Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
ক্যানসারে আক্রান্ত অভিনেতা কাদেরের শরীরে এবার করোনা শনাক্ত

বিনোদন

ইউএনবি
22 December, 2020, 03:50 pm
Last modified: 22 December, 2020, 03:50 pm

Related News

  • 'ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই': আব্দুল কাদের
  • ‘আইডেন্টিটি ক্রাইসিস এড়াতে ছাত্রলীগ করত শিবিরের ছেলেরা’, নির্যাতনের অংশীদার হতো: আবদুল কাদের
  • ‘শুটিংয়ে অদ্ভুত অদ্ভুত প্রপস নিয়ে হাজির হতেন’
  • ‘আসলে, ভালো কীভাবে আর বলব? আগের চেয়ে একটু বেটার’

ক্যানসারে আক্রান্ত অভিনেতা কাদেরের শরীরে এবার করোনা শনাক্ত

আবদুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতির জন্য অপেক্ষায় ছিলেন তার পরিবারের সদস্যরা, যাতে কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা করা যায়। কিন্তু কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় কাদেরের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
ইউএনবি
22 December, 2020, 03:50 pm
Last modified: 22 December, 2020, 03:50 pm
অভিনেতা আবদুল কাদের। ছবি: সংগৃহীত

সম্প্রতি ক্যানসার ধরা পড়ার পর সোমবার করোনাভাইরাস শনাক্ত হয়েছে জনপ্রিয় টেলিভিশন অভিনেতা আবদুল কাদেরের শরীরে।

তার পরিবারের সদস্যরা জানান, রোববার চেন্নাইয়ের ভেলর শহরের মেডিকেল কলেজ হাসপাতালে থেকে দেশে ফিরিয়ে এনে সরাসরি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় কাদেরকে। সেখানে করোনার পরীক্ষা করা হলে সোমবার তার ফলাফল পজিটিভ আসে।

অসুস্থ বোধ করার পর গত ৮ ডিসেম্বর চেন্নাইয়ে নেওয়া হয় আবদুল কাদেরকে। সেখানে পরীক্ষার পর তার শরীরে অগ্ন্যাশয়ের ক্যানসার শনাক্ত হয়, যা সংক্রমণের চতুর্থ স্তরে পৌঁছে গেছে বলে জানান চিকিৎসকরা।

তবে গুরুতর শারীরিক দুর্বলতার কারণে এই অভিনেতাকে কেমোথেরাপি দিতে পারেননি চেন্নাইয়ের চিকিৎসকরা।

আবদুল কাদেরের শারীরিক অবস্থার উন্নতির জন্য অপেক্ষায় ছিলেন তার পরিবারের সদস্যরা, যাতে কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা করা যায়। কিন্তু কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় কাদেরের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।

ভক্ত ও শুভানুধ্যায়ীসহ সকলের কাছে আবদুল কাদেরের জন্য দোয়া কামনা করেছেন তার পরিবারের সদস্যরা।

আবদুল কাদের অভিনীত নাটকগুলোর মধ্যে রয়েছে, 'মাটির কোলে', 'নক্ষত্রের রাত', 'শীর্ষবিন্দু', 'সবুজ সাথী', 'তিন টেক্কা', 'যুবরাজ', 'আগুন লাগা সন্ধ্যা', 'এই সেই কণ্ঠস্বর', 'আমার দেশের লাগি', 'সবুজ ছায়া', 'দীঘল গায়ের কন্যা', 'ভালমন্দ মানুষেরা', 'দূরের আকাশ', 'ফুটানী বাবুরা', 'এক জনমে', 'জল পড়ে পাতা নড়ে', 'ফাঁপড়', 'চারবিবি', 'সুন্দরপুর কতদূর', 'ভালোবাসার ডাক্তার', 'চোরাগলি', 'বয়রা পরিবার' ইত্যাদি।

কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা 'কোথাও কেউ নেই' ধারাবাহিক নাটকে 'বদি' চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান কাদের।

এছাড়া জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র নিয়মিত শিল্পী ছিলেন আবদুল কাদের।

Related Topics

টপ নিউজ

আবদুল কাদের

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি
  • ফাইল ছবি: টিবিএস
    ১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের
  • ছবি: সংগৃহীত
    ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    ‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

Related News

  • 'ডাকসুতে জিতা লাগবে না, কেবল বেঁচে থাকতে চাই': আব্দুল কাদের
  • ‘আইডেন্টিটি ক্রাইসিস এড়াতে ছাত্রলীগ করত শিবিরের ছেলেরা’, নির্যাতনের অংশীদার হতো: আবদুল কাদের
  • ‘শুটিংয়ে অদ্ভুত অদ্ভুত প্রপস নিয়ে হাজির হতেন’
  • ‘আসলে, ভালো কীভাবে আর বলব? আগের চেয়ে একটু বেটার’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি

2
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের

5
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net