Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
March 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, MARCH 29, 2026
বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশ যেগুলো

আন্তর্জাতিক

ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট
29 May, 2025, 12:30 pm
Last modified: 29 May, 2025, 12:34 pm

Related News

  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • ভিসা জটিলতা যেভাবে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভোগাচ্ছে
  • সাংহাই র‍্যাঙ্কিং: শীর্ষ ৫০০-তে যুক্তরাষ্ট্রের চেয়ে চীন-তাইওয়ানের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি
  • দক্ষিণ-পূর্ব এশিয়ার শিক্ষার্থীদের নিতে আগ্রহী বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক সংকট নিরসনে ২,৮৪০ কোটি টাকার প্রকল্প অনুমোদন; হবে ৩১টি ভবন

বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশ যেগুলো

বিশ্বব্যাপী শিক্ষার হার বিবেচনায় শীর্ষে রয়েছে পশ্চিমা দেশগুলো। শিক্ষিত প্রাপ্তবয়স্কের অনুপাতে ইউরোপের ছয়টি দেশ রয়েছে সেরা দশের তালিকায়।
ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট
29 May, 2025, 12:30 pm
Last modified: 29 May, 2025, 12:34 pm
প্রতীকী ছবি: রয়টার্স

একটি দেশের সমৃদ্ধি প্রায়ই নির্ভর করে সে দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর শিক্ষাগত যোগ্যতার ওপর। উচ্চশিক্ষিত জনশক্তি সাধারণত অধিক উৎপাদনক্ষম, উদ্ভাবনে সক্ষম এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিশ্বের সবচেয়ে শিক্ষিত জনগোষ্ঠী রয়েছে এমন দেশগুলোর তালিকা প্রকাশ করেছে সিবিআরই রিসার্চ। এতে ২৫ থেকে ৬৪ বছর বয়সী প্রাপ্তবয়স্কদের মধ্যে ব্যাচেলর ডিগ্রি বা তার চেয়ে উচ্চতর শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন মানুষের সংখ্যা ও শতকরা হারের ভিত্তিতে দেশগুলোকে মূল্যায়ন করা হয়েছে। ২০২৩ সাল পর্যন্ত প্রাপ্ত সর্বশেষ উপাত্ত বিশ্লেষণ করে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।

বিশ্বের যেসব দেশ সবচেয়ে বেশি শিক্ষিত

বিশ্বব্যাপী উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণের বিভিন্ন পর্যায়ে রয়েছে বিভিন্ন দেশ। উন্নত দেশগুলো সাধারণত উচ্চশিক্ষায় ব্যাপক প্রবেশাধিকার নিশ্চিত করতে পেরেছে। তবে উদীয়মান অর্থনীতির দেশগুলো এখনো সে লক্ষ্যে এগিয়ে চলেছে।

বিশ্বব্যাপী শিক্ষার হার বিবেচনায় শীর্ষে রয়েছে পশ্চিমা দেশগুলো। শিক্ষিত প্রাপ্তবয়স্কের অনুপাতে ইউরোপের ছয়টি দেশ রয়েছে সেরা দশের তালিকায়।

এই তালিকার শীর্ষে রয়েছে আয়ারল্যান্ড, যেখানে ২৫ থেকে ৬৪ বছর বয়সী জনসংখ্যার ৫২ শতাংশের বেশি—অর্থাৎ অর্ধেকেরও বেশিব্যক্তি বিশ্ববিদ্যালয় বা সমমানের উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে সুইজারল্যান্ড ও সিঙ্গাপুর, যেখানে এই হার ৪৬ শতাংশ ও ৪৫ শতাংশ।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রেও শিক্ষার হার উল্লেখযোগ্য—৪০ শতাংশ। সংখ্যার বিচারে দেশটির শিক্ষিত মানুষের সংখ্যা তৃতীয় সর্বোচ্চ, যা ৭ কোটি ৮০ লাখেরও বেশি।

সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ চীন ও ভারতের ক্ষেত্রে চিত্রটি ভিন্ন। এই দুটি দেশের শিক্ষিত জনগণের অনুপাত তালিকায় সর্বনিম্ন হলেও, জনসংখ্যার বিশাল আকারের কারণে স্নাতক ডিগ্রিধারীদের মোট সংখ্যা সবচেয়ে বেশি এখানেই।

দক্ষিণ আমেরিকার অন্যান্য উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে চিলি, কোস্টারিকা, ব্রাজিল ও কলম্বিয়ায় উচ্চশিক্ষা সম্পন্নকারীর হার ১৯ থেকে ২৩ শতাংশের মধ্যে।

উচ্চশিক্ষার হার এবং মাথাপিছু আয়–এর মধ্যে ঘনিষ্ঠ ইতিবাচক সম্পর্ক থাকায় উন্নয়নশীল দেশগুলোর জন্য উচ্চশিক্ষায় প্রবেশাধিকারের সম্প্রসারণ এখনো গুরুত্বপূর্ণ অগ্রাধিকার। কারণ, এসব দেশের বড় একটি কর্মশক্তি এখনো শিক্ষাবঞ্চিত।

সিবিআরই রিসার্চ-এর তৈরি করা বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশের তালিকা। ছবি: ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট

 

Related Topics

টপ নিউজ

শিক্ষার হার / শিক্ষিতের হার / শিক্ষিত দেশ / উচ্চশিক্ষা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র
  • মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
    যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান
  • সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
    যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

Related News

  • জ্ঞানের জগতটা আসলে অনেক বড়
  • ভিসা জটিলতা যেভাবে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের ভোগাচ্ছে
  • সাংহাই র‍্যাঙ্কিং: শীর্ষ ৫০০-তে যুক্তরাষ্ট্রের চেয়ে চীন-তাইওয়ানের বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেশি
  • দক্ষিণ-পূর্ব এশিয়ার শিক্ষার্থীদের নিতে আগ্রহী বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক সংকট নিরসনে ২,৮৪০ কোটি টাকার প্রকল্প অনুমোদন; হবে ৩১টি ভবন

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের

2
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

যে কারণে হরমুজ প্রণালি পুনরায় চালু করতে সামরিক শক্তি ব্যবহার করেনি যুক্তরাষ্ট্র

3
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ছবি: এপি
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘শিগগিরই’ ইরান থেকে সরে আসবে: মার্কিন ভাইস প্রেসিডেন্ট; পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে বিবেচনা করছে ইরান

4
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শিল্পাঞ্চলে একটি বিস্ফোরণের পর উঠতে থাকা কালো ধোঁয়ার উঁচু কুণ্ডলীর দিকে তাকিয়ে আছেন বিদেশি শ্রমিকরা ,২০২৬ সালের ৩ মার্চ (ছবি: ফাদেল সেন্না/এএফপি)
আন্তর্জাতিক

যুদ্ধে ইরানের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা রাখছে আরব আমিরাত, স্থল হামলা হলে আমিরাতের ওপর হামলা হবে 

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বড় ঋণে বড় বিপর্যয়: কোটি টাকার ওপর অ্যাকাউন্টে খেলাপি ঋণ বেড়ে ৩১%

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net