Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
October 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, OCTOBER 12, 2026
‘শুটিংয়ে অদ্ভুত অদ্ভুত প্রপস নিয়ে হাজির হতেন’

বিনোদন

টিবিএস রিপোর্ট
26 December, 2020, 03:20 pm
Last modified: 26 December, 2020, 03:25 pm

Related News

  • সোনিয়া গান্ধী পাণ্ডুলিপিতে ‘কাটছাঁটের’ প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্মৃতিকথা প্রকাশ বাতিল করল পেঙ্গুইন
  • 'ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই': আব্দুল কাদের
  • ‘আইডেন্টিটি ক্রাইসিস এড়াতে ছাত্রলীগ করত শিবিরের ছেলেরা’, নির্যাতনের অংশীদার হতো: আবদুল কাদের
  • ঋত্বিক ঘটকের কন্যা: এক অসমাপ্ত আলাপ
  • রেস্টুরেন্ট বলতে চু চিং চাও, শাহবাগ হোটেল আর ইন্টারকন্টিনেন্টাল…

‘শুটিংয়ে অদ্ভুত অদ্ভুত প্রপস নিয়ে হাজির হতেন’

'কোনোদিন হয়তো সুরমাদানি, কোনোদিন মাকড়শা বা কোনোদিন সাপ নিয়ে আসতেন।'
টিবিএস রিপোর্ট
26 December, 2020, 03:20 pm
Last modified: 26 December, 2020, 03:25 pm
বাঁ থেকে- আবদুল কাদের ও লুৎফর রহমান জর্জ

শনিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করা প্রখ্যাত অভিনেতা আবদুল কাদেরের সঙ্গে অভিনেতা লুৎফর রহমান জর্জের পরিচয় প্রায় ৩৪ বছরের। মঞ্চনাটকে অভিনয় করতে গিয়ে প্রথম দেখা হয় দুজনের।

'কোথাও কেউ নেই' নাটকে দুজন একসঙ্গে অভিনয় করেছেন। সেই স্মৃতিচারণায় জর্জ বলেন, 'সকালে যখন খবরটা জেনেছি, তারপর থেকে খুব খারাপ লাগছে। ওনার সঙ্গে আমার ৩৪-৩৫ বছরের সম্পর্ক। একসঙ্গে থিয়েটার করেছি। কত সিনিয়রদের ধমক খেয়েছি, বকা খেয়েছি। অদ্ভুত ব্যাপার হলো, কাদের ভাইকে কখনো রাগ করতে দেখিনি। কখনো উঁচু স্বরে কথা বলেছেন, এমনটা হয়নি। উনি সবসময় নিজের একটা জায়গা বা বলয়ের মধ্যে থাকতেন।'

'সিনিয়ররা যে সবসময় বকা দিতেন, তা নয়; বরং আমাদের ছায়ার মধ্যে রাখতেন। কাদের ভাইও ভালোবেসে আগলে রাখতেন আমাদের,' দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন জর্জ।

'কোথাও কেউ নেই' নাটকে [বাঁ থেকে] আবদুল কাদের, আসাদুজ্জামান নূর ও লুৎফর রহমান জর্জ

তিনি আরও বলেন, "'কোথাও কেউ নেই' নাটকটা আমাদের ক্যারিয়ারে একেবারে প্রথম দিককার টেলিভিশন নাটক। উনি বদি হয়ে ওঠার জন্য ক্যারেক্টারে তো ঢুকে যেতেনই, ওনার আরও একটা গুণ ছিল, শুটিংয়ে অদ্ভুত অদ্ভুত প্রপস নিয়ে হাজির হতেন। কোনোদিন হয়তো সুরমাদানি, কোনোদিন মাকড়শা বা কোনোদিন সাপ নিয়ে আসতেন। শুরুতে আমাদের দেখাতেন। পরে ভয়ে ভয়ে হুমায়ূন ভাইয়ের (হুমায়ূন আহমেদ) সামনে নিয়ে যেতেন। বলতেন, 'হুমায়ূন ভাই, আমি কি এটা শুটিংয়ে ব্যবহার করতে পারি?' হুমায়ূন ভাই দেখতেন। তারপর হয়তো ওটার ওপরে কয়েকটা সংলাপ লিখে দিতেন।"

'উনি সবসময় প্রপস নিয়ে কস্টিউম নিয়ে ভাবতেন। চরিত্র নিয়ে ভাবতেন। সেটাই সবসময় আলাদা করত বদি ভাইকে। মানে কাদের ভাইকে,' বলেন জর্জ।

আরও বলেন, 'ওনার আত্মার শান্তি কামনা করি। মহান সৃষ্টিকর্তা ওনাকে বেহেশত নসিব করুব।'

Related Topics

টপ নিউজ

আবদুল কাদের / লুৎফর রহমান জর্জ / কোথাও কেউ নেই / স্মৃতিকথা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
    সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ
  • গ্রাফিক: টিবিএস
    টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি
  • সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
    ‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’
  • ছবি: সংগৃহীত
    সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ
  • ছবি: টিবিএস
    মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা
  • ছবি: সংগৃহীত
    প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

Related News

  • সোনিয়া গান্ধী পাণ্ডুলিপিতে ‘কাটছাঁটের’ প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্মৃতিকথা প্রকাশ বাতিল করল পেঙ্গুইন
  • 'ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই': আব্দুল কাদের
  • ‘আইডেন্টিটি ক্রাইসিস এড়াতে ছাত্রলীগ করত শিবিরের ছেলেরা’, নির্যাতনের অংশীদার হতো: আবদুল কাদের
  • ঋত্বিক ঘটকের কন্যা: এক অসমাপ্ত আলাপ
  • রেস্টুরেন্ট বলতে চু চিং চাও, শাহবাগ হোটেল আর ইন্টারকন্টিনেন্টাল…

Most Read

1
রাঙামাটির সাজেক ভ্যালির দৃশ্য। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরে যাওয়ার নির্দেশ

2
গ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

টাইমস হায়ার র‍্যাংকিং: সেরা ১০০০-এ বাংলাদেশের ৪ বিশ্ববিদ্যালয়, শীর্ষে এআইইউবি

3
সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘ভয় পাইছে, ভয় পাইছে’: প্রসিকিউটরকে পলক; ট্রাইব্যুনাল বললেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সৌদির রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

মুন্সীগঞ্জে ভুয়া ডিগ্রি ব্যবহার ও অবৈধ চিকিৎসার অভিযোগে নারী ‘চিকিৎসকের’ কারাদণ্ড, হাসপাতাল সিলগালা

6
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

প্রতিদিন ১০ হাজার কদম হাঁটা কি আসলেই জরুরি?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net