Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 11, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 11, 2026
সকাল ৮টার বাস ৩টায়ও ছাড়েনি, যানজটে বাসের শিডিউল বিপর্যয়

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
06 June, 2025, 04:10 pm
Last modified: 06 June, 2025, 05:33 pm

Related News

  • ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বাসে উচ্চস্বরে গান বাজালে সিঙ্গাপুরে গুনতে হবে ১০০ ডলারের বেশি জরিমানা
  • বনানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
  • তেলের দাম বাড়তেই রাজধানীতে বাস-লেগুনায় বাড়তি ভাড়া, ভোগান্তিতে যাত্রীরা
  • জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

সকাল ৮টার বাস ৩টায়ও ছাড়েনি, যানজটে বাসের শিডিউল বিপর্যয়

কল্যাণপুর ও গাবতলী ঘুরে দেখা গেছে, টিকিট কেটেও ঘণ্টার পর ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছেন যাত্রাীরা।
টিবিএস রিপোর্ট
06 June, 2025, 04:10 pm
Last modified: 06 June, 2025, 05:33 pm
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাটজটে আটকে থাকা যানবাহন। ছবি: টিবিএস

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে পরিবার-পরিজন নিয়ে রাজধানী ছাড়ছে মানুষ। তবে যাত্রীদের অভিযোগ ছিল বাস দেরিতে ছাড়ার, আর বাসের কাউন্টারের থেকে জানানো হয় যানজটের জন্য তাদের বাস আসতে দেরি করায় শিডিউল বিপর্যয় হয়েছে। 

কল্যাণপুর ও গাবতলী ঘুরে দেখা গেছে, টিকিট কেটেও ঘণ্টার পর ঘণ্টা ধরে বাসের জন্য অপেক্ষা করছেন যাত্রাীরা।

কল্যাণপুর বাসস্ট্যান্ডে কথা হয় মোহম্মদ শামিমর সঙ্গে। তার বাস সকাল ৮টায় কল্যাণপুর থেকে ছাড়ার কথা। কিন্তু বিকেল ৪টায়ও বাস আসেনি। শামিম বলেন, এবার লম্বা বন্ধে একসঙ্গে সবার ছুটি হওয়ায় পরিবহণের ওপর চাপ পড়েছে। এতে রাস্তায় যানজট সৃষ্টি হয়েছে।

চুয়াডাঙ্গা যাবেন এনামুল। তিনি রয়েল পরিবহনের টিকিট কেটেছেন। গাবতলী থেকে বাস ছাড়ার কথা দুপুর আড়াইটায়। কিন্তু বিকাল ৪টায় কাউন্টার থেকে তাকে জানানো হয় আরও ২ ঘণ্টা সময় লাগবে বাস আসতে।

ছবি: জহির রায়হান/টিবিএস

শ্যামলী এন আর ট্রাভেলসের গাবতলী টিকিট কাউন্টারের দায়িত্বে আছেন স্বপন চন্দ্র দাস। তিনি বলেন, সকাল ৬টায় বাস আসার কথা। সেই বাস স্ট্যান্ডে এসেছে সকাল ১১টায়। ঢাকার ভেতরে আগে টেকনিক্যাল দিয়ে গাড়ি ঘুরে আসত। এখন শ্যামলী হয়ে ঘুরে আসতে হয় গাবতলী।

আলমগীর হোসেন গ্রামীণ ট্রাভেলসের টিকিট কেটেছেন। কল্যাণপুর থেকে চাপাইনবাবগঞ্জগামী এ বাস ছাড়ার কথা সকাল ৮টায়। কিন্তু দুপুর ৩টায় বাস এসে পৌঁছায় বাসস্ট্যান্ডে। 

আলমগীর বলেন, 'বাসের চালকের দোষ দিয়ে লাভ হবে না। রাস্তায় জ্যামে বাস তো আর উড়ে আসতে পারবে না। ভোগান্তি দুই পক্ষেরই হলো। আমরা সময় মতো যেতে পারলাম না, আর তাদেরও লস।'

গ্রামীণ ট্রাভেলসের টিকিট মাস্টার মোহম্মদ জুয়েল বলেন, যমুনা সেতুর টোল লাইনেই প্রায় দেড় ঘণ্টা লাগছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা আসতে ৭ ঘণ্টা লাগে সাধারণত। এখন লাগছে ১৫ থেকে ১৬ ঘণ্টা। আমরা অসহায়। মহাসড়কে গরুর ট্রাকের কারণে জ্যাম এবার বেশি ছিল।'

রংপুর যাবেন মোহম্মদ শহিদ। তিনি বলেন, এস আর ট্রাভেলসের বাস ছাড়ার কথা দেড়টায়। সাড়ে ৩টায়ও বাস কল্যাণপুরে আসেনি।

মহাখালী বাস টার্মিনালে ইউনাইটেড ট্রান্সপোর্টের কাউন্টারে টিকিটের জন্য যাত্রীদের দীর্ঘলাইন দেখা গেছে। সেখানে কথা হয় মোহাম্মদ রাজু নামের এক যাত্রীর সঙ্গে। তিনি টিকিট কেটে ৩ ঘণ্টা হলো বাসের জন্য অপেক্ষা করছেন। সঙ্গে তার স্ত্রী ও দেড় বছরের সন্তান।  

ছবিটি মহাখালী বাস টার্মিনাল থেকে আজ শুক্রবার বিকেলে তোলা। ছবি: জহির রায়হান/টিবিএস

তিনি বলেন, বাস কখন আসবে জানতে পারছি না। কাউন্টার থেকে শুধু বলছে গাড়ি আসতেছে। ছোট সন্তান নিয়ে এই অপেক্ষা খুবই কষ্টের। কখন বাস আসবে, আর কখন বাড়ি যাবো? এখন প্রায় সাড়ে ৫ টা বাজে।

Related Topics

টপ নিউজ

ঈদযাত্রা / বাস / বাস কাউন্টার / বাস স্ট্যান্ড / বাসের শিডিউল বিপর্যয় / ঘণ্টার পর ঘন্টা অপেক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
    কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ
  • বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
    বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
  • শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
    ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর
  • ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
    দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়
  • ফাইল ছবি: রয়টার্স
    জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

Related News

  • ৬ নম্বর বাস: হারিয়ে যাওয়া এক সময়ের শেষ স্মৃতি
  • বাসে উচ্চস্বরে গান বাজালে সিঙ্গাপুরে গুনতে হবে ১০০ ডলারের বেশি জরিমানা
  • বনানীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
  • তেলের দাম বাড়তেই রাজধানীতে বাস-লেগুনায় বাড়তি ভাড়া, ভোগান্তিতে যাত্রীরা
  • জ্বালানির দাম বাড়ায় ঢাকা-খুলনাসহ দক্ষিণাঞ্চলে যাত্রীপ্রতি বাস ভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত মালিকদের

Most Read

1
সিএনজি অটোরিকশা চালক সুমন। কোলাজ: টিবিএস
বাংলাদেশ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিনকে ধর্ষণের পর হত্যা, আইফোন নিয়ে পালান অভিযুক্ত সিএনজি অটোরিকশাচালক: পুলিশ

2
বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ
বাংলাদেশ

বছরে ১ হাজার কোটি টাকা খরচ: ফ্র্যাঞ্চাইজি মডেলে ঝুঁকছে ডাক বিভাগ

3
শনিবার (১০ অক্টোবর) ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ওয়ান ব্যাংকের আয়োজনে বাংলা কিউআর লেনদেনের প্রচারণা অনুষ্ঠানে এই মন্তব্য করেন গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: টিবিএস
বাংলাদেশ

ব্যাংক খাতের ক্ষতি কাটিয়ে উঠতে আগামী ৫-৮ বছরে বার্ষিক ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর

4
ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস ও এক্স (সাবেক টুইটার)। কোলাজ: টিবিএস
আন্তর্জাতিক

দিল্লিতে লকডাউন: ধ্রুব রাঠি-দীপকের পর এবার আটক কেজরিওয়াল-মমতা ব্যানার্জি, যন্তর মন্তরে ব্যাপক ধরপাকড়

5
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

জ্ঞানেশের বিদায় হবে, পতন হবে মোদি সরকারেরও, এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ: রাহুল গান্ধী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net