Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
April 03, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, APRIL 03, 2026
করোনা পরিস্থিতির উন্নতি না হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
31 December, 2020, 01:40 pm
Last modified: 31 December, 2020, 02:21 pm

Related News

  • বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনে নতুন নির্দেশনা
  • জরিপে তথ্য না দেওয়ায় ১৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন স্থগিত
  • কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন
  • গণভোটে ‘হ্যাঁ’ দিতে শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণার সিদ্ধান্ত
  • সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলকে বাস সরবরাহ করেনি: আইএসপিআর

করোনা পরিস্থিতির উন্নতি না হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা শিশুদের নিয়ে ভাবছি এবং ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি। এই সময়ের মধ্যে করোনা পরিস্থিতির উন্নতি হলে (শিক্ষা প্রতিষ্ঠান) খোলা হবে, অন্যথায় নয়।’
ইউএনবি
31 December, 2020, 01:40 pm
Last modified: 31 December, 2020, 02:21 pm
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার আবারও পরিষ্কার করে দিয়েছেন যে, করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি না হলে সরকার শিশু ও শিক্ষকদের নিরাপত্তার স্বার্থে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে দেবে না।

তিনি বলেন, 'আমরা শিশুদের নিয়ে ভাবছি এবং ১৫ জানুয়ারি পর্যন্ত সময় দিয়েছি। এই সময়ের মধ্যে করোনা পরিস্থিতির উন্নতি হলে (শিক্ষা প্রতিষ্ঠান) খোলা হবে, অন্যথায় নয়।'

সারা দেশে প্রায় সাড়ে চার কোটি শিক্ষার্থীদের মধ্যে ৩৫ কোটি নতুন বই বিতরণের উৎসবের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) মূল অনুষ্ঠানের আয়োজন হলেও প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে গণভবন থেকে অংশ নেন।

তবে করোনা পরিস্থিতির কারণে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা না হলেও আগের মতোই অনলাইনে শিক্ষাদান কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সরকার প্রধান।

শেখ হাসিনা বলেন, তিনি এটা খুব ভাল করেই জানেন যে কোভিড-১৯ এর কারণে  শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ধারাবাহিকভাবে বন্ধ থাকায় শিশুরা এবং শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে।

'কেউই জানে না এই পৃথিবী কখন এই করোনাভাইরাস থেকে মুক্তি পাবে, কবে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলার সিদ্ধান্ত নিতে পারবো। এদিকে আবার করোনার দ্বিতীয় ঢেউ চলছে,' বলেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের ধারাবাহিকতা নিশ্চিত করতে পাঠ্যপুস্তক বিতরণ করা হচ্ছে।

এই প্রসঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্বাস্থ্য নির্দেশনা বজায় রেখে পর্যায়ক্রমে বই বিতরণ করতে নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরা দেশের ভবিষ্যত এবং তারা সংশ্লিষ্ট ক্ষেত্রে যথাযথ শিক্ষার মাধ্যমে দেশের যোগ্য নাগরিক হয়ে উঠবে।

দেশের প্রতিটি ঘরকে শিক্ষার আলো দিয়ে আলোকিত করে তোলার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, শিশুরা যথাযথ জ্ঞান ও শিক্ষা অর্জনের মাধ্যমে বিশ্ব অঙ্গনে দেশের নাম ফুটিয়ে তুলবে।

শেখ হাসিনা বলেন, 'শিক্ষাই সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। এটি ছাড়া একটি জাতিকে উন্নত করা যায় না। আমরা বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, দারিদ্র্যমুক্ত দেখতে চাই। কারণ, আমি জানি শিক্ষিত জাতি ছাড়া জাতিকে দারিদ্র্য থেকে মুক্ত করা কখনই সম্ভব হবে না।'

'একারণেই সরকার শিক্ষার দিকে বিশেষ মনোযোগ দিয়েছে এবং ২০১০ সাল থেকে সরকার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করে যাচ্ছে,' বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, 'আমরা বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হিসাবে গড়ে তুলব এবং আমরা এ জন্য কাজ করছি।'

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

প্রসঙ্গত, প্রতিবছরের মতো আগামী ১ জানুয়ারি বছরের প্রথম দিনে সারা দেশের সাড়ে চার কোটি শিক্ষার্থীদের মধ্যে প্রায় পাঁচকোটি বই বিতরণ করা হবে। তবে করোনার কারণে এবার মোট ১২ দিনে প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের নতুন বই বিতরণ করা হবে। 

Related Topics

টপ নিউজ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা / শিক্ষা প্রতিষ্ঠান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ইলাস্ট্রেশন: টিবিএস
    হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল
  • ৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
    ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল
  • ছবি: সংগৃহীত
    সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ
  • যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
    যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

Related News

  • বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠনে নতুন নির্দেশনা
  • জরিপে তথ্য না দেওয়ায় ১৫৮ শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন স্থগিত
  • কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ অনুমোদন
  • গণভোটে ‘হ্যাঁ’ দিতে শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারণার সিদ্ধান্ত
  • সেনাবাহিনী কোনো রাজনৈতিক দলকে বাস সরবরাহ করেনি: আইএসপিআর

Most Read

1
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

হরমুজ পেরোতে ইরানের ছাড়পত্র পাওয়া বাংলাদেশের ৬ জাহাজের মধ্যে ৫টির চালানই বাতিল

2
৮ মার্চ ঢাকায় একটি জ্বালানি স্টেশনের কাছে যানবাহনে জ্বালানি নিতে লাইনে অপেক্ষা করছেন মানুষ। ছবি: এএফপি ভায়া গেটি ইমেজ
আন্তর্জাতিক

ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের প্রথম দেশ হিসেবে জ্বালানি ফুরিয়ে যাওয়ার ঝুঁকিতে বাংলাদেশ: ইনডিপেনডেন্ট

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

সব মার্চেন্ট পয়েন্টে একক ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক, না মানলে মার্চেন্টের কিউআর বাতিল

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সরবরাহ সংকটে মুরগির বাজার চড়া, সোনালির দামে বড় লাফ

5
যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের
আন্তর্জাতিক

যুবরাজকে নিয়ে অশালীন মন্তব্য, ‘খামখেয়ালি’ যুদ্ধ পরিচালনা: ট্রাম্পের ওপর ক্ষোভ বাড়ছে সৌদি আরবের

6
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রোববার থেকে জরুরিভিত্তিতে হামের টিকা দেওয়া হবে, গ্যাভি থেকে ধার নেওয়া হচ্ছে ২.১৯ কোটি ডোজ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net