Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
সিলেটে পণ্য পরিবহন ধর্মঘট নিয়ে মতবিরোধ, প্রথম দিনে ঢিলেঢালাভাব

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
05 July, 2025, 05:10 pm
Last modified: 05 July, 2025, 05:19 pm

Related News

  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’
  • সিলেটে দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

সিলেটে পণ্য পরিবহন ধর্মঘট নিয়ে মতবিরোধ, প্রথম দিনে ঢিলেঢালাভাব

শনিবার দুপুরে সিলেট নগরের হুমায়ুন রশীদ চত্বর, কালিঘাটসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে সড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল অন্যদিনের তুলনায় অনেকটা কম।
টিবিএস রিপোর্ট
05 July, 2025, 05:10 pm
Last modified: 05 July, 2025, 05:19 pm
সিলেটে প্রথম দিন ঢিলেঢালাভাবে চলছে পণ্য পরিবহন ধর্মঘট। ছবি: টিবিএস

পাথর কোয়ারি চালুসহ পাঁচ দফা দাবিতে সিলেটে শুরু হয়েছে পণ্য পরিবহন ধর্মঘট। শনিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। তবে ধর্মঘট নিয়ে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। এ কারণে প্রথম দিনে ধর্মঘটে দেখা গেছে ঢিলেঢালাভাব।

সিলেট জেলা পণ্য পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ এই ধর্মঘট আহ্বান করে। তাদের ৫ দফা দাবির মধ্যে রয়েছে- সিলেটের সব পাথর কোয়ারি চালু করা, ক্রাশার মেশিন ধ্বংসে অভিযান বন্ধ করা, পাথর পরিবহনকারী ট্রাক আটকানো বন্ধ, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ এবং বিআরটিএ অফিসে শ্রমিক হয়রানি বন্ধ।

শনিবার দুপুরে সিলেট নগরের হুমায়ুন রশীদ চত্বর, কালিঘাটসহ কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, সড়কে সড়কে ট্রাক, লরি ও কাভার্ড ভ্যান চলাচল অন্যদিনের তুলনায় অনেকটা কম। তবে কিছু কিছু ট্রাক, লরি চলাচল করছে। অন্য সময় পরিবহন ধর্মঘটে যেসব সড়ক যানবাহন শূন্য হয়ে পড়ে, এমন চিত্র দেখা যায়নি। সড়কে ধর্মঘট আহ্বানকারীদেরও দেখা যায়নি।

জানা যায়, শনিবার ও রোববার সরকারি ছুটি থাকায় শ্রমিকদের একটি পক্ষ এ দুদিন ধর্মঘট পালনের বিরুদ্ধে মত দেন। এ নিয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। যদিও সংগঠনের নেতারা ধর্মঘট চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেন।

তবে সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া জানান, সিলেট জেলার সব মালিক-শ্রমিক এক হয়ে ধর্মঘটে নেমেছেন। সর্বাত্মভাবেই ধর্মঘট পালিত হচ্ছে।
 
তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে আমাদের দাবি পুরণ না হলে সোমবার থেকে সব পরিবহন ধর্মঘট কর্মসূচি শুরু হবে।

দিলু মিয়া আরও বলেন, 'পাথর কোয়ারি বন্ধ ও বিভিন্ন গাড়ি বাজেয়াপ্ত করার মাধ্যমে প্রশাসন পরিবহন শ্রমিকদের পেটে লাথি মারছে।'

জানা যায়, আন্দোলনকারীদের দাবির মধ্যে অন্যতম ছিল সিলেটের জেলা প্রশাসকের অপসারণ। তবে শেষ মূহূর্তে এ দাবি থেকে সরে এসেছেন তারা। দাবিনামায় পরিবর্তন করে বিআরটিএ অফিসে শ্রমিক হয়রানি বন্ধের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া।

এ আন্দোলনের সময়সূচি এবং প্রেক্ষাপট নিয়ে ভিন্নমত প্রকাশ করেছেন পাথর মালিক-শ্রমিক সংগঠনের নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা। তিনি বলেন, 'শনিবার সরকারি ছুটি এবং রবিবার পবিত্র আশুরা, এমন দুটি দিনে কর্মবিরতি ডাকা অযৌক্তিক। আশুরা মুসলমানদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন। এ দিনে ধর্মঘট বা বিক্ষোভ গ্রহণযোগ্য নয়।'

এর আগে গত বুধবার (২ জুলাই) দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত এক বিক্ষোভ সমাবেশ থেকে এই ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়।

সেখানে এই পক্ষ হুঁশিয়ারি দিয়েছিল, '৪ জুলাইয়ের মধ্যে সরকার যদি দাবি মেনে না নেয়, তাহলে ৫ জুলাই থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হবে।' এতে সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীও একাত্মতা পোষণ করেন। 
 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

সিলেট / ধর্মঘট / পরিবহন / পণ্য / পাথর / অভিযান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
    মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত
  • ছবি: সংগৃহীত
    'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ
  • ফাইল ছবি: টিবিএস
    সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত
  • তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
    বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
  • ফাইল ছবি
    জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর
  • ছবি: সংগৃহীত
    আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

Related News

  • সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • সিলেটে পেট্রোল পাম্পে সিরিয়াল নিয়ে বাকবিতণ্ডা, কর্মচারীকে ছুরিকাঘাত; তেল বিক্রি বন্ধ, ধর্মঘটের ডাক
  • সিলেটে ফিরল দুবাইয়ে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি প্রবাসী আলীর মরদেহ
  • সরকারি গাড়ি ফিরিয়ে দিয়ে জামায়াত আমির বললেন, ‘১২ তারিখের পরে চড়ব’
  • সিলেটে দায়িত্ব পালনকালে ট্রাক চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

Most Read

1
ইরানের একটি পুলিশ স্টেশনের ধ্বংসস্তুপের ওপর দেশটির পতাকা। ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

মধ্যস্থতার প্রচেষ্টার মাঝেই কঠোর অবস্থান ইরানের, ট্রাম্পের জন্য একগুচ্ছ কঠিন শর্ত

2
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'যাকে হত্যা করতে চেয়েছিল তিনিই এখন প্রধানমন্ত্রী': মাসুদ চৌধুরীর রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষ

3
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

সরকারি চাকরির বয়স ৩২ করার অধ্যাদেশের সঙ্গে সংসদীয় বিশেষ কমিটি একমত

4
তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়
বাংলাদেশ

বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

5
ফাইল ছবি
বাংলাদেশ

জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৯০ টাকা বাড়ল, মধ্যরাত থেকে কার্যকর

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

আদালত প্রাঙ্গণে মাসুদ চৌধুরীর গায়ে পচা পানি-ডিম নিক্ষেপ 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net