Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
বুয়েট ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষ সিলগালা

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
12 October, 2019, 05:20 pm
Last modified: 12 October, 2019, 05:24 pm

Related News

  • মোবাইল টাওয়ারের বিকিরণের ক্ষতি, বুয়েটকে দিয়ে গবেষণার নির্দেশ হাইকোর্টের
  • বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত ৩ দিনের রিমান্ডে
  • নারীদের নিয়ে 'কুরুচিপূর্ণ’ মন্তব্যের অভিযোগ: সাইবার সুরক্ষা আইনে বুয়েট শিক্ষার্থী গ্রেপ্তার
  • বুয়েটের সনি হত্যা মামলার দণ্ডিত টগর অস্ত্র মামলায় আবার কারাগারে
  • বুয়েটের সনি হত্যাকাণ্ডের আসামি টগর রিভলবার-গুলিসহ গ্রেপ্তার

বুয়েট ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কক্ষ সিলগালা

বুয়েট ছাত্রলীগের সভাপতি খন্দকার জামিউস সানী আহসান উল্লাহ হলের ৩২১ নম্বর কক্ষে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল শেরে বাংলা হলের ৩০১২ নম্বর কক্ষে থাকতেন। এরমধ্যে আবরার হত্যা মামলার এক নম্বর আসামী রাসেল বর্তমানে রিমান্ডে আছেন।
টিবিএস রিপোর্ট
12 October, 2019, 05:20 pm
Last modified: 12 October, 2019, 05:24 pm
বুয়েট ছাত্রলীগের সভাপতি খন্দকার জামিউস সানীর আহসান উল্লাহ হলের ৩২১ নম্বর কক্ষটি সিলগালা করে দিয়েছে প্রশাসন। ছবি: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড

আবরার ফাহাদ হত্যাকাণ্ডের পর শিক্ষার্থীদের চলমান আন্দোলনের মধ্যে ক্যাম্পাসের সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধের পর এবার বুয়েট ছাত্রলীগের সভাপতি জামিউস সানির এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলের কক্ষ সিলগালা করে দিয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

শনিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক মিজানুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানান। 

বুয়েট ছাত্রলীগের সভাপতি খন্দকার জামিউস সানী আহসান উল্লাহ হলের ৩২১ নম্বর কক্ষে এবং সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল শেরে বাংলা হলের ৩০১২ নম্বর কক্ষে থাকতেন। এরমধ্যে আবরার হত্যা মামলার এক নম্বর আসামী রাসেল বর্তমানে রিমান্ডে আছেন। 

বিশ্ববিদ্যালয়ে অবৈধভাবে সিট দখল, রুমে ডেকে নির্যাতন এবং র‍্যাগিং বন্ধে প্রশাসন থেকে দেওয়া নোটিশের পর এই ছাত্রলীগ নেতাদের কক্ষে তালা দিয়ে সিলগালা করে দেয় প্রশাসন।  

গত সপ্তাহে বুয়েটের শেরে বাংলা হলে ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে দফায় দফায় মারের কারণে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ মারা যান। আবরারের মৃত্যুর পর ক্ষোভে উত্তাল হয়ে পড়ে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধের দাবি উঠেছিল (ছবি: রেহমান আসাদ)

বুয়েট শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে তাদের  নিয়ে আলোচনায় বসেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। 

শুক্রবারের এই আলোচনায় সবার উপস্থিতিতেই বিশ্ববিদ্যালয়ে সাংগঠনিক ছাত্র রাজনীতি এবং শিক্ষক রাজনীতি নিষিদ্ধের ঘোষণা দেন উপাচার্য। 

পাশাপাশি আবরার হত্যায় জড়িত ১৯ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করার ঘোষণাও দেন তিনি। 

এরপর শিক্ষার্থীরা আরও ৫ দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

তাদের পাঁচ দফার মধ্যে রয়েছে,

১। আবরার হত্যাকাণ্ডে জড়িতদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে মর্মে নোটিস জারি করা;

২। মামলার সব খরচ বহন ও তার পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে বুয়েট প্রশাসন বাধ্য থাকবে সেটিও নোটিশে লেখা থাকতে হবে;

৩। বুয়েটে সাংগঠনিক ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে হলগুলো থেকে অছাত্র ও অবৈধভাবে হলের সিট দখলকারীদের উৎখাত; ক্যাম্পাসে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলোর কার্যালয় সিলগালা করা;

৪। আগে সংঘটিত শিক্ষার্থী নির্যাতন ও হয়রানির ঘটনাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে ঘটলে তা প্রকাশের জন্য ‘বিআইআইএস’ অ্যাকাউন্টে একটি কমন প্ল্যাটফর্ম যুক্ত করা; সে সঙ্গে অ্যাকাউন্টটির পূর্ণ মনিটরিংয়ের ব্যবস্থা করে দায়ীদের শাস্তি দিতে কমিটি গঠন;

৫। প্রত্যেক হলের সব তলায় সিসিটিভি ক্যামেরা যুক্ত করে সার্বক্ষণিক মনিটরিং। 

Related Topics

টপ নিউজ

বুয়েট / বুয়েট ক্যাম্পাস / বুয়েট ছাত্রলীগ / আবরার ফাহাদ হত্যা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
    হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান
  • শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
    বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 
  • ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু
  • ছবি: সংগৃহীত
    ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে
  • ছবি: টিবিএস
    আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
  • ছবি: টিবিএস
    ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

Related News

  • মোবাইল টাওয়ারের বিকিরণের ক্ষতি, বুয়েটকে দিয়ে গবেষণার নির্দেশ হাইকোর্টের
  • বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত ৩ দিনের রিমান্ডে
  • নারীদের নিয়ে 'কুরুচিপূর্ণ’ মন্তব্যের অভিযোগ: সাইবার সুরক্ষা আইনে বুয়েট শিক্ষার্থী গ্রেপ্তার
  • বুয়েটের সনি হত্যা মামলার দণ্ডিত টগর অস্ত্র মামলায় আবার কারাগারে
  • বুয়েটের সনি হত্যাকাণ্ডের আসামি টগর রিভলবার-গুলিসহ গ্রেপ্তার

Most Read

1
হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকার। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

হরমুজে টোল আদায়, শেষ মুহূর্তের আলোচনায় যে ছাড় আদায় করল ইরান

2
শাহে আলম। ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

বগুড়ায় ছেলে-পরিবারের নামে ৩ ইউনিয়নের নামকরণ, প্রতিমন্ত্রী শাহে আলম বললেন, ‘মিরাক্যালি মিলে গেছে’ 

3
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইরান ফ্রন্টে ট্রাম্পের কাছে অপমানিত হয়ে পুরো মধ্যপ্রাচ্য জ্বালিয়ে দিতে পারেন নেতানিয়াহু

4
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ট্যাক্স ফাইলে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পদের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক হচ্ছে

5
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমি কেন টাকা নিয়ে মন্ত্রীর পেছনে ঘুরব, বক্তব্যের প্রমাণ মন্ত্রীকেই দিতে হবে: আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক

6
ছবি: টিবিএস
অর্থনীতি

ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে দেয়ায় বাংলাদেশ ব্যাংককে অভিনন্দন গ্রাহক ফোরামের, সৎ ও পেশাদারদের সমন্বয়ে বোর্ড গঠনের দাবি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net