Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
September 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, SEPTEMBER 04, 2026
জুলাই নিয়ে 'কটূক্তি', কুষ্টিয়ায় বিক্ষোভের মুখে পুলিশ সদস্য ক্লোজড

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
02 July, 2025, 08:30 am
Last modified: 02 July, 2025, 12:18 pm

Related News

  • জুলাই অভ্যুত্থানের ২ মামলায় আগাম জামিন পাননি নায়ক রিয়াজ
  • ‘ঘনঘন মামলার দিন ধার্য করলে আইনজীবীর টাকা দিতে পারি না’ বলে ট্রাইব্যুনালে কাঁদলেন সাবেক বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল
  • আপনারা কি তখন দেখেন নাই, পুলিশকে আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম: এনসিপি নেতা 
  • প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দিতে হবে: এনসিপি
  • বাংলাদেশকে ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী

জুলাই নিয়ে 'কটূক্তি', কুষ্টিয়ায় বিক্ষোভের মুখে পুলিশ সদস্য ক্লোজড

টিবিএস রিপোর্ট
02 July, 2025, 08:30 am
Last modified: 02 July, 2025, 12:18 pm
ছবি: টিবিএস

জুলাই অভ্যুত্থান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পুলিশ সদস্যের 'আপত্তিকর' পোস্ট করার প্রতিবাদে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। 

মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টা থেকে মধ্যরাত ১টা পর্যন্ত কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে পুলিশ লাইন্সের সামনে বিক্ষোভ করেন তারা।

এ ঘটনায় ওই পুলিশ সদস্যের ছুটি বাতিল করে তাকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। গঠন করা হয়েছে একটি তিন সদস্যের তদন্ত কমিটিও। 

সরেজমিনে গিয়ে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশ লাইন্সের সামনে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কের ওপর টায়ার জ্বা‌লি‌য়ে বিক্ষোভ করছেন। তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এসময় সড়কের উভয় পাশে বাস ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন আটকে থাকতে দেখা যায়। 

জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুষ্টিয়া শাখার সদস্য সচিব মোস্তাফিজুর রহমান জানান, কুষ্টিয়া ট্রাফিক পুলিশের সদস্য ফারজুল ইসলাম তার ফেসবুক আইডিতে জুলাই মাস নিয়ে 'অশালীন ও আপত্তিকর' মন্তব্য করেন। বিষয়টি সামনে আসার পরই তার শাস্তির দাবিতে তারা আন্দোলনে নেমেছেন।

তিনি আরও বলেন, 'গত বছর এই জুলাই মাসেই কুষ্টিয়ায় পুলিশ গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যা করেছে। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনও হুমকি দিচ্ছে। পুলিশ এখনো আওয়ামী লীগের পক্ষেই কাজ করছে। তারা আবারও জুলাই নিয়ে আপত্তিকর মন্তব্য করছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।'

মঙ্গলবার রাত ১০টার কিছু আগে কুষ্টিয়া জেলা পুলিশ তাদের ফেসবুক পেজে জানায়, জুলাই মাস নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠায় কনস্টেবল ফারজুল ইসলামের ছুটি বাতিল করে তাকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং সংশ্লিষ্ট ইউনিটগুলোকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কেউ রাষ্ট্র বা অভ্যুত্থানবিরোধী মন্তব্য না করে। নির্দেশনা অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে রাত ১০টার দিকেই ফারজুল ইসলাম তার ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে দাবি করেন, সকাল থেকে তার আইডিটি হ্যাক হয়েছিল।

Related Topics

টপ নিউজ

জুলাই অভ্যুত্থান / জুলাই বিপ্লব / ক্লোজড

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: রয়টার্স।
    কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার
  • জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। ছবি: সংগৃহীত
    সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান
  • ছবি: সংগৃহীত
    অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার
  • ছবি: সংগৃহীত
    সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
  • ছবি: সংগৃহীত
    চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস
  • ছবি: সংগৃহীত
    শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক

Related News

  • জুলাই অভ্যুত্থানের ২ মামলায় আগাম জামিন পাননি নায়ক রিয়াজ
  • ‘ঘনঘন মামলার দিন ধার্য করলে আইনজীবীর টাকা দিতে পারি না’ বলে ট্রাইব্যুনালে কাঁদলেন সাবেক বিজিবি কর্মকর্তা রেদোয়ানুল
  • আপনারা কি তখন দেখেন নাই, পুলিশকে আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম: এনসিপি নেতা 
  • প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দিতে হবে: এনসিপি
  • বাংলাদেশকে ‘ক্লায়েন্ট রাষ্ট্র’ হিসেবে দেখতে চায় না সরকার: পররাষ্ট্রমন্ত্রী

Most Read

1
ফাইল ছবি: রয়টার্স।
বাংলাদেশ

কয়লা পরিবহনে বিঘ্ন: বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমানোর ব্যাখ্যায় যা বলেছে আদানি পাওয়ার

2
জঙ্গল সলিমপুরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা। ছবি: সংগৃহীত
সারাদেশ

সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, অস্ত্রধারীদের ধরতে জঙ্গল সলিমপুরে অভিযান

3
ছবি: সংগৃহীত
অর্থনীতি

অগ্রণী, বেসিক ও বিডিবিএলের এমডির চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করল সরকার

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে ১০ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

চিকিৎসা শেষে সাড়ে ৫ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস

6
ছবি: সংগৃহীত
ফিচার

শতবর্ষে শ্রদ্ধাঞ্জলি মহাকালের মহানায়ক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net