Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
March 31, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, MARCH 31, 2026
চট্টগ্রামের পটিয়ায় পুলিশ-বৈষম্যবিরোধীদের সংঘর্ষ, ওসিকে অপসারণের দাবিতে থানার সামনে অবস্থান

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 July, 2025, 12:05 pm
Last modified: 02 July, 2025, 01:29 pm

Related News

  • বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বসতবাড়ি ভাঙচুর-আগুন
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক, আরেকজন গুরুতর আহত
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল

চট্টগ্রামের পটিয়ায় পুলিশ-বৈষম্যবিরোধীদের সংঘর্ষ, ওসিকে অপসারণের দাবিতে থানার সামনে অবস্থান

আজ সকাল ১০টা থেকে তারা থানার সামনে অবস্থান নিয়ে 'পুলিশি হামলার' প্রতিবাদে ও ওসির অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
টিবিএস রিপোর্ট
02 July, 2025, 12:05 pm
Last modified: 02 July, 2025, 01:29 pm
বর্তমানে থানার বাইরে মহাসড়কে বিক্ষোভকারীরা অবস্থান করছেন। ছবি: টিবিএস

চট্টগ্রামের পটিয়ায় থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুলিশের চার সদস্যসহ ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।

এ ঘটনার প্রতিবাদে ও পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অপসারণের দাবিতে আজ বুধবার (২ জুলাই) সকাল ১০টা থেকে স্থানীয় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। 

স্থানীয়দের তথ্যমতে, গতকাল রাত ৯টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে আসা হয়। তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি। এ নিয়ে আন্দোলনকারী নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয় এবং পরে সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে নিজেদের হেফাজতে নেয়। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মারধরের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায়। আজ সকাল ১০টা থেকে তারা থানার সামনে অবস্থান নিয়ে 'পুলিশি হামলার' প্রতিবাদে ও ওসির অপসারণের দাবিতে বিক্ষোভ করছেন। 

ছবি: টিবিএস

বর্তমানে থানার বাইরে মহাসড়কে বিক্ষোভকারীরা অবস্থান করছেন। আর পুলিশ থানার মূল ফটক বন্ধ করে ভেতরে অবস্থান নিয়েছে। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সংগঠক জোবাইরুল হাসান আরিফ দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আমাদের ৪০ জনের বেশি নেতাকর্মীকে পুলিশ পিটয়ে আহত করেছে। আমরা ঘটনাস্থলে আছি। এ ঘটনার সুরাহা ছাড়া আমরা রাজপথ ছাড়ব না।'

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহেদ মো. নাজমুন নূর মঙ্গলবার রাতে বিভিন্ন গণমাধ্যমের কাছে দাবি করেছেন, নিরাপত্তাবেষ্টনী ভেঙে থানায় মব নিয়ে ঢুকে যাওয়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। এরপর আর তার বক্তব্য পাওয়া যায়নি, তিনি কল ধরেননি।

জেলা অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম বলেন, 'আমি ছুটিতে ঢাকায় ছিলাম। এ ঘটনার পর ছুটি বাতিল করে চট্টগ্রামের পথে রওনা হয়েছি। ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত বলতে পারব।'

জেলা পুলিশের জনসংযোগের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (শিল্পাঞ্চল ও ডিবি) মো. রাসেলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তীব্র নিন্দা ও বিচার দাবি

চট্টগ্রামের পটিয়া থানার সামনে শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনে পুলিশের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত জবাবদিহিতা ও বিচারের দাবি জানিয়েছে।

আজ (২ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, ১ জুলাই নির্ধারিত কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্রদের ওপর পুলিশ বিনা উসকানিতে 'অগ্রহণযোগ্য' হামলা চালায়, যা অত্যন্ত উদ্বেগজনক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'গতকাল ১ জুলাই ২০২৫, চট্টগ্রামের পটিয়া থানার সামনে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য ঘটনায় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে অংশগ্রহণরত আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিচার্জ, ধাক্কাধাক্কি এবং অপমানজনক আচরণ রাষ্ট্রের সাংবিধানিক মূল্যবোধ এবং গণতান্ত্রিক অধিকার হরণ করার শামিল।'

এতে আরও বলা হয়, 'আমরা এই ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকাকে অনৈতিক, পক্ষপাতদুষ্ট এবং ক্ষমতার অপব্যবহারের ক্লাসিক উদাহরণ হিসেবে দেখছি। একটি গণতান্ত্রিক দেশে আন্দোলন ও প্রতিবাদ করাটা নাগরিকের মৌলিক অধিকার, আর সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে পুলিশের নির্যাতনের শিকার হওয়াটা অত্যন্ত উদ্বেগজনক এবং নিন্দনীয়।'

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সুস্পষ্ট ৪টি দাবি জানিয়েছে:
১. পটিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তার কর্মকাণ্ডের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
২. আন্দোলনকারীদের ওপর হামলার সাথে জড়িত পুলিশ সদস্যদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
৩. আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং প্রশাসনিকভাবে এই হামলার দায় সরকারকে নিতে হবে।
৪. ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি রোধে স্বচ্ছ পুলিশি আচরণবিধি নিশ্চিত করতে হবে এবং থানাগুলোতে রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখতে হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চায়, আমরা কোনো ধরনের পুলিশি নিপীড়ন, ছাত্রদমন বা রাষ্ট্রীয় পক্ষপাতদুষ্টতা মেনে নেব না। রাষ্ট্র যদি নিজের দায়িত্ব পালনে ব্যর্থ হয়, জনগণের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তোলা হবে।'

এতে আরও বলা হয়, 'আমরা দায়িত্বশীলভাবে আন্দোলন চালিয়ে যাব,  তবে প্রশাসনিক অন্যায়ের বিরুদ্ধে রাস্তায়ও থাকব, মাঠেও থাকব, ইতিহাসের পাতাতেও থাকব।'

Related Topics

টপ নিউজ

সংঘর্ষ / থানার সামনে অবস্থান / ওসির অপসারন / বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন / অবস্থান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার
  • ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
    যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা
  • ছবি: সংগৃহীত
    মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার
  • যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
    ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  • বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
    বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

Related News

  • বাগেরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, বসতবাড়ি ভাঙচুর-আগুন
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৩০
  • নিউইয়র্কে ৭৬ যাত্রী নিয়ে অবতরণের সময় দমকলের গাড়ির সঙ্গে সংঘর্ষ উড়োজাহাজের, নিহত ২
  • চট্টগ্রামে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত এক, আরেকজন গুরুতর আহত
  • শরীয়তপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১৫; আটক ৬, উদ্ধার ককটেল

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

দুই সপ্তাহের ব্যবধানে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ২৯.২৯ বিলিয়ন ডলার

2
ওমানের একটি বন্দরে নোঙর করা একটি বাল্ক ক্যারিয়ার জাহাজ। ছবি: গেটি ভায়া সিএনএন
আন্তর্জাতিক

যুদ্ধ বন্ধে তেহরানের নতুন শর্ত, খুলে দিতে পারে শত শত কোটি ডলার আয়ের পথ

3
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

জুনে শুরু হচ্ছে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন, পাবে ৬ মাস থেকে ১০ বছর বয়সি শিশুরা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মিরপুর থেকে কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম গ্রেপ্তার

5
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধে ২১ মার্চ তেহরানের একটি ক্ষতিগ্রস্ত ভবনে রেড ক্রিসেন্টের উদ্ধারকর্মীরা কাজ করছেন। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরানে স্থল অভিযানের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের; সংঘাত অবসানে পাকিস্তানে ৪ দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

6
বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি
অর্থনীতি

বিওয়াইডি-র সঙ্গে চুক্তিতে রানার অটোমোবাইলসের বিনিয়োগ ও আর্থিক প্রভাব এখনো চূড়ান্ত হয়নি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net