Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 25, 2026
২০২১ সালে কমতে পারে প্রবাসী আয় প্রবাহ: রামরু

বাংলাদেশ

29 December, 2020, 08:35 pm
Last modified: 29 December, 2020, 08:49 pm

Related News

  • লাইসেন্স পর্যালোচনার পর মাত্র ৫০০-৬০০ রিক্রুটিং এজেন্সি যোগ্য বিবেচিত হতে পারে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
  • রোজা ও ঈদ উপলক্ষে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৯%
  • রেকর্ড সংখ্যায় দেশত্যাগ করছেন আমেরিকানরা, বিদেশে খুঁজছেন নতুন ঠিকানা
  • ভুল রায়ে ৪০ বছর কারাগারে; জেল থেকে বেরোতেই আবার আইসিইর হাতে আটক ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধ
  • জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি ডলার, এ যাবৎকালে তৃতীয় সর্বোচ্চ

২০২১ সালে কমতে পারে প্রবাসী আয় প্রবাহ: রামরু

মহামারীর প্রভাবে অভিবাসন গত বছরের তুলনায়  ৭১.৪৫ শতাংশ কমেছে।
29 December, 2020, 08:35 pm
Last modified: 29 December, 2020, 08:49 pm

মহামারীর  কারণে অভিবাসন কম হওয়ায় গত বছরের তুলনায় এবছর প্রবাসী আয় প্রবাহ ৭১.৪৫ শতাংশ কমে গেছে। যা ২০২১ এর রেমিট্যান্স প্রবাহে পতন ঘটাতে পারে বলে আশঙ্কা করছেন শরণার্থী ও অভিবাসী আন্দোলন গবেষণা ইউনিট (রামরু)। 

আজ মঙ্গলবার (২৯ ডিসেম্বর) 'প্যাটার্ন অ্যান্ড ট্রেন্ডস অফ লেবার মাইগ্রেশন ২০২০: এচিভমেন্ট ও চ্যালেঞ্জস' শীর্ষক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই  উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।  

রামরু'র প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ড. তাসনিম সিদ্দিকী বলেছেন,  "২০২০  এর মার্চে  স্বাভাবিক অভিবাসন অব্যাহত থাকলে, চলতি বছরে ইমিগ্রেশন ৩.৫২ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হয়েছিল। তবে মহামারীর প্রভাবে অভিবাসন গত বছরের তুলনায়  ৭১.৪৫ শতাংশ কমেছে।"

তিনি যোগ করেন, "যারা এই বছর বিদেশে গেছেন তারা পরের বছর থেকে নিয়মিত রেমিট্যান্স পাঠানো শুরু করবেন। যেহেতু এবছর অনেকেই বিদেশ যেতে পারেনি তাই পরবর্তী বছরের বিদেশি মুদ্রার বাংলাদেশমুখী প্রবাহের উপর তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে।"

গতবছর সাত লাখেরও বেশি নতুন নিয়োগপ্রাপ্ত বাংলাদেশি বিদেশে যান, তবে এবছর মার্চ নাগাদ মাত্র ১.৮১ লক্ষ স্বদেশ ত্যাগ করেন।

ড. তাসনিম আশা প্রকাশ্য করেন, "যখন কোভিড -১৯ পরিস্থিতি স্বাভাবিক হবে, তখন আমাদের শ্রমবাজার স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কারণ, গৃহকর্মী এবং নির্মাণ খাতে শ্রমিকদের চাহিদা আবার বাড়বে।"

তিনি আরও জানান, "রোমানিয়া, পোল্যান্ড, চীন, কম্বোডিয়ার মতো নতুন কয়েকটি শ্রমবাজার আমাদের জন্য উন্মুক্ত হচ্ছে।"

বিশ্বব্যাংকের একটি পূর্বাভাস অনুযায়ী, ২০২১ সালে প্রবাসী কমে হবে ১৪শ' কোটি ডলার, যা ২০১২ সালের তুলনায় ২৫ শতাংশ কম,  এমনটা উল্লেখ করেছে রামরু। 

২০২০ সালের নভেম্বর পর্যন্ত অভিবাসী (মাইগ্রেট) শ্রমিকরা ১৯.৬৯ বিলিয়ন টাকা আয় পাঠিয়েছিলেন। প্রবাহের এই ধারা অব্যাহত থাকলে গত বছরের তুলনায় রেমিট্যান্সের পরিমাণ বাড়বে ১৭.৫শতাংশ।  

২০১৯ সালে, রেমিটেন্সের পরিমাণ ছিল ১৫৫০.১৪ বিলিয়ন টাকা।

তাই বিশ্বব্যাংকের এই ভবিষ্যদ্বাণী বাংলাদেশের পক্ষে কার্যকর হয়নি বলে জানিয়েছে রামরু।

তবে এবছর রেমিট্যান্সের ক্রমবর্ধমান প্রবণতার পিছনে আলোচিত কারণসমূহ উল্লেখ করেছে সংস্থাটি ।

Related Topics

অর্থনীতি / টপ নিউজ

প্রবাসী আয় / অভিবাসন / রামরু

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
    জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি
  • মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
    ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম
  • ছবি: সংগৃহীত
    পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি
  • স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
    রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ
  • আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
    কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন
  • এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
    ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

Related News

  • লাইসেন্স পর্যালোচনার পর মাত্র ৫০০-৬০০ রিক্রুটিং এজেন্সি যোগ্য বিবেচিত হতে পারে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী
  • রোজা ও ঈদ উপলক্ষে ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৯%
  • রেকর্ড সংখ্যায় দেশত্যাগ করছেন আমেরিকানরা, বিদেশে খুঁজছেন নতুন ঠিকানা
  • ভুল রায়ে ৪০ বছর কারাগারে; জেল থেকে বেরোতেই আবার আইসিইর হাতে আটক ভারতীয় বংশোদ্ভূত বৃদ্ধ
  • জানুয়ারিতে রেমিট্যান্স এসেছে ৩১৭ কোটি ডলার, এ যাবৎকালে তৃতীয় সর্বোচ্চ

Most Read

1
প্রতীকী ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

জুলাইয়ে বাজারে আসছে দেশে তৈরি প্রথম বৈদ্যুতিক গাড়ি

2
মো. খুরশীদ আলম। ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলম

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

পুঁজিবাজারে আসছে বিআরবি ক্যাবল, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি

4
স্বপ্না আক্তার। ছবি: টিবিএস
বাংলাদেশ

রামিসাকে ধর্ষণ-হত্যায় সহযোগী ছিল সোহেলের স্ত্রী স্বপ্না, ডেকে এনেছিল ফ্ল্যাটের ভেতরে: অভিযোগপত্রে পুলিশ

5
আলবার্টার অধিবাসীরা ১৯ অক্টোবর ভোট দিয়ে ঠিক করবেন যে তারা কানাডার অংশ থাকতে চান কিনা। ছবি: এএফপি
আন্তর্জাতিক

কানাডা থেকে স্বাধীন হয়ে যেতে চায় আলবার্টা প্রদেশ, গণভোটের আয়োজন

6
এম জুবায়দুর রহমান। ছবি: সংগৃহীত
অর্থনীতি

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net