Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 29, 2026
ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পেজেশকিয়ানকে সৌদি যুবরাজ

আন্তর্জাতিক

আরব নিউজ
15 June, 2025, 04:05 pm
Last modified: 15 June, 2025, 04:06 pm

Related News

  • হরমুজ ব্যবহারে 'ঐচ্ছিক ফি': প্রণালির ব্যবস্থাপনায় ইরানকে নতুন প্রস্তাব ওমানের
  • চীনের কাছ থেকে কয়েক সপ্তাহের মধ্যেই কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান
  • ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের ঘাঁটিতে সৌদি-মার্কিন যৌথ হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের
  • যুদ্ধে আমরা কী বহন করি? || আমি ফরিদউদ্দিন আত্তারের কথা বলতে চাই
  • বিশ্বের বৃহত্তম হ্রদ কাস্পিয়ানে আছড়ে পড়ছে ইরান ও ইউক্রেন যুদ্ধের ঢেউ, নেপথ্যে কী?

ইসরায়েলি হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পেজেশকিয়ানকে সৌদি যুবরাজ

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ফোনালাপে যুবরাজ বলেন, ‘ইসরায়েলের এই হামলা ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করেছে এবং এটি আন্তর্জাতিক আইন ও নীতির লঙ্ঘন।’
আরব নিউজ
15 June, 2025, 04:05 pm
Last modified: 15 June, 2025, 04:06 pm
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ফাইল ছবি: এসপিএ/এএফপি

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে শনিবার ফোনালাপে ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, ফোনালাপে যুবরাজ বলেন, 'ইসরায়েলের এই হামলা ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে ক্ষুণ্ন করেছে এবং এটি আন্তর্জাতিক আইন ও নীতির লঙ্ঘন।'

তিনি বলেন, 'ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে চলমান সংকট নিরসনে সংলাপের প্রক্রিয়া এই হামলার ফলে ব্যাহত হয়েছে। একই সঙ্গে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টাও এতে বাধাগ্রস্ত হয়েছে।'

যুবরাজ মোহাম্মদ বলেন, 'বিরোধ নিষ্পত্তিতে বলপ্রয়োগের নীতিকে সৌদি আরব প্রত্যাখ্যান করে এবং সংলাপই মতপার্থক্য মেটানোর একমাত্র পথ হওয়া উচিত।'
ইসরায়েল শুক্রবার ইরানে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

তেহরানের দাবি, এতে দেশটির উচ্চপদস্থ সেনা কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানীসহ ৭৮ জন নিহত হয়েছেন।

শনিবার দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটে।

ফোনালাপে যুবরাজ মোহাম্মদ নিহতদের পরিবার, ইরানি জনগণ এবং প্রেসিডেন্ট পেজেশকিয়ানের প্রতি সমবেদনা জানান। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি বাদশাহ সালমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, হজ পালনরত ইরানি হাজিদের প্রয়োজন মেটাতে এবং তাদের দেশে ফেরার আগ পর্যন্ত সেবা নিশ্চিত করতে বাদশাহ যে উদ্যোগ নিয়েছেন, তা প্রশংসনীয়।

এর আগে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে ফোনালাপে যুবরাজ ইরানে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

এসপিএ জানায়, ফোনালাপে তারা কূটনৈতিক পথে বিরোধ মেটানোর ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ানের সঙ্গেও যুবরাজ মোহাম্মদ ফোনে কথা বলেন।

এসপিএ জানায়, ইসরায়েলি হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দুই নেতা মতবিনিময় করেন।

Related Topics

টপ নিউজ

ইসরায়েলি হামলা / আন্তর্জাতিক আইন / সৌদি যুবরাজ / মোহাম্মদ বিন সালমান / ইরান / মাসউদ পেজেশকিয়ান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি: সংগৃহীত
    টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক
  • ছবি: ফিফা
    আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা
  • ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
    ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    ৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান
  • ছবি: টিবিএস
    সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা
  • ছবি: টিবিএস
    রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

Related News

  • হরমুজ ব্যবহারে 'ঐচ্ছিক ফি': প্রণালির ব্যবস্থাপনায় ইরানকে নতুন প্রস্তাব ওমানের
  • চীনের কাছ থেকে কয়েক সপ্তাহের মধ্যেই কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান
  • ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের ঘাঁটিতে সৌদি-মার্কিন যৌথ হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা ইরানের
  • যুদ্ধে আমরা কী বহন করি? || আমি ফরিদউদ্দিন আত্তারের কথা বলতে চাই
  • বিশ্বের বৃহত্তম হ্রদ কাস্পিয়ানে আছড়ে পড়ছে ইরান ও ইউক্রেন যুদ্ধের ঢেউ, নেপথ্যে কী?

Most Read

1
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

টুথপেস্টের পর এবার সয়াবিন তেলেও মিলল মাইক্রোপ্লাস্টিক

2
ছবি: ফিফা
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে এমবোলোকে লাল কার্ড দেখানোর ভিএআর প্রক্রিয়া ভুল ছিল: ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা

3
ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা
অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের অর্ধ-বার্ষিক মুনাফা ৫৭% বেড়ে ১,৪২৩ কোটি টাকা

4
ইনফোগ্রাফিক: টিবিএস
অর্থনীতি

৩৮ হাজার কোটি টাকার ভ্যাট ফাঁকি রোধে এনবিআরের নজরে ১০ হাজারের বেশি প্রতিষ্ঠান

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

সড়কে শৃঙ্খলা ফেরাতে এবার ঢাকার রাস্তায় বসছে এক হাজার ‘প্লাগ অ্যান্ড প্লে’ ক্যামেরা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

রাজধানীর মিরপুরে দেয়ালচাপায় টিসিবির লাইনে থাকা নারীসহ ২ জনের মৃত্যু, আহত অনেকেই

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net