Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
নারায়ণগঞ্জে সাবেক বিএনপি নেতাকে মারধর: জড়িতদের গ্রেপ্তারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 June, 2025, 05:40 pm
Last modified: 30 June, 2025, 06:58 pm

Related News

  • সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
  • ২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি
  • ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের জানাজায় অংশ নিতে গিয়ে আটক ৪
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • বিএনপির সংসদীয় দলের জরুরি সভা আজ, আলোচনায় শৃঙ্খলা ও সমসাময়িক রাজনীতি

নারায়ণগঞ্জে সাবেক বিএনপি নেতাকে মারধর: জড়িতদের গ্রেপ্তারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ 

প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচির ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
টিবিএস রিপোর্ট
30 June, 2025, 05:40 pm
Last modified: 30 June, 2025, 06:58 pm
ছবি: টিবিএস

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে মারধর ও লাঞ্ছিত করার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

সোমবার বিকেল ৪টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর অংশে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির একাংশের নেতা-কর্মীসহ বন্দর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা এ কমর্সূচি করেন।

প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচির ফলে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ জড়িতদের গ্রেপ্তারের আশ্বাস দিলে বিকেল ৫টায় নেতা-কর্মীরা অবরোধ তুলে নেন।

অবরোধ কর্মসূচিতে মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু বলেন, আতাউর রহমান মুকুল বন্দরের দুইবারের চেয়ারম্যান। তার ওপর যেভাবে হামলা হয়েছে, তা সভ্য সমাজের কাজ নয়। আমরা এই অপরাধীদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিচ্ছি। অন্যথায় ফের মহাসড়ক অবরোধ করা হবে। 

এর আগে, হামলার ঘটনায় সোমবার সকালে যুবদল নেতা মোস্তাকুর রহমান বাদী হয়ে বন্দর থানায় মামলা করেন। এতে সোনারগাঁ বিএনপির সহ-সভাপতি বজলুর রহমানসহ ১৮ জনকে আসামি করা হয়। 

মামলার অভিযোগে বলা হয়, হরিপুর ৪১২ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের একটি কাজের চুক্তি সাক্ষর করতে যাওয়ার পথে বজলুর ও তার অনুসারীরা ১৫ লাখ টাকা দাবি করে আতাউর রহমান মুকুলের কাছে। সেই টাকা না দেওয়ায় বাদী মোস্তাকুর ও মুকুলকে মারধর করা হয়। এ সময় মুকুলের জামা কাপড় ছিঁড়ে তাকে বিবস্ত্র করা হয়। 

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী বলেন, বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে।
 
Related Topics

টপ নিউজ / সারাদেশ

মামলা / বিএনপি / নারায়ণগঞ্জ / অবরোধ / মহাসড়ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • সন্ত্রাসবিরোধী ও সাইবার নিরাপত্তা আইনের মামলায় সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
  • ২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি
  • ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের জানাজায় অংশ নিতে গিয়ে আটক ৪
  • স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে আরও সময় নিতে চায় বিএনপি
  • বিএনপির সংসদীয় দলের জরুরি সভা আজ, আলোচনায় শৃঙ্খলা ও সমসাময়িক রাজনীতি

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net