Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
May 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MAY 27, 2026
পরিবেশ সুরক্ষায় জাতীয় গ্রিন রিকভারি প্ল্যানসহ ৫ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি বিএনপির

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 June, 2025, 09:55 pm
Last modified: 04 June, 2025, 10:25 pm

Related News

  • বিএনপি সরকারের প্রথম ১০০ দিন কেমন কাটল?
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
  • রামিসা হত্যার বিচার আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে: প্রধানমন্ত্রী
  • ইভি গাড়ি পরিদর্শন ও দেশীয় প্রযুক্তির গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

পরিবেশ সুরক্ষায় জাতীয় গ্রিন রিকভারি প্ল্যানসহ ৫ দফা বাস্তবায়নের প্রতিশ্রুতি বিএনপির

তারেক রহমান তাঁর পোস্টে বলেন,  ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত বৈচিত্র্যে অনন্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সমৃদ্ধ অনন্য পরিবেশ রক্ষা করা আমাদের পবিত্র কর্তব্য।
টিবিএস রিপোর্ট
04 June, 2025, 09:55 pm
Last modified: 04 June, 2025, 10:25 pm
তারেক রহমান। স্কেচ: টিবিএস

বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে একটি জাতীয় সবুজ পুনরুদ্ধার পরিকল্পনাসহ পাঁচ দফা বাস্তবায়নের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। নির্বাচিত হয়ে সরকার গঠন করলে এসব উদ্যোগ বাস্তবায়ন করবে তারা।

দিবসটি উপলক্ষে আজ বুধবার (৪ জুন) তাঁর ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, "আমি আনন্দিত যে বাংলাদেশ ২০২৫ সালের বিশ্ব পরিবেশ দিবস অর্থবহ কর্মসূচি ও উদ্যোগের মাধ্যমে পালন করছে। বিশ্বব্যাপী বেপরোয়া শিল্পায়ন ও অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রম যখন পরিবেশ ও বাস্তুসংস্থানকে হুমকির মুখে ফেলছে, তখন এই দিবসটি পরিবেশ সংরক্ষণ ও টেকসই জীবনের প্রয়োজনীয়তা তুলে ধরার গুরুত্বপূর্ণ একটি সুযোগ।"

বর্তমান জলবায়ু সংকট এবং ক্রমবর্ধমান শিল্প দূষণের প্রেক্ষাপটে একটি বাস্তবভিত্তিক ও দূরদর্শী জাতীয় কৌশল গ্রহণ এখন সময়ের দাবি বলেও উল্লেখ করেন তিনি।

বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে—দেশের পরিবেশ রক্ষায় পাঁচ দফা কর্মপরিকল্পনার কথা জানান তারেক রহমান। এগুলো হলো—

১. জাতীয় গ্রিন রিকভারি প্ল্যান প্রণয়ন — যার আওতায় আগামী পাঁচ বছরে ২৫ থেকে ৩০ কোটি গাছ লাগানো, নবায়নযোগ্য সবুজ জ্বালানি ও টেকসই কৃষি ব্যবস্থার ওপর জোর দেওয়া হবে।

২. ক্ষতিকর প্লাস্টিক ও বিষাক্ত রাসায়নিক নিষিদ্ধকরণ — পাশাপাশি শিল্প ও গৃহস্থালি পর্যায়ে পরিবেশবান্ধব ও বায়োডিগ্রেডেবল বিকল্প ব্যবহারে উৎসাহ দেওয়া হবে।

৩. নদী ও খাল খনন ও পুনরুদ্ধার কর্মসূচি গ্রহণ — জলাবদ্ধতা নিরসন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সার্বিক ড্রেজিং ও সংরক্ষণ প্রকল্প বাস্তবায়ন করা হবে।

৪. দক্ষিণাঞ্চলে জলবায়ু সহনশীল কৃষি ও অবকাঠামো উন্নয়ন — জলবায়ু পরিবর্তনের প্রভাবে ঝুঁকিপূর্ণ অঞ্চলের জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করা হবে।

৫. স্কুল পাঠ্যক্রমে পরিবেশ শিক্ষা অন্তর্ভুক্ত — পরিবেশ সচেতন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাব্যবস্থায় পরিবেশবিষয়ক পাঠ যুক্ত করা হবে।

তারেক রহমান তাঁর পোস্টে বলেন,  ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশগত বৈচিত্র্যে অনন্য। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই সমৃদ্ধ অনন্য পরিবেশ রক্ষা করা আমাদের পবিত্র কর্তব্য।

প্রতিষ্ঠালগ্ন থেকেই বিএনপি পরিবেশ সচেতন একটি রাজনৈতিক দল হিসেবে পরিচিত মন্তব্য করে তিনি আরও বলেন, "দলীয়ভাবে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প এবং ক্ষতিকর প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে প্রচার-প্রচারণা চালিয়ে আসছি।"

পরিবেশ সুরক্ষায় তাঁর বাবার অবদান স্মরণ করে তিনি লেখেন, বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রাক্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৭ সালে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প চালু করেন, যা পরবর্তীতে পরিবেশ অধিদপ্তরে রূপ নেয়। এরই ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ১৯৯৫ সালে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন প্রণয়ন করেন এবং দেশের প্রথম পরিবেশ আদালত প্রতিষ্ঠা করেন, যা পরিবেশ সুরক্ষায় আইনি কাঠামোর পথপ্রদর্শক। আমাদের লক্ষ্য সবসময়ই একটি সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তোলা।

Related Topics

টপ নিউজ

বিএনপি / তারেক রহমান / পরিবেশ সুরক্ষা / বিশ্ব পরিবেশ দিবস / জাতীয় গ্রিন রিকভারি প্ল্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
    ‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের
  • ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
    শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র
  • ২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
    যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম
  • এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
    আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের
  • ছবি: ইউএনবি
    এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

Related News

  • বিএনপি সরকারের প্রথম ১০০ দিন কেমন কাটল?
  • কক্সবাজার আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকে লক্ষ্য করে গুলি, ২ জন গুলিবিদ্ধ
  • বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী
  • রামিসা হত্যার বিচার আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হবে: প্রধানমন্ত্রী
  • ইভি গাড়ি পরিদর্শন ও দেশীয় প্রযুক্তির গাড়ি চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

Most Read

1
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘এটা গ্রহণযোগ্য নয়’: ট্রাম্পের অনুরোধ প্রত্যাখ্যান, আব্রাহাম অ্যাকর্ডসে সই করবে না পাকিস্তান

2
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

অফশোর ঋণের সুদে আবারও ২০ শতাংশ কর আরোপের চিন্তা সরকারের

3
ইরানের বন্দর আব্বাস সৈকতের কাছে হরমুজ প্রণালিতে জাহাজ চলছে; ২২ মে,  ২০২৬। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

শান্তি চেষ্টার মাঝেই ইরানে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র

4
২০২২ কাতার বিশ্বকাপে অংশ নেওয়া ইরানে জাতীয় ফুটবল দল। ছবি: রয়টার্স
খেলা

যুক্তরাষ্ট্র জায়গা না দিলেও মেক্সিকো থেকে গিয়ে বিশ্বকাপের ম্যাচ খেলবে ইরান: ক্লদিয়া শেনবাউম

5
এমকিউ-৯ রিপার ড্রোন। ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

আকাশসীমা লঙ্ঘন করায় যুক্তরাষ্ট্রের ‘রিপার’ ড্রোন ভূপাতিত, এফ-৩৫ যুদ্ধবিমানে গুলি—দাবি ইরানের

6
ছবি: ইউএনবি
বাংলাদেশ

এআই ট্রাফিক ব্যবস্থা ঘিরে নতুন প্রতারণা, টার্গেটে গাড়িচালকরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net