Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
October 09, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, OCTOBER 09, 2026
‘যুদ্ধবিরতির চেয়েও ভালো কিছু’—ট্রাম্প তাঁর বক্তব্যে কী বোঝাতে চাইলেন?

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
17 June, 2025, 05:45 pm
Last modified: 17 June, 2025, 06:51 pm

Related News

  • রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • এআই-কে যারা ‘সুপার ইন্টেলিজেন্স’ বলবে না, তারা সবাই হোয়াইট হাউসের ‘শত্রু’: ট্রাম্প
  • নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে আর হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প 
  • ইরানের সঙ্গে আর চুক্তি চান না ট্রাম্প, ‘বড় ধরনের হামলার’ প্রস্তুতি মার্কিন সামরিক বাহিনীর
  • শান্তিতে নোবেলটা আমারই পাওয়া উচিত, তবে ওরা বোধহয় দেবে না: ট্রাম্প

‘যুদ্ধবিরতির চেয়েও ভালো কিছু’—ট্রাম্প তাঁর বক্তব্যে কী বোঝাতে চাইলেন?

এ ধরনের “সম্পূর্ণ আত্মসমর্পণ”- এর অর্থ হবে ইরানের প্রধান কৌশলগত লক্ষ্যগুলো থেকে সরে দাঁড়ানো; সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে সম্ভবত কোনো পাল্টা ছাড়ও আদায় করে নিতে পারবে না।
টিবিএস ডেস্ক
17 June, 2025, 05:45 pm
Last modified: 17 June, 2025, 06:51 pm
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি: রয়টার্স

কানাডা থেকে ফেরার পথে, এয়ার ফোর্স ওয়ান উড়াল দেওয়ার কিছুক্ষণ পরই বিমানেই সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির। 

তিনি জানান, শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি করাতে নয়, বরং এর চেয়েও 'বেশি কিছু' অর্জনের লক্ষ্যে তিনি ওয়াশিংটনে ফিরছেন। তার ভাষায়, তিনি চান—"যুদ্ধবিরতির চেয়েও ভালো কিছু।"

কিন্তু এর অর্থ কী? সাংবাদিকরা জিজ্ঞাসা করলে ট্রাম্প এর স্পষ্ট কোনো ব্যাখ্যা দেননি।

তিনি বলেন, "একটা আসল সমাপ্তি"—যার অর্থ হতে পারে তিনি চান ইরানের সম্পূর্ণ পরাজয়। তিনি জোর দিয়ে বলেন, ইরানকে অবশ্যই তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি পরিত্যাগ করতে হবে।

তবে এমন ফল অর্জনের জন্য আরও আলোচনা প্রয়োজন হবে বলে স্বীকার করেন ট্রাম্প। যদিও পরে একই কথোপকথনে তিনি বলেন, "এখন (ইরান) আলোচনার মেজাজে নেই।"

ট্রাম্প আরও বলেন, ইসরায়েলি হামলা শুরুর আগে তিনি যে চুক্তির প্রস্তাব দিয়েছিলেন, ইরান তা গ্রহণ করলে—এখনকার পরিস্থিতি এড়ানো যেত। এই বক্তব্য তিনি এয়ার ফোর্স ওয়ান ওয়াশিংটনে অবতরণ করার পর তাঁর সামাজিক মাধ্যম 'ট্রুথ সোশ্যালে'-ও পুনরায় তুলে ধরেন।

মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউজে ফেরার পরে জানিয়েছেন, আজ তিনি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে বসবেন। এরপর কী ঘটবে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

তবে স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছেন যে, তিনি একটি আরও স্থায়ী এবং একতরফা সমাধান চান—বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শর্ত অনুযায়ী। যেখানে ইরানকে তাঁর পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থেকে একেবারে সরে আসতে হবে।

এ ধরনের "সম্পূর্ণ আত্মসমর্পণ"- এর অর্থ হবে ইরানের প্রধান কৌশলগত লক্ষ্যগুলো থেকে সরে দাঁড়ানো; সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে সম্ভবত কোনো পাল্টা ছাড়ও আদায় করে নিতে পারবে না।


মোসাদের সদর দপ্তরে আঘাত হেনেছে ইরানের মিসাইল

তেহরান টাইমস, বিবিসি

ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আঘাত হেনেছে ইরানের মিসাইল। আজ মঙ্গলবার এ থেকে বাদ যায়নি জায়নবাদী গোয়েন্দা সংস্থা মোসাদের সদর দপ্তরও।

ইরানের বার্তাসংস্থা তাসনিম বেশকিছু ছবি প্রকাশ করেছে, যেখানে মোসাদের সদর দপ্তরের বহুতল দালানে আগুন জ্বলতে দেখা যায়।

তেহরান টাইমস জানায়, এটি গ্লিলত এলাকায় ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থা কমপ্লেক্সের একটি অংশ, যেটি আমান লজিস্টিকস সেন্টার নামে পরিচিত।

স্থানীয় একটি বাস পার্কিংয়ে হামলার ঘটনার বিষয়ে বেশি প্রচার চালিয়ে এ ঘটনা আড়াল করতে চাইছে ইসরায়েল। তবে ইরানি গণমাধ্যমের দাবি, তাদের দেশের গোয়েন্দা সূত্র নিশ্চিত হয়েছে যে, হামলায় ইসরায়েলের কৌশলগত স্থাপনাগুলো সরাসরি আক্রান্ত হয়েছে, যার মধ্যে রয়েছে আমান লজিস্টিকস সেন্টার এবং হার্জিলিয়া অবস্থিত মোসাদের সদর দপ্তর।

হার্জিলিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর আগুন ও ধোয়ার কুণ্ডলী উড়ছে। ছবি: রয়টার্স

এদিকে সামরিক গোয়েন্দা সংস্থার অফিসে হামলার বিষয়ে সংবাদ চেপে যাচ্ছে ইসরায়েল। তেহরান টাইমস জানায়, শুরুতে কিছু হিব্রু ভাষার ইসরায়েলি গণমাধ্যম মিসাইল হামলার ছবি প্রকাশ করলেও, পরে দ্রুতই  সেগুলো সরিয়ে ফেলে। এই ঘটনাও প্রমাণ করে আমান সেন্টারটি কৌশলগত স্থাপনাই।

এছাড়া, হিব্রু ভাষার গণমাধ্যমগুলোর মতে, হার্জিলিয়ায় মোসাদের অভিজাত ইলেকট্রনিক নজরডারি ও গোয়েন্দা ইউনিট ৮২০০- এর একটি গোপন ব্যাকআপ সাইট সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাতে বার্তাসংস্থা তাসনিম জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র মোসাদকে আঘাত করেছে।

তাসনিমের টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, "সর্বাধুনিক প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উপস্থিতি সত্ত্বেও—আইআরজিসি'র এরোস্পেস ফোর্সের যোদ্ধারা একটি প্রতিঘাতমূলক অভিযানে, ইসরায়েলের সামরিক গোয়েন্দা কেন্দ্রে আঘাত হেনেছে।"

এদিকে মোসাদের ওপর হামলার প্রসঙ্গে ইরানের দাবি নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি তেল আবিব। এছাড়া, হামলার শিকার যেকোনো গুরুত্বপূর্ণ স্থাপনার বিষয়ে ইসরায়েলে  কার্যক্রম পরিচালনা করা গণমাধ্যমের সংবাদ প্রচারেও নিষেধাজ্ঞা রয়েছে। 

Related Topics

টপ নিউজ

ইরান-ইসরায়েল যুদ্ধ / মোসাদ / ক্ষেপণাস্ত্র হামলা / ডোনাল্ড ট্রাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
    সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন
  • ছবি: সংগৃহীত
    বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল
  • প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
    বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড
  • ছবি: সংগৃহীত
    বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার
  • ফাইল ছবি: এপি
    ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে
  • ফাইল ছবি
    বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

Related News

  • রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা: পাইলটসহ তিনজন নিহত, ৩৩০-এর বেশি ফ্লাইট বাতিল
  • এআই-কে যারা ‘সুপার ইন্টেলিজেন্স’ বলবে না, তারা সবাই হোয়াইট হাউসের ‘শত্রু’: ট্রাম্প
  • নভেম্বরে মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে আর হামলা চালাবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প 
  • ইরানের সঙ্গে আর চুক্তি চান না ট্রাম্প, ‘বড় ধরনের হামলার’ প্রস্তুতি মার্কিন সামরিক বাহিনীর
  • শান্তিতে নোবেলটা আমারই পাওয়া উচিত, তবে ওরা বোধহয় দেবে না: ট্রাম্প

Most Read

1
অ্যান কার্সন। ছবি: নোবেল ফাউন্ডেশন
আন্তর্জাতিক

সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কার্সন

2
ছবি: সংগৃহীত
বিনোদন

বাঁচার আপ্রাণ চেষ্টা করেছিলেন নানা পাটেকর, রাত আড়াইটায় দেন বন্ধুকে মেসেজ—শেষ ৩ ঘণ্টায় যা ঘটেছিল

3
প্রতীকী ছবি: এআই দিয়ে প্রস্তুতকৃত
অর্থনীতি

বাংলাদেশে রিটেইল ব্যাংকিং ব্যবসা বিক্রির ঘোষণা দিল স্ট্যান্ডার্ড চার্টার্ড

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

বোর্ড থেকে সালমান এফ রহমানের বিদায়ের পর দিনের সর্বোচ্চ সীমায় পৌঁছাল বেক্সিমকো ও শাইনপুকুরের শেয়ার

5
ফাইল ছবি: এপি
আন্তর্জাতিক

ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থ চেষ্টার পর ফের একই কায়দায় প্রাণঘাতী ইনজেকশনে আরেক আসামির মৃত্যুদণ্ড কার্যকর যুক্তরাষ্ট্রে

6
ফাইল ছবি
অর্থনীতি

বিদেশগামী যাত্রীদের কাছে ৩,০০০ ডলার পর্যন্ত বিক্রির অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net