Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
September 27, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, SEPTEMBER 27, 2026
৫ হাজারের বেশি মোবাইল টাওয়ার বন্ধ, বিদ্যুৎ বিপর্যয়ে ব্যাহত নেটওয়ার্ক সেবা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
30 May, 2025, 11:55 am
Last modified: 30 May, 2025, 12:33 pm

Related News

  • দেশের প্রথম বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনের জাহাজকে ছাড়পত্র দেয়নি সরকার
  • মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশ ৯১তম, ফিক্সড ব্রডব্যান্ডে ৯৩তম: প্রতিবেদন
  • গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎবিচ্ছিন্ন কিউবা, অন্ধকারে ১ কোটি মানুষ
  • ‘শুনতে পাচ্ছেন এখন?’: মোবাইল নেটওয়ার্ক সঙ্কটে যুক্তরাজ্য, গতিতে কাজাখস্তান-কম্বোডিয়ারও পেছনে
  • টানা বৃষ্টিতে বান্দরবানে যোগাযোগ বিচ্ছিন্ন; এবার মোবাইল ও ইন্টারনেট বিভ্রাটে ভোগান্তি  

৫ হাজারের বেশি মোবাইল টাওয়ার বন্ধ, বিদ্যুৎ বিপর্যয়ে ব্যাহত নেটওয়ার্ক সেবা

টেলিকম অপারেটর এবং টাওয়ার কোম্পানিগুলো বিকল্প ব্যবস্থায় নেটওয়ার্ক সচল রাখতে ৬২৪টি সাইটে পোর্টেবল জেনারেটর সংযুক্ত করেছে এবং আরও ৫০৪টি জেনারেটর পথে রয়েছে। এগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত সাইটগুলোতে স্থাপন করে পুনরায় সেবা চালু করার চেষ্টা করা হচ্ছে।
টিবিএস রিপোর্ট
30 May, 2025, 11:55 am
Last modified: 30 May, 2025, 12:33 pm
ছবি: সংগৃহীত

নিম্নচাপজনিত টানা বৃষ্টি, দমকা হাওয়া ও জলোচ্ছ্বাসের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে দেশের টেলিযোগাযোগ খাতে, যার ফলে মোবাইল নেটওয়ার্ক সেবা ভয়াবহভাবে বিঘ্নিত হয়েছে।

শুক্রবার (৩০ মে) সকালে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে জানান, দুর্যোগের কারণে এখন পর্যন্ত প্রায় ৫ হাজার ৯০৪টি মোবাইল টাওয়ার বা সাইট সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। এটি দেশের মোট সাইট সংখ্যার প্রায় ৩৫ দশমিক ৮ শতাংশ।

গত মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়। পরদিন বুধবার এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে প্রথমে নিম্নচাপ পরে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবে রাজধানীসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে এখনও বৃষ্টি হচ্ছে। 

স্থল নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশের সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া অব্যাহত থাকতে পারে।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাওয়ার কারণে দেশের বিভিন্ন এলাকায় মোবাইল নেটওয়ার্ক পুরোপুরি অচল হয়ে পড়েছে। ফলে অনেক জায়গায় কল, এসএমএস ও ইন্টারনেট সেবায় তীব্র সমস্যার মুখে পড়েছেন গ্রাহকরা। ফয়েজ আহমদ জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে বরিশাল, সিলেট দক্ষিণ, টাঙ্গাইল, চাঁদপুর, ময়মনসিংহ, ঢাকা উত্তর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম দক্ষিণ।

তার দেয়া তথ্যানুসারে, দেশে এখন পর্যন্ত মোট ৮ হাজার ২৬২টি সাইট বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে 'মেইনস ফেইলর' অবস্থায় রয়েছে, যা মোট সাইটের ৪৪ শতাংশ। বর্তমানে দেশে মোট ৬৪ দশমিক ২ শতাংশ সাইট সচল রয়েছে।

টেলিকম অপারেটর এবং টাওয়ার কোম্পানিগুলো বিকল্প ব্যবস্থায় নেটওয়ার্ক সচল রাখতে ৬২৪টি সাইটে পোর্টেবল জেনারেটর সংযুক্ত করেছে এবং আরও ৫০৪টি জেনারেটর পথে রয়েছে। এগুলো দ্রুত ক্ষতিগ্রস্ত সাইটগুলোতে স্থাপন করে পুনরায় সেবা চালু করার চেষ্টা করা হচ্ছে।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে মোবাইল অপারেটর, টাওয়ার কোম্পানি ও পল্লি বিদ্যুৎ কর্মকর্তারা দিনরাত এক করে কাজ করছেন। সাইটগুলো সচল রাখতে পোর্টেবল জেনারেটর সরবরাহ অব্যাহত রয়েছে। 

বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই বিপর্যয় চলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related Topics

টপ নিউজ

মোবাইল নেটওয়ার্ক / টেলিযোগাযোগ / মোবাইল নেটওয়ার্ক টাওয়ার / নেটওয়ার্ক / মোবাইল অপারেটর / মোবাইল ইন্টারনেট / বিদ্যুৎ বিপর্যয়

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২
  • কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
    কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির
  • ছবি: সংগৃহীত
    অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ
  • জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
    বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  
  • ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
    যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই
  • ছবি: সংগৃহীত
    রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

Related News

  • দেশের প্রথম বেসরকারি সাবমেরিন ক্যাবল স্থাপনের জাহাজকে ছাড়পত্র দেয়নি সরকার
  • মোবাইল ইন্টারনেট গতিতে বাংলাদেশ ৯১তম, ফিক্সড ব্রডব্যান্ডে ৯৩তম: প্রতিবেদন
  • গ্রিড বিপর্যয়ে বিদ্যুৎবিচ্ছিন্ন কিউবা, অন্ধকারে ১ কোটি মানুষ
  • ‘শুনতে পাচ্ছেন এখন?’: মোবাইল নেটওয়ার্ক সঙ্কটে যুক্তরাজ্য, গতিতে কাজাখস্তান-কম্বোডিয়ারও পেছনে
  • টানা বৃষ্টিতে বান্দরবানে যোগাযোগ বিচ্ছিন্ন; এবার মোবাইল ও ইন্টারনেট বিভ্রাটে ভোগান্তি  

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বনানীতে রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, সিয়েরা লিওনের নাগরিকসহ নিহত ২

2
কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্র। ছবি: টিবিএস
বাংলাদেশ

কাপ্তাই বিদ্যুৎকেন্দ্রের ২০-৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা পুনরুদ্ধারে ৮৭০ কোটি টাকার প্রকল্প পিডিবির

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

অন্তঃসত্ত্বা বিড়ালের মৃত্যু: চিকিৎসা প্রতিষ্ঠানের মালিক ও দুই চিকিৎসকের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

4
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। ছবি: নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

বাংলাদেশ, ভারত ও পাকিস্তানকেই জিজ্ঞাসা করুন: জাতিসংঘে ‘ত্রুটিপূর্ণ’ বিশ্বব্যবস্থা নিয়ে বালেন্দ্র শাহ  

5
ছবি: বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজ
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

রাড্ডা ক্লিনিকে ভাঙচুর: ৪ আসামী কারাগারে, ঘটনায় সময় উপস্থিত থাকার কথা স্বীকার পুলিশের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net