Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 18, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 18, 2026
চট্টগ্রামে ৩ করোনা রোগী শনাক্ত, আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত করা হয়েছে হাসপাতাল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
11 June, 2025, 02:55 pm
Last modified: 11 June, 2025, 02:58 pm

Related News

  • অভিনেতা শামস সুমন আর নেই
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের
  • ৪১ দফা ইশতেহার: স্বাস্থ্যবিমা ও ডিজিটাল হেলথ কার্ড চালু করবে জামায়াত
  • জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর

চট্টগ্রামে ৩ করোনা রোগী শনাক্ত, আক্রান্তদের চিকিৎসায় প্রস্তুত করা হয়েছে হাসপাতাল

টিবিএস রিপোর্ট
11 June, 2025, 02:55 pm
Last modified: 11 June, 2025, 02:58 pm
বুধবার (১১ জুন) দুপুরে নগরীর টাইগারপাসে সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে এক জরুরি প্রস্তুতি সভায় হাসপাতাল হাসপাতাল প্রস্তুত রাখার সিদ্ধান্ত হয়। ছবি: টিবিএস

করোনা রোগী শনাক্ত হওয়ায় চট্টগ্রাম নগরীর দুটি হাসপাতালকে করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারণ করা হয়েছে। হাসপাতাল দুটি হলো চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত মেমন হাসপাতাল-২। পাশাপাশি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পৃথক ওয়ার্ড প্রস্তুত করা হচ্ছে।

বুধবার (১১ জুন) দুপুরে নগরীর টাইগারপাসে সিটি করপোরেশনের সম্মেলনকক্ষে এক জরুরি প্রস্তুতি সভায় এসব সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উপস্থিত ছিলেন চমেক হাসপাতালসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন প্রতিনিধিরা।

সভা শেষে জানানো হয়, চট্টগ্রামে তিনজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। চলতি বছরে এবারই প্রথম করোনা রোগী শনাক্ত হলো। তবে সর্বশেষ কবে করোনা রোগী শনাক্ত হয়, সে তথ্য জানাতে পারেনি সিভিল সার্জন কার্যালয়।

মেয়র শাহাদাত হোসেন জানান, চট্টগ্রামে চারটি ল্যাবে করোনা পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এসব ল্যাব হলো চমেক হাসপাতাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং ফৌজদারহাটের বিআইটিআইডি। এ ছাড়া সিটি করপোরেশন একটি সার্ভিস সেন্টার চালু করবে, যেখানে সাধারণ মানুষ করোনা বিষয়ে তথ্য ও সহায়তা পাবেন।

তিনি বলেন, 'করোনা নিয়ে ভয়ের কিছু নেই। চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীরা এখন অনেক বেশি অভিজ্ঞ। আগের অভিজ্ঞতার আলোকে এবারও প্রস্তুতি নেওয়া হচ্ছে। পরিস্থিতি আগের মতোভাবেই মোকাবিলা করা হবে।'

মেয়র জানান, নির্ধারিত হাসপাতালগুলোতে জনবল ও যন্ত্রপাতির ঘাটতি রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। ঘাটতি থাকলে তা পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, 'প্রয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসক-নার্স এনে ঘাটতি পূরণ করা হবে। হাসপাতালগুলোতে প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হবে। জনবল নিয়োগে বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে এবং এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে কথা বলেছি।'

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন বলেন, 'হাসপাতালে আগেই করোনা রোগীদের জন্য আলাদা ওয়ার্ড ছিল, যা পরে ডেঙ্গু ওয়ার্ডে রূপান্তর করা হয়। এখন সেটি আবার করোনা ওয়ার্ডে রূপান্তর করা হচ্ছে। এখানে ৫০টি সাধারণ শয্যা ও ১০টি আইসিইউ শয্যা রয়েছে। ওয়ার্ডটি সেবা দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছে।'

তিনি জানান, করোনা পরীক্ষার জন্য পাঁচ হাজার কিট চাওয়া হয়েছে, যা এক-দুই দিনের মধ্যে পৌঁছাবে। নমুনা সংগ্রহ ও পরীক্ষায় উপজেলা পর্যায়ের স্বাস্থ্য সহকারীদের চমেকে আনার প্রক্রিয়া চলছে। চিকিৎসক ও নার্সও নিয়োজিত করা হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, 'বর্তমানে ৮০ হাজার ভ্যাকসিন মজুত রয়েছে। এর মধ্যে উপজেলা পর্যায়ে ভ্যাকসিন পাঠানো হয়েছে।'

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আকরাম হোসেন বলেন, 'হাসপাতালে করোনা রোগীদের জন্য ১৫টি সাধারণ শয্যা ও ৫টি আইসিইউ শয্যা রয়েছে। অক্সিজেন সরবরাহের পূর্ণাঙ্গ ব্যবস্থা আছে। যন্ত্রপাতির ঘাটতি দ্রুত দূর করা হবে।'

সভায় আরও বক্তব্য দেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অং সুই প্রু মারমা, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. ইমাম হোসেন প্রমুখ।

Related Topics

টপ নিউজ

করোনা / কোভিড / হাসপাতাল

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা
  • ছবি: সংগৃহীত
    কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি
  • ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
    কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়
  • ছবি: ইপিএ
    হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প
  • ছবি: সংগৃহীত
    অভিনেতা শামস সুমন আর নেই
  • বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
    বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

Related News

  • অভিনেতা শামস সুমন আর নেই
  • আনোয়ারায় ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু: হাসপাতাল ভাঙচুর স্বজনদের
  • ৪১ দফা ইশতেহার: স্বাস্থ্যবিমা ও ডিজিটাল হেলথ কার্ড চালু করবে জামায়াত
  • জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • মিয়ানমার থেকে ছোড়া গুলিতে আহত সেই শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর

Most Read

1
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

বিরোধীদের আপত্তির মুখেই মহারাষ্ট্রে ধর্মান্তর বিরোধী আইন পাস, গোপনীয়তা লঙ্ঘন ও হয়রানির আশঙ্কা

2
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

কয়েক মিনিটের ব্যবধানে রক্ষা, যেভাবে নিশ্চিত মৃত্যু থেকে 'বেঁচে ফিরলেন' মোজতবা খামেনি

3
ইরানের হরমুজগান প্রদেশের অন্তর্গত কেশম দ্বীপের স্যাটেলাইট থেকে তোলা ছবি: আল জাজিরা
আন্তর্জাতিক

কেশম দ্বীপ: হরমুজ প্রণালিতে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি ও ভূতাত্ত্বিক বিস্ময়

4
ছবি: ইপিএ
আন্তর্জাতিক

হরমুজ রক্ষায় ‘হয়তো আমাদের থাকারই দরকার নেই, কারণ আমাদের তেলের অভাব নেই’: ট্রাম্প

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অভিনেতা শামস সুমন আর নেই

6
বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?
বাংলাদেশ

বাংলাদেশে অনলাইন গ্রোসারি স্টার্টআপগুলো ধুঁকছে কেন?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net