Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 23, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 23, 2026
তিন মাসে আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ কমেছে ১ হাজার কোটি টাকা

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
26 May, 2025, 09:30 am
Last modified: 26 May, 2025, 09:32 am

Related News

  • ২০০ কোটি টাকার বেশি খেলাপি ঋণ: ৪২ প্রতিষ্ঠানের বিদেশি সম্পদ খুঁজছে ৮ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান
  • জানুয়ারি-জুন সময়ে প্রিমিয়ার ব্যাংকের নগদ আদায় প্রায় ৭৬৯ কোটি টাকা
  • বন্ধকি সম্পত্তির মূল্যায়ন বিরোধে আটকে আছে ৮,৫০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়
  • যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • অর্থঋণ আদালত: যখন ‘ফাস্ট ট্র্যাক’ চলে কচ্ছপগতিতে

তিন মাসে আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ কমেছে ১ হাজার কোটি টাকা

টিবিএস রিপোর্ট
26 May, 2025, 09:30 am
Last modified: 26 May, 2025, 09:32 am
ছবি: সংগৃহীত

২০২৪ সালের শেষ প্রান্তিকে দেশের ব্যাংকিং খাতে ব্যপক পরিমাণে খেলাপি ঋণ বাড়লেও ভিন্ন চিত্র দেখা গেছে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানে (এনবিএফআই)। গত বছরের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন মাসে এনবিএফআইগুলোর খেলাপি ঋণ কমেছে ১ হাজার কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪ সালের সেপ্টেম্বর প্রান্তিক শেষে এনবিএফআইগুলোর খেলাপি ঋণ ছিল ২৬ হাজার ১৬৩ কোটি টাকা। তিন মাসের ব্যবধানে ডিসেম্বরে তা কমে দাঁড়িয়েছে ২৫ হাজার ৮৯ কোটি টাকা। 

এর ফলে এনবিএফআই খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে মোট বিতরণকৃত ঋণের ৩৩.২৫ শতাংশ। 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেন, 'আর্থিক প্রতিষ্ঠানগুলোর মধ্যেই সবই যে খারাপ, তা নয়। কিছু কিছু আর্থিক প্রতিষ্ঠানের অবস্থা অনেক ভালো। তারা ভালো ব্যবসা করছে। ঋণ আদায়ের হারও ঊর্ধ্বমুখী।'

তবে এরপরও আর্থিক খাতের ৩৩.২৫ শতাংশ ঋণই খেলাপি হয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, 'এই খাতটিকে নতুন করে সাজাতে হবে। এখন আমরা ব্যাংক রেজ্যোলুলেশন অ্যাক্টের মাধ্যমে ব্যাংক সংস্কারকে গুরুত্ব দিচ্ছি। একই ধারায় আর্থিক প্রতিষ্ঠাগুলোতেও সংস্কার কাজ শুরু হবে।'

তবে অবস্থার উন্নতি সত্ত্বেও এনবিএফআই খাতের খেলাপি ঋণের পরিমাণ এখনও গত বছরের চেয়ে বেশি। ২০২৩ সালের ডিসেম্বর শেষে এনবিএফআইগুলোর খেলাপি ঋণ ছিল ২১ হাজার ৫৬৭ কোটি টাকা, যা ওই সময়ের মোট ঋণের ২৯.২৭ শতাংশ। 

২০২৪ সালের ডিসেম্বর শেষে আর্থিক প্রতিষ্ঠানগুলোর মোট বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫ হাজার ৪৫০ কোটি টাকা। 

তবে এনবিএফআইগুলোর খেলাপি ঋণ এক বছরের ব্যবধানে বেড়েছে সাড়ে  3 হাজার কোটি টাকা।

অন্যদিকে একই সময়ে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বরে এ খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৫ কোটি টাকা (মোট ঋণের ২০.২ শতাংশ), যেখানে সেপ্টেম্বরে এ পরিমাণ ছিল ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা। অর্থাৎ মাত্র তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৬০ হাজার ৭৮৭ কোটি টাকা।

বেশ কয়েকটি এনবিএফআইয়ের কর্মকর্তারা বলেন, প্রতি বছরের ডিসেম্বর প্রান্তিকে খেলাপি ঋণ আদায় ও পুনঃতফসিল বেশি থাকে। কারণ ডিসেম্বরকেন্দ্রিক ব্যালান্স শিট করতে হয়। 

এছাড়া কিছু প্রতিষ্ঠান তাদের অভ্যন্তরীণ ব্যবস্থাপনায় পরিবর্তন এনে ঋণ আদায়ের কার্যক্রম জোরদার করায় খেলাপি ঋণ কিছুটা কমেছে বলে জানান তারা।

তবে বিশেষজ্ঞরা বলছেন, খেলাপি ঋণ ১ হাজার কোটি টাকা কমলেও এখনও এই খাতে খেলাপি ঋণ মোট ঋণের এক-তৃতীয়াংশের বেশি। 

আর্থিক খাতের বহুল আলোচিত ব্যক্তি প্রশান্ত কুমার (পি কে) হালদার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে যে অনিয়ম করে গেছেন, তার জের পুরো খাতকেই টানতে হচ্ছে। পি কে হালদারের মালিকানা ও ব্যবস্থাপনায় ছিল, এমন কয়েকটি আর্থিক প্রতিষ্ঠানেই এখন খেলাপি ঋণের হার সবচেয়ে বেশি।

বাংলাদেশ ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. কায়সার হামিদ টিবিএসকে বলেন, এনবিএফআই খাতে যেসব অনিয়ম ছিল, সেগুলো ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যেই প্রকাশ্যে চলে এসেছে। তবে ব্যাংকের ঋণ অনিয়মের তথ্য দীর্ঘদিন গোপন ছিল, যা ৫ আগস্টের পর বের হচ্ছে। সে কারণে ব্যাংকে নতুন করে ব্যাপক পরিমাণে খেলাপি ঋণ দেখা যাছে।

তিনি আরও বলেন, 'বেশ কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান ঋণ আদায়ের ক্ষেত্রে ভালো করছে, যার ফলে পুরো আর্থিক প্রতিষ্ঠানগুলোর খেলাপি ঋণ কমেছে। আমাদের প্রতিষ্ঠানেও খেলাপি ঋণ ১১ শতাংশ থেকে কমে ৯ শতাংশে নেমে এসেছে।'

'২০২৪ সাল পুরো দেশের জন্য চ্যালেঞ্জিং ছিল। এই বছরে আমরা বড় ধরনের ঋণে যাচ্ছি না, তবে এসএমই ও ক্ষুদ্র ঋণে বেশি গুরুত্ব দিচ্ছি। আশা করছি সমনে খেলাপি আরও কমে আসবে,' বলেন কায়সার।

Related Topics

টপ নিউজ

এনবিএফআই / খেলাপি ঋণ / আর্থিক প্রতিষ্ঠান / নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান / খেলাপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
    মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 
  • একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
    গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    ‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প
  • ছবি: আল আরাবিয়া
    কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের
  • তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
    দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

Related News

  • ২০০ কোটি টাকার বেশি খেলাপি ঋণ: ৪২ প্রতিষ্ঠানের বিদেশি সম্পদ খুঁজছে ৮ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান
  • জানুয়ারি-জুন সময়ে প্রিমিয়ার ব্যাংকের নগদ আদায় প্রায় ৭৬৯ কোটি টাকা
  • বন্ধকি সম্পত্তির মূল্যায়ন বিরোধে আটকে আছে ৮,৫০০ কোটি টাকা খেলাপি ঋণ আদায়
  • যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পর খেলাপি ঋণের হারে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ
  • অর্থঋণ আদালত: যখন ‘ফাস্ট ট্র্যাক’ চলে কচ্ছপগতিতে

Most Read

1
ব্রিটেনের প্রথম পরিবেশবান্ধব মসজিদ ক্যামব্রিজ সেন্ট্রাল মসজিদের বাগানের ফোয়ারা, ২০২১ সালে তোলা ছবি: এএফপি
আন্তর্জাতিক

মুসলিমদের অজু, এশীয়দের চাল ধোয়ার পানির ব্যবহার কমাতে বলল যুক্তরাজ্য সরকার 

2
একটি এলএনজি ট্যাংকার। ফাইল ছবি: রয়টার্স
বাংলাদেশ

গানভরের সঙ্গে এলএনজি চুক্তি: শুরুতে চড়া দাম, দীর্ঘমেয়াদে সস্তার আশ্বাস

3
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকদের অভিবাসী ভিসা স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন আদালত

4
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘সঠিক চুক্তি’ করতে প্রস্তুত নয় ইরান, হরমুজ আমেরিকান ভূখণ্ড: ট্রাম্প

5
ছবি: আল আরাবিয়া
আন্তর্জাতিক

কাতারে আটক পাইলটদের হাসপাতালে নেওয়ার আহ্বান ইরানের

6
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর দপ্তর
বাংলাদেশ

দেশের মূল সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net