Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 15, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 15, 2026
টঙ্গীতে ঝুট ব্যবসা নিয়ে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
23 May, 2025, 05:55 pm
Last modified: 23 May, 2025, 06:31 pm

Related News

  • কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • যশোরে তেলপাম্পে সিরিয়াল দেওয়া নিয়ে যুবদল-ছাত্রদল কর্মীদের সংঘর্ষ, আহত ৩
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • ধামরাইয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ

টঙ্গীতে ঝুট ব্যবসা নিয়ে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই পক্ষের সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

হালিম মোল্লার অনুসারীরা ট্রাক বোঝাই করে কারখানার ঝুটসহ বর্জিত মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে হুমায়ুন কাজীর অনুসারীরা বাধা দেন।
টিবিএস রিপোর্ট
23 May, 2025, 05:55 pm
Last modified: 23 May, 2025, 06:31 pm
প্রতীকী ছবি/সংগৃহীত

গাজীপুর মহানগরীর টঙ্গীতে স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড কারখানার ঝুট ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের শব্দও শোনা গেছে। আজ ‎শুক্রবার বেলা ১১টা দিকে এ ঘটনা ঘটে। 

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।   

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ মে) সকাল ১১টার দিকে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা ও গাজীপুর মহানগরীর ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কাজীর কয়েকশ অনুসারী স্যাটার্ন টেক্সটাইল লিমিটেড কারখানার সামনে আসেন। 

পরে হালিম মোল্লার অনুসারীরা ট্রাক বোঝাই করে কারখানার ঝুটসহ বর্জিত মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে হুমায়ুন কাজীর অনুসারীরা বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও একপর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। উভয়পক্ষ একে অপরের দিকে ইট-পাটকেলও নিক্ষেপ করে। এ সয়ম বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণের শব্দও পাওয়া যায়। 

জানতে চাইলে হুমায়ুন কাজী বলেন, আমার নূর এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠানের সাথে চুক্তির মাধ্যমে গত ১০ আগস্ট থেকে স্যাটার্ন কারখানার বর্জিত মালামাল আমি নিচ্ছি। হালিম মোল্লার পক্ষের অনুসারীরা শুক্রবার সকালে কারখানার ফটকে এসে মালামাল নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় তারা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। 

এ বিষয়ে জানতে হালিম মোল্লার মোবাইল ফোনে একাধিকবার কল করলেও নম্বরটি বন্ধ পাওয়া গেছে।  

গাজীপুর মহানগর পুলিশের টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এখনো কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 

Related Topics

টপ নিউজ / সারাদেশ

গাজীপুর / ঝুট / ব্যবসা / বিএনপি / স্বেচ্ছাসেবক দল / ধাওয়া / ককটেল / সংঘর্ষ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা
  • দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
    ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 
  • লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
    লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে
  • ছবি: এএফপি
    সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র
  • হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
    মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 
  • কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
    অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

Related News

  • কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ
  • যশোরে তেলপাম্পে সিরিয়াল দেওয়া নিয়ে যুবদল-ছাত্রদল কর্মীদের সংঘর্ষ, আহত ৩
  • জুলাই সনদ বাস্তবায়ন দাবিতে ফরিদপুরে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নারীরা সংরক্ষিত আসনে মনোনয়ন পাবেন: রিজভী
  • ধামরাইয়ে এনসিপির দুই পক্ষের সংঘর্ষ

Most Read

1
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

২ বছর আগে ‘পেট্রোডলার চুক্তি বাতিল’ করে সৌদি, এরপরই ইরানে যুদ্ধ বাধাল আমেরিকা

2
দয়াগঞ্জের পরিবারগুলো পরিবর্তিত জীবনের সাথে মানিয়ে নিচ্ছে। ছবি: মেহেদী হাসান/ টিবিএস
ফিচার

ফ্ল্যাটে বসবাস, লিফটে ওঠানামা: সুইপার কলোনির জীবনযাত্রায় বদল এসেছে কতটা 

3
লিমারেন্স এক অনন্য অনুভূতি যা প্রেম বা মোহ থেকে আলাদা। ছবি: বিবিসি
আন্তর্জাতিক

লিমারেন্স: যখন ক্রাশ পরিণত হয় পাগলামিতে

4
ছবি: এএফপি
আন্তর্জাতিক

সময়ক্ষেপণ করতে আবারও ইরানের সঙ্গে চুক্তি আলোচনায় যুক্তরাষ্ট্র

5
হরমুজ প্রণালি। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ প্রণালি পার হলো চীনা জাহাজ 

6
কলম্বিয়ার পুয়ের্তো ত্রিউনফোতে অবস্থিত হ্যাসিয়েন্ডা নাপোলেস পার্কের একটি লেগুনে জলহস্তীরা ভেসে আছে। এই স্থানটি একসময় মাদক সম্রাট পাবলো এসকোবারের ব্যক্তিগত এস্টেট ছিল, যেখানে তিনি কয়েক দশক আগে তিনটি মাদি ও একটি পুরুষ জলহস্তী আমদানি করেছিলেন। ছবিটি তোলা হয়েছে ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি। ছবি: ফার্নান্দো ভারগারা/এপি
আন্তর্জাতিক

অনিয়ন্ত্রিত বংশবৃদ্ধি, নিরাপত্তা শঙ্কা: পাবলো এসকোবারের আনা অন্তত ৮০ জলহস্তী হত্যা করবে কলম্বিয়া

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net