ জন নিহত, এলাকা রণক্ষেত্র

নিহতরা হলেন—জেলা শহরের উদয়ন রোডের যুবলীগ সদস্য দীপ্ত সাহা (২৫), থানাপাড়ার রমজান কাজী (২৪), আড়পাড়ার ইমন তালুকদার (১৮) এবং টুঙ্গিপাড়ার ইদ্রিস মোল্যা।

ব্যবসায়ীরা আতঙ্কে দোকানপাট বন্ধ রেখেছেন। ছবি: টিবিএস

Related Topics

টপ নিউজ

গোপালগঞ্জ / এনসিপি / কারফিউ / থমথমে পরিবেশ / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি
  • ছবি: স্ক্রিনগ্র্যাব
    সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন
  • ছবি: রয়টার্স
    ‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের
  • পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
    নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল
  • ছবি: টিবিএস
    মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  
  • ছবি: টিবিএস কোলাজ
    ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

Related News

  • আ. লীগের মতো বিএনপিও ভোট ইঞ্জিনিয়ারিংয়ের নীল নকশা শুরু করেছে: হাসনাত আবদুল্লাহ
  • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে জুলাই অভ্যুত্থানে তার ভূমিকা তদন্তের দাবি এনসিপির
  • সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে বিচারের দাবি এনসিপির
  • উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার: হাসনাত
  • এজলাসে পেপারওয়েট ছুড়ে আইনজীবীকে আহত করার ঘটনায় বিচারককে বদলি

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাজারের প্রচলিত ৭৬.৫ শতাংশ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক, দেশীয় পণ্যে শনাক্তের হার বেশি

2
ছবি: স্ক্রিনগ্র্যাব
বাংলাদেশ

সিলেটের শিক্ষিকার ভাইরাল ভিডিওতে অন্যায় কিছু দেখছেন না প্রতিমন্ত্রী, তদন্ত করবে শিক্ষা প্রশাসন

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘কার্যকারিতা ফুরিয়েছে’, তাই হরমুজে হামলা বন্ধ করার পরামর্শ মধ্যপ্রাচ্যে শীর্ষ মার্কিন সামরিক কমান্ডারের

4
পেন্টাগনের ব্রিফিং কক্ষে পডিয়ামের পেছনে দেখা যাচ্ছে পেন্টাগনের লোগো। ফাইল ছবি: রয়টার্স/অ্যাল ড্রাগো
আন্তর্জাতিক

নীরবে হিসাব বদলাল পেন্টাগন: ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হতাহতের সংখ্যা ৬০০ ছাড়াল

5
ছবি: টিবিএস
অর্থনীতি

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি, তৈরি হবে বৈদ্যুতিক সরঞ্জাম  

6
ছবি: টিবিএস কোলাজ
অর্থনীতি

ব্যাংক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তি করতে হবে ২ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net