Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 29, 2026
‘পুলিশ যেতে ভয় পেয়েছে’: মুজিবের বাড়ি ভাঙার সময় প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রশ্নে ইউনূস

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 June, 2025, 08:45 pm
Last modified: 11 June, 2025, 09:08 pm

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে’ অভিযোগ কেন্দ্রে ভাঙচুর
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজবে শপিং মল ঘেরাও করে ভাঙচুর
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের
  • এজলাসে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

‘পুলিশ যেতে ভয় পেয়েছে’: মুজিবের বাড়ি ভাঙার সময় প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রশ্নে ইউনূস

জবাবে ড. ইউনূস বলেন, ‘সেসময় সরকার কার্যত অচলাবস্থায় পড়ে গিয়েছিল। পুলিশ রাস্তায় বের হতেও ভয় পাচ্ছিল। আমরা জানতাম না, এই পরিস্থিতি কীভাবে সামাল দেব।’
টিবিএস রিপোর্ট
11 June, 2025, 08:45 pm
Last modified: 11 June, 2025, 09:08 pm
অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি/সংগৃহীত

শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ এর বাসভবন গুঁড়িয়ে দেওয়ার সময় অন্তর্বর্তী সরকার নীরব ছিল কেন- যুক্তরাজ্য সফরে গিয়ে এক সাংবাদিকের কাছে এমন প্রশ্নের মুখোমুখি হয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার (১১ জুন) লন্ডনের চ্যাথাম হাউসে ড. ইউনূস বক্তব্য প্রদানের পর স্থানীয় সংবাদকর্মী সামিয়া আক্তার তার কাছে এই প্রশ্ন রাখেন।

জবাবে ড. ইউনূস বলেন, 'সেসময় সরকার কার্যত অচলাবস্থায় পড়ে গিয়েছিল। পুলিশ রাস্তায় বের হতেও ভয় পাচ্ছিল। আমরা জানতাম না, এই পরিস্থিতি কীভাবে সামাল দেব।'

ওই সাংবাদিকের প্রশ্ন ছিল—যখন সিটি করপোরেশনের বুলডোজার দিয়ে শেখ মুজিবুর রহমানের বাড়ি ভেঙে ফেলা হচ্ছিল, তখন প্রশাসন কেন চুপ ছিল?

এসময় সরাসরি ভাঙচুর নিয়ে কিছু না বললেও ড. ইউনূস স্বীকার করেন, "একসঙ্গে অনেকগুলো প্রশ্ন আর সমস্যা চলে এসেছিল। সবকিছু একসাথে ঠিকভাবে সামাল দেওয়া সম্ভব হয়নি। এটা এমন একটা সময় ছিল, যার মধ্য দিয়ে আমরা গেছি। সময়ের সাথে সাথে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনাটাই তখন আমাদের জন্য সবচেয়ে বড় কাজ ছিল।"

'সেসময় সরকার কার্যত অচলাবস্থায় পড়ে গিয়েছিল। পুলিশ রাস্তায় বের হতেও ভয় পাচ্ছিল। আমরা জানতাম না, এই পরিস্থিতি কীভাবে সামাল দেব।'

এসময় সরাসরি ভাঙচুর নিয়ে কিছু না বললেও ড. ইউনূস স্বীকার করেন, "একসঙ্গে অনেকগুলো প্রশ্ন আর সমস্যা চলে এসেছিল। সবকিছু একসাথে ঠিকভাবে সামাল দেওয়া সম্ভব হয়নি।

এটা এমন একটা সময় ছিল, যার মধ্য দিয়ে আমরা গেছি। সময়ের সাথে সাথে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনাটাই তখন আমাদের জন্য সবচেয়ে বড় কাজ ছিল।"

তিনি বলেন, "এটা এমন এক সময় ছিল, যখন পুলিশ নিজেই জনগণের কাছে বৈধতা হারিয়েছিল। মানুষ তখন বলছিল, 'আমার ভাইকে, ছেলেকে, বোনকে তোমরা গুলি করেছ—এখন আমাকে বাড়ি যেতে বলছ?' মানুষ তখন পুলিশের ওপর ক্ষুব্ধ ছিল। তখন পুলিশ যদি রাস্তায় নামত, জনগণ তাদের মারধর করত।"

"আমরা সেই পুলিশকে (আগের সরকারের থেকে) পেয়েছিলাম, যারা কিছুদিন আগেই শিশুদের ওপর গুলি চালিয়েছে"—যোগ করেন তিনি।

তবে ইউনুস জানান, সময়ের সাথে সাথে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। "ভাগ্যক্রমে, সময় আমাদের পক্ষে কাজ করেছে। মানুষ আবার পুলিশকে গ্রহণ করতে শুরু করেছে। এখন দেশে আবার শৃঙ্খলা ফিরেছে। আর এটাই ছিল আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।"

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতিজাদুঘর ভাঙচুর ও আগুন দেওয়া হয়।

ফেসবুকে ঘোষণা দিয়ে গত ৫ ফেব্রুয়ারি বাড়িটি ভেঙে দেয় একদল মানুষ। সে সময় ঢাকা সিটি করপোরেশনের এক্সকেভেটর ব্যবহার করা হয়, আরও কয়েকশ মানুষ হাতুরি বাটাল নিয়ে ভাঙার কাজে যোগ দেয়। 

Related Topics

টপ নিউজ

ধানমন্ডি ৩২ / ভাঙচুর / শেখ মুজিবের বাড়ি / যুক্তরাজ্য সফর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তরার টেকপাড়ার সরু গলিতে চীনা ভ্লগাররা আইফোনে ভিডিও ধারণ করছেন, যেগুলোর সঙ্গে কুলিং ফ্যান যুক্ত। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলছে এই চিত্রধারণ। ছবি: মেহেদী হাসান
    উত্তরায় চীনা ভ্লগারদের রহস্যময়ভাবে ভিডিও ধারণ, আসলে কী ঘটছে?
  • বেশি করে চিবানোর রয়েছে নানাবিধ স্বাস্থ্যগত সুফল। ছবি: গেটি ইমেজেস
    ‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়
  • ইরানের তেহরানে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে প্রদর্শিত বেশ কিছু নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ। ছবি: ইরানি প্রেসিডেন্সি অফিস
    যুদ্ধবিরতি চুক্তির আওতায় চীনকে ‘অস্ত্র তৈরির উপযোগী’ ইউরেনিয়াম পাঠাতে পারে ইরান
  • গুলিস্তান সিনেমা হল( ১৯৫৪), ঢাকা। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
    যেভাবে একটি সিনেমা হল থেকে এল গুলিস্তানের নাম
  • ছবি: জহির রায়হান/টিবিএস
    গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে ফিরে যাচ্ছেন ব্যাপারীরা
  • তেহরানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স মিউজিয়ামে প্রদর্শিত ইরানি ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
    নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের দাবি ইরানের, কতটা গুরুত্বপূর্ণ এটি?  

Related News

  • ব্রাহ্মণবাড়িয়ায় ‘লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে’ অভিযোগ কেন্দ্রে ভাঙচুর
  • উত্তরায় রিকশাচালককে হত্যার খবর ভিত্তিহীন গুজব: ডিএমপি
  • উত্তরায় রিকশাচালককে পিটিয়ে হত্যার গুজবে শপিং মল ঘেরাও করে ভাঙচুর
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের
  • এজলাসে ভাঙচুরের ঘটনায় বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

Most Read

1
উত্তরার টেকপাড়ার সরু গলিতে চীনা ভ্লগাররা আইফোনে ভিডিও ধারণ করছেন, যেগুলোর সঙ্গে কুলিং ফ্যান যুক্ত। ঘণ্টার পর ঘণ্টা ধরে চলছে এই চিত্রধারণ। ছবি: মেহেদী হাসান
ফিচার

উত্তরায় চীনা ভ্লগারদের রহস্যময়ভাবে ভিডিও ধারণ, আসলে কী ঘটছে?

2
বেশি করে চিবানোর রয়েছে নানাবিধ স্বাস্থ্যগত সুফল। ছবি: গেটি ইমেজেস
ফিচার

‘হিডেন ব্লাড পাম্প’: যেভাবে বেশি চিবানো আপনার মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়

3
ইরানের তেহরানে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস উপলক্ষে প্রদর্শিত বেশ কিছু নতুন প্রজন্মের সেন্ট্রিফিউজ। ছবি: ইরানি প্রেসিডেন্সি অফিস
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি চুক্তির আওতায় চীনকে ‘অস্ত্র তৈরির উপযোগী’ ইউরেনিয়াম পাঠাতে পারে ইরান

4
গুলিস্তান সিনেমা হল( ১৯৫৪), ঢাকা। ছবি: ফেসবুক থেকে সংগৃহীত
ফিচার

যেভাবে একটি সিনেমা হল থেকে এল গুলিস্তানের নাম

5
ছবি: জহির রায়হান/টিবিএস
বাংলাদেশ

গাবতলী হাটে গরুর দামে ধস, অবিক্রিত পশু নিয়ে ফিরে যাচ্ছেন ব্যাপারীরা

6
তেহরানে আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স মিউজিয়ামে প্রদর্শিত ইরানি ক্ষেপণাস্ত্র। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নতুন এয়ার ডিফেন্স সিস্টেমের দাবি ইরানের, কতটা গুরুত্বপূর্ণ এটি?  

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net