Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
এনবিআরে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন: অচল বন্দর, কাস্টমস, আইসিডি, চট্টগ্রাম কাস্টম হাউস

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
29 June, 2025, 11:55 am
Last modified: 29 June, 2025, 12:00 pm

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের অবস্থান 
  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

এনবিআরে দ্বিতীয় দিনের মতো চলছে শাটডাউন: অচল বন্দর, কাস্টমস, আইসিডি, চট্টগ্রাম কাস্টম হাউস

টিবিএস রিপোর্ট
29 June, 2025, 11:55 am
Last modified: 29 June, 2025, 12:00 pm
২৯ জুন, ২০২৫ আগারগাঁওয়ের এনবিআর প্রধান কার্যালয়ের সামনে সংস্থাটির আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের পদত্যাগের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো সংস্থাটির কর্মকর্তাদের 'কমপ্লিট শাটডাউন' চলছে। শাটডাউনের কারণে চট্টগ্রাম কাস্টম হাউসের আমদানি-রপ্তানি পণ্যচালানের শুল্কায়ন পুরোপুরি বন্ধ রয়েছে।

আজ রোববার (২৯ জুন) সকালে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় এনবিআর ভবনের ভেতরে বিপুল সংখ্যক র‍্যাব, বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয় বলে উল্লেখ করা হয়েছে ইউএনবির প্রতিবেদনে।

ঐক্য পরিষদের মহাসচিব সেহেলা সিদ্দিকা বলেন, 'সংকট সমাধানে এনবিআরের কয়েকজন সদস্য ইতিমধ্যে প্রস্তাব দিয়েছেন। এ নিয়ে আজ বিকালে আমরা অর্থ উপদেষ্টার কার্যালয়ে আলোচনায় বসতে পারি।'

এদিকে এনবিআার কর্মকর্তাদের দ্বিতীয় দিনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে দেশের বৃহৎ শুল্ক স্টেশন চট্টগ্রাম কাস্টম হাউসের আমদানি-রপ্তানি পণ্যচালানের শুল্কায়ন পুরোপুরি বন্ধ রয়েছে। দেশের প্রধান সমুদ্রবন্দরে আমদানি-রপ্তানি কনটেইনার পরিবহনও সম্পূর্ণ বন্ধ। চট্টগ্রামের ১৯টি ইনল্যান্ড কনটেইনার ডিপো (আইসিডি) থেকে বন্দরে যাচ্ছে না কোনো রপ্তানি পণ্যবাহী কন্টেইনার। 

এর ফলে রপ্তানি কনটেইনার না নিয়েই চট্টগ্রাম বন্দর ছেড়ে যাচ্ছে জাহাজ। শনিবার প্রায় ১২০ টিইইউ (বিশ ফুট সমতুল্য) রপ্তানি কনটেইনার না নিয়ে জাহাজ ছেড়ে গেছে। শনিবার রপ্তানি কনটেইনার বন্দরে না পৌঁছানোয় আজ রোববার ১ হাজার টিইইউয়ের বেশি রপ্তানি কনটেনার না নিয়ে দুটি জাহাজ ছেড়ে যেতে পারে বলে জানিয়েছেন আইসিডি মালিকরা। 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, 'কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে কাস্টমস কর্মকর্তারা কাজ না করায় আমদানি পণ্যবাহী কনটেইনার বন্দর থেকে ডেলিভারি দেওয়া যাচ্ছে না। বন্দরে আসছে না রপ্তানি কনটেইনারও।'

২৮ জুন, ২০২৫ চট্টগ্রাম বন্দর। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার সাইদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাড়া দেননি। 

চট্টগ্রাম কাস্টম হাউসের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা টিবিএসকে বলেন, 'কাস্টমসের কিছু কর্মকর্তা মার্চ টু এনবিআরে যোগ দিতে ঢাকায় অবস্থান করছেন। যেসব কর্মকর্তা চট্টগ্রামে আছেন, তারাও কাজ বন্ধ রেখেছেন। ফলে চট্টগ্রাম কাস্টম হাউস এখন লোকশূন্য বলা যায়।'

এর আগে গতকাল (শনিবার) এক বিবৃতিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ জানায়, তাদের 'কমপ্লিট শাটডাউন' ও 'মার্চ টু এনবিআর' কর্মসূচি রোববারও (আজ) চলবে। তবে আন্তর্জাতিক যাত্রীসেবা এই কমপ্লিট শাটডাউনের আওতামুক্ত থাকবে।

এনবিআর চেয়ারম্যানের অপসারণ 'অপ্রয়োজনীয়' এবং এতে কোনো সুফল আসবে না বলে ব্যবসায়ীদের দেওয়া একটি বিবৃতি নিয়েও সে সময় অসন্তোষ প্রকাশ করা হয়।

২৮ জুন, ২০২৫ চট্টগ্রাম বন্দর। ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস

এ বিষয়ে ঐক্য পরিষদের বিবৃতিতে বলা হয়, 'আমরা গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, ওই বিবৃতিতে (ব্যবসায়ীদের) কেন একটি স্বৈরাচারী সরকারের সহযোগী হয়ে ওঠা আমলাকে অপসারণ অনুচিত বলে মনে করা হচ্ছে—তা পরিষ্কার করা হয়নি।' 

তারা বলেন, এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খানের অপসারণ কেন প্রয়োজন, তার বিস্তারিত ব্যাখ্যা তারা ইতোমধ্যেই দিয়েছেন। তার অপসারণ ছাড়া রাজস্ব খাতের 'সম্পূর্ণ, বাস্তবসম্মত, টেকসই ও প্রকৃত' সংস্কার সম্ভব নয়।

পরিস্থিতি নিরসনে মঙ্গলবার অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসার আগ্রহও প্রকাশ করে ঐক্য পরিষদ।

উল্লেখ্য, এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে শনিবার থেকে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। মার্চ টু এনবিআর সফল করতে ঢাকা ও ঢাকার বাইরের বিভিন্ন জেলার কর, কাস্টমস ও ভ্যাট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ঢাকায় অবস্থান করছে।

Related Topics

টপ নিউজ

এনবিআর / জাতীয় রাজস্ব বোর্ড / জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) / এনবিআর সংস্কার / আন্দোলন / কমপ্লিট শাটডাউন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন
  • ছবি- রয়টার্স
    সব ধরনের সিগারেটের দাম বাড়ছে
  • আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: সংগৃহীত
    ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

Related News

  • এক নজরে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট
  • চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আজও ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক ফোরামের অবস্থান 
  • বিনিয়োগ ও ব্যবসার ব্যয় কমাতে ১৯ খাতে অগ্রিম আয়কর ও উৎসে কর কমতে পারে
  • ব্যবসার খরচ কমাতে স্থানীয় সরবরাহে উৎসে কর ৫ শতাংশ থেকে কমে ৪ শতাংশ হতে পারে  
  • ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণসহ ‘গ্রাহক ফোরামের’ ৫ দাবি, লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি

Most Read

1
ছবি: টিবিএস
অর্থনীতি

ক্যান্সার-কিডনিসহ ৬ দুরারোগ্য রোগে আক্রান্তরা বছরে ১ লাখ টাকা সরকারি সহায়তা পাবেন

2
ছবি- রয়টার্স
অর্থনীতি

সব ধরনের সিগারেটের দাম বাড়ছে

3
আদ্-দ্বীন হাসপাতাল। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
বাংলাদেশ

৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

4
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

5
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারত মহাসাগরে ৫০ লাখ বছর বয়সি বিশ্বের বৃহত্তম তিমির গোরস্তান আবিষ্কার!

6
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

৩ হাজার কিমি এক্সপ্রেসওয়ে, ঢাকায় মনোরেল ও নতুন মেট্রোরেল লাইন চালুর পরিকল্পনা সরকারের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net