Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 08, 2026
ইশরাকের দাবি: তিন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে অথবা নির্বাচন না করার মুচলেকা দিতে হবে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
24 May, 2025, 07:30 pm
Last modified: 24 May, 2025, 07:34 pm

Related News

  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 

ইশরাকের দাবি: তিন উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে অথবা নির্বাচন না করার মুচলেকা দিতে হবে

‘এটি কোনোভাবেই আপোষযোগ্য [আপসযোগ্য] নয়।’
টিবিএস রিপোর্ট
24 May, 2025, 07:30 pm
Last modified: 24 May, 2025, 07:34 pm
ইশরাক হোসেন। ফাইল ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হতে যাওয়া ইশরাক হোসেন দাবি করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের তিন 'পক্ষপাতদুষ্ট ও বিপজ্জনক' উপদেষ্টাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে অথবা পরবর্তী নির্বাচনে অংশ না নেওয়ার মুচলেকায় স্বাক্ষর করতে হবে।

শনিবার (২৪ মে) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, 'এটি কোনোভাবেই আপোষযোগ্য [আপসযোগ্য] নয়।' তবে তিনি উপদেষ্টাদের নাম প্রকাশ করেননি।

পোস্টে তিনি আরও লেখেন, 'জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদ করতে হবে যাতে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিরুদ্ধে সম্ভাব্য যেকোনো হুমকি সম্পর্কে আরও তথ্য উদঘাটন করা যায়।'

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২০ সালের নির্বাচনের ফল বাতিল করে গত ২৭ মার্চ ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালত ১০ দিনের মধ্যে গেজেট প্রকাশের নির্দেশ দিলে নির্বাচন কমিশন ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে।

তবে ১৪ মে হাইকোর্টে ট্রাইব্যুনালের রায় ও গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করা হয়।

এর পর থেকেই ইশরাকের সমর্থকেরা নগর ভবন ঘেরাওসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

গত বৃহস্পতিবার হাইকোর্ট সেই রিট খারিজ করে দেয়।

এরপর ইশরাক বলেন, 'সরকারের পক্ষ থেকে আমাকে শপথ গ্রহণে বাধা দেওয়ার অপচেষ্টা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এখন অন্তর্বর্তী সরকার যেন বিলম্ব না করে আদালতের রায় বাস্তবায়ন করে।'

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, সরকার শপথে গড়িমসি করলে আবার আন্দোলনে নামবেন।

আজ বিকেলে তার দেওয়া নির্ধারিত সময়সীমা (৪৮ ঘণ্টা) শেষ হচ্ছে। আন্দোলনের পরবর্তী ধাপ ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে তার ঘনিষ্ঠ একটি সূত্র।

Related Topics

টপ নিউজ

ইশরাক হোসেন / ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন / নির্বাচন / উপদেষ্টা / পদত্যাগের দাবি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
    সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
  • প্রতীকী ছবি
    রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট
  • ফাইল ছবি: এএফপি
    ‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট
  • ছবি: সংগৃহীত
    বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত
  • ফাইল ছবি: সংগৃহীত
    সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

Related News

  • দুই আন্দোলন, দুই নির্বাচন: নেপালের জেন-জি সফল হলেও বাংলাদেশে কেন হোঁচট খেল?
  • ড. ইউনূসসহ সাবেক অন্তর্বর্তী সরকারের সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ
  • সংরক্ষিত নারী আসনের ভোট ১২ মে, তফসিল ঘোষণা ৮ এপ্রিল
  • ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা
  • ঢাকা উত্তরে আদীব, দক্ষিণে আসিফ, অন্য সিটিতে এনসিপির মেয়রপ্রার্থী যারা 

Most Read

1
সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক
অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা চিকিৎসার প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন: বাংলাদেশ ব্যাংক

2
প্রতীকী ছবি
বাংলাদেশ

রামপালে স্থাপন হচ্ছে দেশের বৃহত্তম সৌরবিদ্যুৎ কেন্দ্র, সক্ষমতা ৪৪২ মেগাওয়াট

3
ফাইল ছবি: এএফপি
আন্তর্জাতিক

‘অজ্ঞান’ আছেন মুজতবা খামেনি, কোম শহরে চলছে চিকিৎসা: মার্কিন-ইসরায়েলি গোয়েন্দা রিপোর্ট

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে ফেসবুকে পোস্ট: অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

5
ইলাস্ট্রেশন: টিবিএস
অর্থনীতি

খেলাপি ঋণের চাপে ২৩ ব্যাংকের মূলধন ঘাটতি ২.৮২ লাখ কোটি টাকায়; নেতিবাচক অবস্থানে ব্যাংকিং খাত

6
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সংসদে আইনি স্বীকৃতি পেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৮ অধ্যাদেশ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net