Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
March 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MARCH 16, 2026
খুলনায় বহিষ্কৃত যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা

বাংলাদেশ

ইউএনবি
11 July, 2025, 05:20 pm
Last modified: 11 July, 2025, 05:21 pm

Related News

  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত
  • বাজেটের পর সকল যোগ্য ব্যক্তি ফ্যামিলি কার্ডের আওতায় আসবে: খুলনায় কার্ড বিতরণকালে হুইপ রকিবুল
  • কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

খুলনায় বহিষ্কৃত যুবদল নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় মাহবুব প্রথম আলোচনায় আসেন। সে সময় দা উঁচিয়ে ধরে রাখা তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ইউএনবি
11 July, 2025, 05:20 pm
Last modified: 11 July, 2025, 05:21 pm
ছবি: ইউএনবি

খুলনা মহানগরীর দৌলতপুর এলাকায় শুক্রবার (১১ জুলাই) অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা যুবদলের এক বহিষ্কৃত নেতাকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

নিহত মোল্লা মাহবুবুর রহমান দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকায় নিহত মাহবুবের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, মাহবুব নিজের প্রাইভেট কার পরিষ্কার করার সময় একটি মোটরসাইকেলে করে তিনজন লোক এসে তাকে লক্ষ্য করে গুলি করে। তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা তাকে কুপিয়ে ও পায়ের রগ কেটে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে মাহবুব ক্রমেই বেপরোয়া হয়ে ওঠেন। এলাকায় মাদক ব্যবসা নিয়ে একটি প্রতিপক্ষ দলের সঙ্গে তার বিরোধ চলছিল বলে অভিযোগ রয়েছে। এর আগেও তিনি বেশ কয়েকবার হামলার শিকার হয়েছিলেন।

ওসি মীর আতাহার বলেন, এই বিরোধের জেরেই হত্যাকাণ্ডটি ঘটেছে কি না, তারা সেটি খতিয়ে দেখছেন।

তিনি আরও বলেন, 'ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।'

চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থী ও রাজনৈতিক কর্মীদের মধ্যে সংঘর্ষের সময় মাহবুব প্রথম আলোচনায় আসেন। সে সময় দা উঁচিয়ে ধরে রাখা তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ওই ঘটনার রাতেই তাকে দল থেকে বহিষ্কার করা হয়। তবে এরপরও তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন।

নিহত মাহবুব খুলনার মহেশ্বরপাশা পশ্চিমপাড়ার মো. আব্দুল করিম মোল্লার ছেলে।
 
Related Topics

টপ নিউজ

খুলনা / হত্যা / যুবদল নেতা / যুবদল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত
  • বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
    ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 
  • ফাইল ছবি/সংগৃহীত
    শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ
  • ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
    ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
  • ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
    হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

Related News

  • চাহিদা অনুযায়ী সরবরাহে ব্যর্থ হচ্ছে ডিপো, খুলনায় এখনো কাটেনি তেলের সংকট
  • জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হত্যা: স্বামী ফাহিমের রিমান্ড শুনানি ২৪ মার্চ
  • খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবদল নেতা নিহত
  • বাজেটের পর সকল যোগ্য ব্যক্তি ফ্যামিলি কার্ডের আওতায় আসবে: খুলনায় কার্ড বিতরণকালে হুইপ রকিবুল
  • কুষ্টিয়ায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাজধানীতে মাটির নিচে বিদ্যুতের লাইন বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ডেসকোর ৩ কর্মী নিহত

2
বাংলাদেশ ব্যাংক। ফাইল ছবি: বাসস
বাংলাদেশ

ঈদুল ফিতরের ছুটিতে ঈদের দিন ব্যতীত সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ 

3
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

শপিং ব্যাগের দাম নেওয়া বন্ধে আড়ংকে আইনি নোটিশ

4
ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ
অর্থনীতি

ক্রেডিট কার্ডের সর্বোচ্চ সীমা বাড়িয়ে ৪০ লাখ টাকা নির্ধারণ

5
ওমানের মাস্কাটে হরমুজ প্রণালীর কাছে নোঙর করা একটি ট্যাঙ্কার। ফাইল ছবি: বিবিসি
আন্তর্জাতিক

হরমুজ পুনরায় সচল করতে মিত্রদের নিয়ে কাজ করছে ব্রিটেন; যুদ্ধ 'যত দূর প্রয়োজন' চালিয়ে যেতে প্রস্তুত ইরান: আরাগচি

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অনিশ্চিত ৩ লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net