Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
ইরানে হামলার পর বিশ্বজুড়ে সব দূতাবাস বন্ধ ঘোষণা ইসরায়েলের

আন্তর্জাতিক

রয়টার্স
13 June, 2025, 07:15 pm
Last modified: 13 June, 2025, 07:20 pm

Related News

  • নতুন অস্ত্র ‘ফাইবার অপটিক ড্রোন’ ব্যবহার শুরু হিজবুল্লাহর, ফাঁকি দিতে পারে ইসরায়েলি রাডার
  • হরমুজে নতুন আইন আনছে ইরান: নিষিদ্ধ ইসরায়েলি জাহাজ, ‘শত্রুদেশের’ যান চলাচলে দিতে হবে ক্ষতিপূরণ
  • রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছি, তবে ‘গ্রহণযোগ্য’ না-ও হতে পারে: ট্রাম্প
  • ইরান 'বাজে আচরণ' করলে, 'খারাপ' কাজ করলে আবারও হামলা হতে পারে: ট্রাম্প

ইরানে হামলার পর বিশ্বজুড়ে সব দূতাবাস বন্ধ ঘোষণা ইসরায়েলের

বিদেশে অবস্থানরত ইসরায়েলি নাগরিকদের একটি অনলাইন ফর্ম পূরণ করে তাদের বর্তমান অবস্থান জানাতে বলা হয়েছে।
রয়টার্স
13 June, 2025, 07:15 pm
Last modified: 13 June, 2025, 07:20 pm
জার্মানির বার্লিনে অবস্থিত ইসরায়েলের দূতাবাসের সামনে ইসরায়েলি পতাকা। ফাইল ছবি: রয়টার্স

ইরানে বড় ধরনের হামলার পর বিশ্বজুড়ে নিজেদের দূতাবাসগুলো সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। পাশাপাশি, নাগরিকদের সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। জনসমাগমস্থলে ইহুদি কিংবা ইসরায়েলি কোনো প্রতীক প্রদর্শন না করার অনুরোধও জানানো হয়েছে।

শুক্রবার (১৩ জুন) ইসরায়েল তার দূতাবাসগুলোর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এসব তথ্য জানায়।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আপাতত ইসরায়েল কোনো কনস্যুলার সেবা দেবে না। বৈরী পরিস্থিতিতে পড়লে স্থানীয় নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ ও সহযোগিতা করতে নাগরিকদের আহ্বান জানানো হয়েছে।

তবে এই দূতাবাসগুলো কতদিন বন্ধ থাকবে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি। বার্লিনে অবস্থিত ইসরায়েলি দূতাবাসে ফোন করে এ বিষয়ে জানতে চাইলে এক কর্মকর্তা বিস্তারিত কিছু জানাতে রাজি হননি। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

বিদেশে অবস্থানরত ইসরায়েলি নাগরিকদের একটি অনলাইন ফর্ম পূরণ করে তাদের বর্তমান অবস্থান জানাতে বলা হয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পরেও একই ধরনের ফর্ম পূরণের আহ্বান জানানো হয়েছিল। তখন ইসরায়েল রিজার্ভ সেনা ফেরত আনা এবং উদ্ধারকারী বিমান পরিচালনার কার্যক্রম চালিয়েছিল।

বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে বিশ্বজুড়ে ইসরায়েলের কূটনৈতিক মিশনগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হবে এবং কনস্যুলার সেবা স্থগিত থাকবে—বিবৃতিতে এমনটাই জানানো হয়।

এদিকে শুক্রবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক ফোনালাপে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ বলেন, 'জার্মানি ইহুদি ও ইসরায়েলি স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করছে।'

রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী জানান, স্টকহোমের গ্রেট সিনাগগের সামনেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেখানে একটি পুলিশ ভ্যানসহ কয়েকটি গাড়ি পার্ক করা ছিল।

এর আগে ইসরায়েল জানায়, তারা ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র কারখানায় হামলা চালিয়েছে। অভিযানে বেশ কয়েকজন ইরানি সামরিক কমান্ডার নিহত হয়েছেন বলেও জানানো হয়।

Related Topics

টপ নিউজ

ইসরায়েল / ইরানে ইসরায়েলের হামলা / ইরান / দূতাবাস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • নতুন অস্ত্র ‘ফাইবার অপটিক ড্রোন’ ব্যবহার শুরু হিজবুল্লাহর, ফাঁকি দিতে পারে ইসরায়েলি রাডার
  • হরমুজে নতুন আইন আনছে ইরান: নিষিদ্ধ ইসরায়েলি জাহাজ, ‘শত্রুদেশের’ যান চলাচলে দিতে হবে ক্ষতিপূরণ
  • রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • ইরানের নতুন প্রস্তাব পর্যালোচনা করছি, তবে ‘গ্রহণযোগ্য’ না-ও হতে পারে: ট্রাম্প
  • ইরান 'বাজে আচরণ' করলে, 'খারাপ' কাজ করলে আবারও হামলা হতে পারে: ট্রাম্প

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net