Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
April 05, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, APRIL 05, 2026
নিম্নচাপ চলে গেলেও প্রভাবে তছনছ কুয়াকাটা উপকূল

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 May, 2025, 06:40 pm
Last modified: 30 May, 2025, 06:39 pm

Related News

  • বড়দিন, দুই দিনের সরকারি ছুটিতে কুয়াকাটায় উপচে পড়া ভিড়
  • বাংলাদেশের সমুদ্রে নতুন ৬৫ প্রজাতির প্রাণীর সন্ধান, পাঁচটি সম্ভবত বিশ্বে আর কোথাও নেই
  • ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
  • অসময়ের বৃষ্টিতে ডুবছে ঢাকা, ঘূর্ণিঝড় ‘মোন্থা’র রেশ এখনও রয়ে গেছে?
  • নদী উত্তাল, ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

নিম্নচাপ চলে গেলেও প্রভাবে তছনছ কুয়াকাটা উপকূল

শুক্রবার (৩০ মে) দুপুরে দেখা গেছে, সমুদ্রে চলমান জোয়ারের ঢেউগুলো সরাসরি এসে আছড়ে পরছে টুরিস্ট পুলিশ বক্সের ওপর। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরাও সরে গিয়ে নিরাপদ আশ্রয় নিয়েছেন।
টিবিএস রিপোর্ট
30 May, 2025, 06:40 pm
Last modified: 30 May, 2025, 06:39 pm
ছবি: টিবিএস

বঙ্গোপসাগর সৃষ্টি গভীর নিম্নচাপটি বরিশাল উপকূল অতিক্রম করলেও এর প্রভাব তাণ্ডব চালাচ্ছে সাগরপাড়ে।

বিশেষ করে কুয়াকাটা সমুদ্র সৈকত লাগোয়া স্থাপনা ভেঙে তছনছ করে দিচ্ছে, রক্ষা পাচ্ছে না ট্যুরিস্ট পুলিশ বক্সও। যেকোন সময় সমুদ্রগর্ভে বিলীন হয়ে যেতে পারে বক্সটি।

এর আগে মেরিন ড্রাইভ সড়ক বিলীন হয়ে গেছে।

শুক্রবার (৩০ মে) দুপুরে দেখা গেছে, সমুদ্রে চলমান জোয়ারের ঢেউগুলো সরাসরি এসে আছড়ে পরছে টুরিস্ট পুলিশ বক্সের ওপর। এসময় দায়িত্বরত পুলিশ সদস্যরাও সরে গিয়ে নিরাপদ আশ্রয় নিয়েছেন।

এমনকি ঢেউয়ের আঘাতে ভেঙে গিয়েছে পুলিশ বক্সের টয়লেটের ময়লা নিষ্কাশন পাইপ ও সেফটি ট্যাংক।

স্থানীয় চা দোকানী স্বপন হাওলাদার বলেন, 'আমি এখানে চা ও ডাব বিক্রি করতাম। জোয়ারের পানিতে সব ভাসিয়ে নিয়ে গেছে।'

ছবি: টিবিএস

সৈকতের ফটোগ্রাফার এরশাদ হোসেন বলেন, 'পর্যটক অথবা আমাদের মত ক্ষুদ্র ব্যবসায়ী আমরা সবাই যে কোনো সমস্যা ও সমাধানের জন্য সৈকত থেকে তাৎক্ষণিক চলে আসি টুরিস্ট পুলিশের এই বক্সটিতে। কিন্তু এই বক্সটিই যদি না থাকে, তাহলে নিরাপত্তাহীনতায় থাকবে কুয়াকাটা সৈকত।'

পর্যটক আলী হোসেন বলেন, 'কুয়াকাটা ভ্রমণে এসে নিম্নচাপের মধ্যে পড়েছি। আমি বিভিন্ন সময়ে ঝড় দেখেছি, কিন্তু এমন উত্তাল নিম্নচাপ দেখিনি। পুরো কুয়াকাটাকে তছনছ করে দিচ্ছে।'

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ পরিদর্শক সাখাওয়াত হোসেন তপু বলেন, 'রিজিওন অফিস কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে এক কিলোমিটার দূরে। সৈকতের পাশেই আমাদের একটি পুলিশ বক্স তৈরি করা হয়েছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে। কিন্তু প্রতিনিয়ত সমুদ্রের যে আগ্রাসী রূপ আমরা দেখতে পারছি তাতে কতদিন এই পুলিশ বক্সটি টিকিয়ে রাখা যাবে তা বুঝতে পারছি না।'

Related Topics

টপ নিউজ

নিম্নচাপ / কুয়াকাটা / বঙ্গোপসাগর

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • বড়দিন, দুই দিনের সরকারি ছুটিতে কুয়াকাটায় উপচে পড়া ভিড়
  • বাংলাদেশের সমুদ্রে নতুন ৬৫ প্রজাতির প্রাণীর সন্ধান, পাঁচটি সম্ভবত বিশ্বে আর কোথাও নেই
  • ঢাকা, ময়মনসিংহ ও সিলেটে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
  • অসময়ের বৃষ্টিতে ডুবছে ঢাকা, ঘূর্ণিঝড় ‘মোন্থা’র রেশ এখনও রয়ে গেছে?
  • নদী উত্তাল, ভোলার ১০ রুটে লঞ্চ চলাচল বন্ধ

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net