Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
October 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, OCTOBER 04, 2026
চট্টগ্রামে ঝোড়ো বাতাসে তীরে ভেসে এলো ৪ জাহাজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 May, 2025, 05:25 pm
Last modified: 30 May, 2025, 05:38 pm

Related News

  • চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে
  • ৫ আগস্টের ভাঙচুর-লুটপাটের দুই বছর পরও অচল রাঙ্গুনিয়ার ১৭ কোটি টাকার ক্যাবল কার
  • সীতাকুণ্ডে থানার ভেতরে পুলিশ কনস্টেবলকে মারধর: যুবদল নেতা বহিষ্কার
  • চট্টগ্রামে রেলের পরিত্যক্ত বগিতে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

চট্টগ্রামে ঝোড়ো বাতাসে তীরে ভেসে এলো ৪ জাহাজ

নৌপরিবহন বিশেষজ্ঞরা বলছেন, আটকা পরা জাহাজগুলো দ্রুত না সরালে পরিবেশ ও নৌ-চলাচলে বড় ধরনের ঝুঁকি সৃষ্টি হতে পারে।
টিবিএস রিপোর্ট
30 May, 2025, 05:25 pm
Last modified: 30 May, 2025, 05:38 pm
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে নোঙর করা চারটি লাইটার জাহাজ বৃহস্পতিবার (২৯ মে) রাতে ঝোড়ো বাতাস ও জলোচ্ছ্বাসে ভেসে এসে উপকূলে আটকা পরেছে। এর মধ্যে দুটি আনোয়ারা উপজেলার গহিরায় এবং দুটি পতেঙ্গা সৈকতের কাছে আটকা পরেছে।

আটকা পড়া জাহাজগুলোর মধ্যে আনোয়ারার রায়পুর ইউনিয়নে পড়ে আছে 'মারমেইড-৩' ও 'নাভিমার-৩'। 'মারমেইড-৩' একটি বড় কয়লাবাহী বার্জ এবং সেটিকে টেনে নেওয়ার কাজে ব্যবহৃত টাগবোট 'নাভিমার-৩'।

প্রায় দুই বছর আগে ভারত থেকে বাঁশখালীর এসএস পাওয়ার প্ল্যান্টের জন্য পাথর আনার পর থেকে মালিকানা জটিলতা এবং বকেয়া বিলের কারণে জাহাজ দুটি পরিত্যক্ত অবস্থায় ছিল।

স্থানীয় শিপিং প্রতিনিধি প্রতিষ্ঠান 'ভিশন শিপিং' জানায়, মালিকপক্ষ টাগবোট পরিচালনার জ্বালানি ও খরচ পরিশোধ না করায় পাঁচটি মামলা হয়েছে।

ছবি: সংগৃহীত

মালিকদের নীরবতার মধ্যেও প্রতিষ্ঠানটি চারজন পাহারাদার নিয়োগ রেখেছিল।

মিসকাতুর রহমান নামের এক পাহারাদার বলেন, 'সাগর এতটাই উত্তাল ছিল যে, আমরা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। জাহাজগুলো ঢেউয়ের তোড়ে তীরে চলে আসে।'

এছাড়া, পতেঙ্গা সৈকতের কাছে ভেসে এসেছে এমভি আল-হেরেম ও বিএলপিজি সুফিয়া। গত বছর অক্টোবরে এলপিজি স্থানান্তরের সময় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত 'সুফিয়া' এখনো ঝুঁকিপূর্ণ।

তবে এখন পর্যন্ত কোনো জাহাজ উদ্ধারে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যায়নি।

চট্টগ্রাম বন্দরের ভারপ্রাপ্ত হারবার মাস্টার ক্যাপ্টেন জহিরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নৌপরিবহন বিশেষজ্ঞরা বলছেন, আটকা পরা জাহাজগুলো দ্রুত না সরালে পরিবেশ ও নৌ-চলাচলে বড় ধরনের ঝুঁকি সৃষ্টি হতে পারে।

Related Topics

টপ নিউজ

চট্টগ্রাম / জাহাজ / বহির্নোঙ্গর / লাইটার জাহাজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: বিজনেস ইনসাইডার
    ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস
  • ফাইল ছবি/সংগৃহীত
    রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 
  • আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
    অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী
  • সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
    সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
  • ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
    দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান
  • ছবি: সংগৃহীত
    ‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

Related News

  • চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাবে পরিণত করতে ৩০০ মিলিয়ন ডলারের ফাস্ট-ট্র্যাক প্রকল্পের উদ্যোগ সরকারের
  • চট্টগ্রাম বন্দর থেকে বিপজ্জনক রাসায়নিকের ৯ কনটেইনার অপসারণ শুরু, ধ্বংস করা হবে নারায়ণগঞ্জে
  • ৫ আগস্টের ভাঙচুর-লুটপাটের দুই বছর পরও অচল রাঙ্গুনিয়ার ১৭ কোটি টাকার ক্যাবল কার
  • সীতাকুণ্ডে থানার ভেতরে পুলিশ কনস্টেবলকে মারধর: যুবদল নেতা বহিষ্কার
  • চট্টগ্রামে রেলের পরিত্যক্ত বগিতে আগুন, এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

Most Read

1
ছবি: বিজনেস ইনসাইডার
আন্তর্জাতিক

ইলন মাস্কের সঙ্গে হঠাৎ বিচ্ছেদ, শেষ খুদে বার্তা প্রকাশ করলেন চার সন্তানের মা শিভন জিলিস

2
ফাইল ছবি/সংগৃহীত
বাংলাদেশ

রামপাল বিদ্যুৎকেন্দ্রে ১,২৩৪.২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যুক্ত হচ্ছে জাতীয় গ্রিডে 

3
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান শনিবার রাজধানীর ব্র্যাক লার্নিং সেন্টারে আয়োজিত আবাসিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: পিআইডি
বাংলাদেশ

অনলাইনে নিবন্ধন চালু হলে নতুন বিয়ের সময় অনলাইনে মিলবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী

4
সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক
বাংলাদেশ

সচিবালয়ে বেড়েছে পাসবিহীন দর্শনার্থী; ঠেকানোর কৌশল নির্ধারণে রোববার মন্ত্রিপরিষদের বৈঠক

5
ক্রিস্টা পাইক   ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

দুবার বিষাক্ত ইনজেকশন দিয়েও ক্রিস্টা পাইকের মৃত্যুদণ্ড কার্যকরে ব্যর্থতা: পদত্যাগ করছেন টেনেসির কারাপ্রধান

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘এ বিষয়ে আমাদের কোনো বিকল্প ছিল না’: ভারতে হাসিনার অবতরণ প্রসঙ্গে দিনেশ ত্রিবেদী

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net