Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
May 24, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MAY 24, 2026
মাওয়া ঘাটে ৭৫৬ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের কনটেইনার পোর্টের পরিকল্পনা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট 
22 June, 2025, 06:15 pm
Last modified: 22 June, 2025, 06:24 pm

Related News

  • ১ লাখ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে তিন জাহাজ
  • জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই এনসিটি ইজারার সিদ্ধান্ত নেওয়া হবে: নৌপরিবহন মন্ত্রী
  • আজ থেকেই ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা মার্কিন সামরিক বাহিনীর
  • জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জেটি নির্মাণ করবে বিআইডব্লিউটিএ
  • অপরিশোধিত তেল নিয়ে অনিশ্চয়তা, ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন চলবে ৬ এপ্রিল পর্যন্ত

মাওয়া ঘাটে ৭৫৬ কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের কনটেইনার পোর্টের পরিকল্পনা

নৌ পরিবহন উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক মানের কনটেইনার বন্দর নির্মাণে সরকারের অর্থায়নের পরিকল্পনাই বেশি। পর্যটন যেটা হবে, সেখানে সরকারি-বেসরকারি অংশীদারত্বের জন্য উন্মুক্ত থাকবে।
টিবিএস রিপোর্ট 
22 June, 2025, 06:15 pm
Last modified: 22 June, 2025, 06:24 pm
ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের অডিটোরিয়ামে সাংবাদিকদের ব্রিফিং করছেন নৌ পরিবহন উপদেষ্টা। ছবি: টিবিএস

মুন্সিগঞ্জের লৌহজংয়ে মাওয়া ফেরিঘাট এলাকায় নিজস্ব মালিকানাধীন ২৯ দশমিক ৩১ একর জমিতে ৭৫৬ কোটি টাকা ব্যয়ে ইকো কনটেইনার পোর্ট নির্মাণ করতে চায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ রোববার (২২ জুন) বিকেলে শিমুলিয়া এলাকায় ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের অডিটোরিয়ামে করা ব্রিফিংয়ে এ তথ্য জানান নৌ পরিবহন উপদেষ্টা বিগ্রে. জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। অন্তর্বর্তী সরকারের ৫ উপদেষ্টার উপস্থিতিতে এই ব্রিফিং করা হয়। 

এসময় আরও উপস্থিত ছিলেন, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, নৌ বাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান।

সরকারের এ পরিকল্পনা অনুযায়ী শিমুলিয়া ঘাটে হবে- নদী থেকে সংগৃহীত বিভিন্ন জীব-বস্তু নিয়ে রিভার মিউজিয়াম, নদীপারে রাতযাপনের জন্য ইকো রিসোর্ট, সুইমিং পুল, শিশুদের জন্য কিডস জোন; এ ছাড়া শিমুলিয়া ঘাটের পুরোনো ঐতিহ্য ধরে রাখতে নদীতীরে একটি ফেরিঘাট পুনঃস্থাপন ইত্যাদি।

নৌ পরিবহন উপদেষ্টা বলেন, "আমরা এখন পরিকল্পনা করছি। তবে এটি কবে হবে বলা মুশকিল। নির্ধারিত জায়গায় পোর্ট হবে, বাকি জায়গায় সৌন্দর্য বৃদ্ধির (পর্যটন কেন্দ্র) একটি পরিকল্পনা আছে। সেটি বিআইডব্লিউটিএ'র সহযোগিতায় স্থানীয় প্রশাসন বাস্তবায়ন করবে। বিআইডব্লিউটিএর যেহেতু কোনও ফোর্স নাই, স্থানীয় পুলিশ-প্রশাসন নিরাপত্তার ব্যবস্থাও করবে।"

তিনি বলেন, আন্তর্জাতিক মানের কনটেইনার বন্দর নির্মাণে সরকারের অর্থায়নের পরিকল্পনাই বেশি। পর্যটন যেটা হবে, সেখানে সরকারি-বেসরকারি অংশীদারত্বের জন্য উন্মুক্ত থাকবে। যদি কেউ বিনিয়োগ করতে চান করতে পারেন। নাহলে সরকারই পুরো ব্যয় নির্বাহ করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার প্রমুখ। 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

মাওয়া ঘাট / কনটেইনার পোর্ট / বন্দর / নৌ পরিবহন উপদেষ্টা / বিআইডব্লিউটিএ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের
  • গ্রাফিকস: টিবিএস
    আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না
  • অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
    শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম
  • ছবি: টিবিএস
    ‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে
  • ছবি: এপি
    ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

Related News

  • ১ লাখ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে তিন জাহাজ
  • জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়েই এনসিটি ইজারার সিদ্ধান্ত নেওয়া হবে: নৌপরিবহন মন্ত্রী
  • আজ থেকেই ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা মার্কিন সামরিক বাহিনীর
  • জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জেটি নির্মাণ করবে বিআইডব্লিউটিএ
  • অপরিশোধিত তেল নিয়ে অনিশ্চয়তা, ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন চলবে ৬ এপ্রিল পর্যন্ত

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বন্ধ কারখানা চালু করতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা বাংলাদেশ ব্যাংকের

2
গ্রাফিকস: টিবিএস
অর্থনীতি

আগের কর্মসূচি থেকে বেরিয়ে এসে আইএমএফ থেকে নতুন ঋণ নিচ্ছে সরকার; ৫ বিলিয়ন ডলার নেওয়ার ভাবনা

3
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

পরিশোধিত মূলধন ২,০০০ কোটি টাকার কম থাকলে কোনো ব্যাংক নগদ লভ্যাংশ দিতে পারবে না

4
অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

‘এর চেয়ে আমাকে ক্রসফায়ারে মেরে ফেলেন’: আদালতের উদ্দেশে সুব্রত বাইনের মেয়ে

6
ছবি: এপি
আন্তর্জাতিক

ভেনেজুয়েলার তেল থেকেই ইরান যুদ্ধের খরচের ২৫ গুণ উঠে এসেছে: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net