Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
March 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, MARCH 19, 2026
মে মাসে ব্যাংকগুলোতে আমানতের প্রবৃদ্ধি আবারও ৮ শতাংশের নিচে

অর্থনীতি

তন্ময় মোদক
17 July, 2025, 09:15 am
Last modified: 17 July, 2025, 09:39 am

Related News

  • জানুয়ারিতে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ১০.৪৫%
  • বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে এযাবৎকালের সর্বনিম্ন ৬ শতাংশে
  • বিএনপি ব্যাংক খাতে চলমান সংস্কার অব্যাহত রাখবে: গভর্নরকে অর্থমন্ত্রী
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম এমডি নাবিল মুস্তাফিজুর রহমান
  • ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ৫০ মাসের সর্বোচ্চ, ফিরেছে দুই অংকের ঘরে

মে মাসে ব্যাংকগুলোতে আমানতের প্রবৃদ্ধি আবারও ৮ শতাংশের নিচে

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালের জুন শেষে আমানতের প্রবৃদ্ধি ছিল ৯.২৫ শতাংশ। এরপর থেকে ধারাবাহিকভাবে এ হার কমতে থাকে। গত বছরের আগস্টে প্রবৃদ্ধি নেমে এসেছিল ৭.০২ শতাংশে, যা ছিল আগের ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন।
তন্ময় মোদক
17 July, 2025, 09:15 am
Last modified: 17 July, 2025, 09:39 am
ইনফোগ্রাফ: টিবিএস

ব্যাংক খাতে গ্রাহকের আস্থা কিছুটা ফিরে আসা এবং এক মাসে প্রায় ৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স প্রবাহের পরও ২০২৪ সালের মে মাসে আমানতের প্রবৃদ্ধি ফের কমে ৮ শতাংশের নিচে নেমে এসেছে। এ বছর এটি ছিল সর্বনিম্ন মাসিক প্রবৃদ্ধি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাস শেষে ব্যাংক খাতে মোট আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৮.৩২ লাখ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৭.৭৩ শতাংশ বেশি। ২০২৪ সালের মে মাস শেষে আমানতের পরিমাণ ছিল ১৭ লাখ কোটি টাকা।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালের জুন শেষে আমানতের প্রবৃদ্ধি ছিল ৯.২৫ শতাংশ। এরপর থেকে ধারাবাহিকভাবে এ হার কমতে থাকে। গত বছরের আগস্টে প্রবৃদ্ধি নেমে এসেছিল ৭.০২ শতাংশে, যা ছিল আগের ১৮ মাসের মধ্যে সর্বনিম্ন।

চলতি বছরের জানুয়ারি থেকে সামান্য ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও এপ্রিল থেকে আবারও নিম্নমুখী ধারায় ফিরে আসে। এর ধারাবাহিকতায় মে মাসে গত পাঁচ মাসের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধি হয়েছে।

বিভিন্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সাধারণত মূল্যস্ফীতি কমলে আমানতের প্রবৃদ্ধি বাড়ে। তবে বর্তমানে মূল্যস্ফীতি কিছুটা কমলেও বিনিয়োগ না থাকায় নতুন কর্মসংস্থান হচ্ছে না। ফলে মানুষের আয় বাড়ছে না। আয় না বাড়লে আমানত কমবে, এটাই স্বাভাবিক।

চলতি বছরের মে মাসে সার্বিক মূল্যস্ফীতি নেমে আসে ৯.১৭ শতাংশ থেকে ৯.০৫ শতাংশে। জুনে এটি আরও কমে দাঁড়ায় ৮.৪৮ শতাংশে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, ২৭ মাস পর প্রথমবারের মতো মূল্যস্ফীতি ৯ শতাংশের নিচে নেমেছে।

এদিকে, মে মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল ৬.৯৫ শতাংশ, যা বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ৯.৮ শতাংশ লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম। রাজনৈতিক অনিশ্চয়তা, ব্যাংক খাতে তারল্য সংকট ও অনাদায়ী ঋণের পরিমাণ বেড়ে যাওয়াকে এর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান বলেন, "মূল্যস্ফীতি কিছুটা কমলেও এখনো তা দেশের মজুরি বৃদ্ধির চেয়ে বেশি। ফলে রেমিট্যান্স ও রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও আমানত বাড়ছে না।"

তিনি বলেন, দেশের অর্থনৈতিক কার্যক্রম কমে যাওয়ায় কর্মসংস্থান তৈরি হচ্ছে না। এর প্রভাব সরাসরি পড়ছে আমানতের প্রবৃদ্ধিতে। এছাড়া, জুনের প্রথম সপ্তাহে ঈদ হওয়ায় অনেকেই তখন আমানত ভেঙেছেন, যার প্রভাবও পড়েছে মে মাসের চিত্রে।

একাধিক ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংকের অনিয়ম, ঋণ কেলেঙ্কারি ও অর্থ ফেরতের অনিশ্চয়তায় গ্রাহকদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়েছিল। তবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর দায়িত্ব নেওয়ার পর অন্তত ১৩টি ব্যাংকের পর্ষদ পুনর্গঠন, নামসর্বস্ব ঋণ বন্ধে পদক্ষেপ, এবং লিকুইডিটি সাপোর্ট দেওয়াসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে।

ফলে দুর্বল ব্যাংকগুলোর পরিস্থিতি খুব একটা উন্নত না হলেও আর অবনতি হয়নি। অনেক ব্যাংক এখন আমানতের জন্য ১৪ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে। তবে মানুষের হাতে জমানোর মতো বাড়তি টাকা না থাকায় গ্রোথ বাড়ছে না।

এক মাসে ব্যাংকের বাইরে নগদ টাকা বেড়েছে ১৬,৪০০ কোটি টাকা

গত এপ্রিল মাসে কিছুটা কমে এলেও মে মাসে ব্যাংকের বাইরে থাকা নগদ টাকার পরিমাণ ফের বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এপ্রিল শেষে মানুষের হাতে নগদ ছিল ২.৭৭ লাখ কোটি টাকা। মে মাস শেষে তা বেড়ে দাঁড়ায় ২.৯৪ লাখ কোটি টাকায়। অর্থাৎ এক মাসে নগদ টাকার পরিমাণ বেড়েছে প্রায় ১৬,৪০০ কোটি টাকা।

আগের বছরের মে মাসের তুলনায় এই বৃদ্ধি ৮.৫৪ শতাংশ। ২০২৩ সালের মে মাসে মানুষের হাতে নগদ ছিল ২.৭১ লাখ কোটি টাকা।

অর্থনীতিবিদদের মতে, ব্যাংকের বাইরে নগদের পরিমাণ বেড়ে যাওয়া দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর। এতে ব্যাংকে টাকা জমা কমে যায়, ফলে মানি ক্রিয়েশন বাধাগ্রস্ত হয়। আর ব্যাংকে নগদ ফেরত এলে তারল্য বাড়ে, যা বিনিয়োগ ও ঋণ সক্ষমতা বাড়াতে সহায়ক।

সৈয়দ মাহবুবুর রহমান বলেন, "মে মাসে ঈদ উপলক্ষে কেনাকাটার জন্য এবং কোরবানির পশু কেনার লেনদেন নগদে হওয়ায় মানুষের হাতে নগদ টাকার চাহিদা বেড়ে যায়।"

একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক বলেন, মূল্যস্ফীতির হার কমলেও এখনো তা তুলনামূলকভাবে অনেক বেশি। পণ্যমূল্য বাড়ার কারণে খরচ মেটাতে মানুষ নগদ টাকার ওপর নির্ভর করছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৩ সালের অক্টোবর মাসে ব্যাংকের বাইরে নগদের পরিমাণ ছিল ২.৪৬ লাখ কোটি টাকা। ইনফ্লেশনারি চাপে তা ধারাবাহিকভাবে বাড়তে থাকে এবং ২০২৪ সালের মার্চ শেষে সর্বোচ্চ ২.৯৬ লাখ কোটি টাকায় পৌঁছে যায়।
 

Related Topics

টপ নিউজ / বাংলাদেশ

ব্যাংক খাত / আমানত প্রবৃদ্ধি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি
    ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি
  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
  • টিবিএস কোলাজ
    এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার
  • ছবি: স্ক্রিনগ্র‍্যাব
    সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা
  • ফাইল ছবি: রয়টার্স
    অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

Related News

  • জানুয়ারিতে ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ১০.৪৫%
  • বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি কমে এযাবৎকালের সর্বনিম্ন ৬ শতাংশে
  • বিএনপি ব্যাংক খাতে চলমান সংস্কার অব্যাহত রাখবে: গভর্নরকে অর্থমন্ত্রী
  • সম্মিলিত ইসলামী ব্যাংকের প্রথম এমডি নাবিল মুস্তাফিজুর রহমান
  • ব্যাংক আমানতের প্রবৃদ্ধি ৫০ মাসের সর্বোচ্চ, ফিরেছে দুই অংকের ঘরে

Most Read

1
ফাইল ছবি
বাংলাদেশ

ঈদযাত্রায় দ্বিগুণ-তিনগুণ ভাড়া, ২০ বছরের রেকর্ড ভাঙছে এবারের নৈরাজ্য: যাত্রী কল্যাণ সমিতি

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

3
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

4
টিবিএস কোলাজ
বাংলাদেশ

এপ্রিলের চাহিদা মেটাতে সরাসরি ৩ লাখ টন ডিজেল কিনছে সরকার

5
ছবি: স্ক্রিনগ্র‍্যাব
বাংলাদেশ

সদরঘাটে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ১, একাধিক নিখোঁজের আশঙ্কা

6
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

অগ্নিকাণ্ডের কবলে পড়া মার্কিন রণতরি ইরান বিরোধী অভিযানের মাঝপথেই ফিরছে বন্দরে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net