Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 13, 2026
পরবর্তী নির্বাচিত সরকারের অংশ হওয়ার কোনো ইচ্ছে নেই: ড. ইউনূস

বাংলাদেশ

ইউএনবি
11 June, 2025, 05:15 pm
Last modified: 11 June, 2025, 06:59 pm

Related News

  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদনের আদেশ ১২ জুলাই
  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস

পরবর্তী নির্বাচিত সরকারের অংশ হওয়ার কোনো ইচ্ছে নেই: ড. ইউনূস

নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ইউনুস বলেন, “আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচনটি সঠিকভাবে হচ্ছে। এটিই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।”
ইউএনবি
11 June, 2025, 05:15 pm
Last modified: 11 June, 2025, 06:59 pm
১১ জুন, ২০২৫; লন্ডনে ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসে বক্তব্য দিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: প্রেস উইং

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সাফ জানিয়ে দিয়েছেন যে, তিনি কিংবা তাঁর উপদেষ্টা পরিষদের কেউই আগামী জাতীয় নির্বাচনের পর গঠিত নির্বাচিত সরকারের হতে চান না। আজ বুধবার (১১ জুন) ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসে বক্তব্য প্রদানকালে একথা জানান তিনি।

এবিষয়ে একজন সাংবাদিক প্রশ্ন করলে তিনি জোর দিয়ে বলেন, "না, কখনোই না। আমি মনে করি না যে আমাদের উপদেষ্টা পরিষদের কেউ এমন আগ্রহ পোষণ করেন।" তিনি স্পষ্ট করে দেন যে, তাদের একমাত্র কাজ হচ্ছে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর নিশ্চিত করা।

নির্বাচনের গুরুত্ব তুলে ধরে ইউনুস বলেন, "আমরা নিশ্চিত করতে চাই যে নির্বাচনটি সঠিকভাবে হচ্ছে। এটিই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।"

আওয়ামী লীগ সম্পর্কে এক প্রশ্নের উত্তরে ইউনুস বলেন, যদি একটি সংগঠন হত্যা, গুম এবং রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত হয়, তবে সেটিকে রাজনৈতিক দল বলা যায় কি না, তা নিয়ে বিতর্ক রয়েছে।

তিনি বলেন, "এটা কোনও চূড়ান্ত রায় নয়, বরং একটি বিতর্কের বিষয়।"

তাঁর মতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করার পর মনে হয়েছিল এই অধ্যায় শেষ—কিন্তু যারা দেশত্যাগ করেছিল, তারা এখনো দুঃখপ্রকাশ করেনি বরং জনগণকে উস্কানি দিচ্ছে।

তিনি আরও বলেন, "জাতি সিদ্ধান্ত নিয়েছে—দেশ ও রাজনীতির নিরাপত্তার স্বার্থে বিচার সম্পন্ন হওয়ার আগপর্যন্ত— আওয়ামী লীগের কার্যক্রম আপাতত বন্ধ রাখতে হবে।"

আলোচনাকালে বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে প্রধান উপদেষ্টা দাবি করেন, "গণমাধ্যম এত স্বাধীনতা আগে কখনো পায়নি।"

ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

তবে আরেক সাংবাদিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভাঙচুর, সেক্ষেত্রে প্রশাসনের নীরবতা, এবং নির্দিষ্ট দল বা ব্যক্তি বাদ দিয়ে জাতীয় ঐক্যের প্রশ্ন তুললে— ইউনূস স্বীকার করেন, যে সবকিছু সঠিকভাবে সামলানো সম্ভব হয়নি।

তিনি বলেন, "এটা এমন এক ধরনের সময়কাল, যার মধ্য দিয়ে আমরা গিয়েছি। সবকিছুই একসাথে এসেছে। জাতীয় শৃঙ্খলা প্রতিষ্ঠা করাই ছিল আমাদের বড় চ্যালেঞ্জ।"

বক্তব্য শেষে ইউনুসের সম্মানে চ্যাথাম হাউস একটি সংবর্ধনার আয়োজন করেছে, যেখানে ব্রিটিশ পররাষ্ট্রনীতি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও আন্তর্জাতিক বিশ্লেষকরা অংশ নেবেন।

Related Topics

টপ নিউজ

প্রধান উপদেষ্টা / ড. মুহাম্মদ ইউনূস / যুক্তরাজ্য সফর / চ্যাথাম হাউস

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
    স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
  • ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
    বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা
  • ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
    ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
  • ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
    এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের
  • চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
    পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

Related News

  • জুলাই গণ অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে এখনও বিতর্ক কেন?
  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
  • হামে শিশু মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদনের আদেশ ১২ জুলাই
  • সংসদের প্রথম অধিবেশনে অতিথি গ্যালারিতে ইউনূস, জুবাইদা, জাইমা ও শর্মিলাসহ অনেকে
  • নির্বাচনের দুই দিন আগে বিশেষ গেজেট, এক বছরের জন্য ভিভিআইপি ড. ইউনূস

Most Read

1
স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা
অর্থনীতি

স্বাক্ষর নকল করে ব্যবসায়ীর ঘাড়ে ১ কোটি টাকার ঋণের বোঝা চাপালেন ইসলামী ব্যাংকের ছয় কর্মকর্তা

2
ছবি: সারা রুয়ান/ফিল্ড মিউজিয়াম
আন্তর্জাতিক

বিরল ভাইপার সাপের লেজে গজানো 'মাকড়সার' অভ্যন্তরীণ গঠন পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা

3
ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ
অর্থনীতি

ব্রিটিশ আমলের যেসব বাণিজ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা এখনো আঁকড়ে আছে বাংলাদেশ

4
ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের

5
চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনালে নোঙর করা সিএমএ সিজিএম গ্রুপের জাহাজ ‘এমভি ওয়ানেন’। ছবি: টিবিএস
বাংলাদেশ

পতেঙ্গা টার্মিনালে ঘণ্টায় ৫৮ কনটেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড আরএসজিটি বাংলাদেশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net