Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
এবার বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঝর্ণার স্রোতে ভেসে গিয়ে যুবক নিখোঁজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 June, 2025, 12:10 pm
Last modified: 18 June, 2025, 12:10 pm

Related News

  • বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২
  • যেভাবে শত একর জমি হারিয়েছে চন্দনাইশের খেয়াংরা
  • বান্দরবানে খাদে পড়া বন্য হাতি যেভাবে উদ্ধার হলো
  • পাহাড়ে জুমক্ষেত
  • বান্দরবানের কেওক্রাডংয়ের পাহাড়ি খাদ থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার

এবার বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ঝর্ণার স্রোতে ভেসে গিয়ে যুবক নিখোঁজ

নিখোঁজ যুবকের নাম হাফেজ মেহরাব হোসাইন (১৮)। তিনি কক্সবাজার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে।
টিবিএস রিপোর্ট
18 June, 2025, 12:10 pm
Last modified: 18 June, 2025, 12:10 pm
নিখোঁজ যুবক হাফেজ মেহরাব হোসাইন (১৮)। ছবি: সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার একটি ঝর্ণা দেখতে গিয়ে প্রবল স্রোতে ভেসে গিয়ে এক যুবক নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার বিকালে উপজলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নের পাহাড়ি এলাকায় ফাত্রাঝিরি নামে একটি ঝর্ণায় এ ঘটনা ঘটে জানান পুলিশ।

নিখোঁজ যুবকের নাম হাফেজ মেহরাব হোসাইন (১৮)। তিনি কক্সবাজার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে।

নাইক্ষ্যংছড়ি থানা ওসি মাসরুরুল হক জানান, মঙ্গলবার ১৮ জনের একটি দল ঘুমধুমের ফাত্রাঝিরি ঝর্ণা দেখতে গিয়েছিল। ঝর্ণা দেখা শেষে ফেরার পথে হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে পাহাড়ি ঢল নেমে আসে এবং খালের পানির স্তর দ্রুত বেড়ে যায়।

ওসি মাসরুরুল হক বলেন, "ফেরার সময় একটি বাঁশের ডাল ভেঙে গেলে মেহরাব পানিতে পড়ে যান এবং প্রবল স্রোতে মুহূর্তেই ভেসে যান। এরপর থেকে তার আর কোন খোঁজ মেলেনি।"

এঘটনায় বিজিবি, ফায়ার সার্ভিস এবং স্থানীয়রা মিলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন বলে জানান তিনি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী উখিয়া এলাকার এক যুবক ফাত্রাঝিরি ঝর্ণা থেকে ফেরার পথে গতকাল বিকেল ৪টার দিকে পানির স্রোতে ভেসে যান। এখনো পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

Related Topics

টপ নিউজ

বান্দরবান / নাইক্ষ্যংছড়ি / ঝর্ণা / স্রোতে ডুবে / যুবক নিঁখোজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • বান্দরবানের থানচিতে পর্যটকবাহী গাড়ি খাদে, নিহত ২
  • যেভাবে শত একর জমি হারিয়েছে চন্দনাইশের খেয়াংরা
  • বান্দরবানে খাদে পড়া বন্য হাতি যেভাবে উদ্ধার হলো
  • পাহাড়ে জুমক্ষেত
  • বান্দরবানের কেওক্রাডংয়ের পাহাড়ি খাদ থেকে ২ পর্যটকের মরদেহ উদ্ধার

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net