Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
July 22, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JULY 22, 2026
ঈদযাত্রায় রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ 

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
21 May, 2025, 12:45 pm
Last modified: 21 May, 2025, 12:53 pm

Related News

  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী

ঈদযাত্রায় রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু আজ 

আগামী ৭ জুনকে সম্ভাব্য ঈদের দিন ধরে আজ থেকেই টিকিট বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে।
টিবিএস রিপোর্ট
21 May, 2025, 12:45 pm
Last modified: 21 May, 2025, 12:53 pm
প্রতীকী ছবি: সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে আজ বুধবার (২১ মে) থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। 

আগামী ৭ জুনকে সম্ভাব্য ঈদের দিন ধরে আজ দুপুর ২টা থেকে টিকিট বিক্রির এ কার্যক্রম শুরু হবে। ঈদের আগে সাত দিনের আন্তঃনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। ঈদযাত্রা শুরু হবে ৩১ মে থেকে। অর্থাৎ, আজ যারা টিকিট কিনবেন তারা আগামী ৩১ মে ভ্রমণ করতে পারবেন। 

রেলওয়ে সূত্রে জানা গেছে, ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহনের লক্ষ্যে চট্টগ্রাম–চাঁদপুর–চট্টগ্রাম রুটে 'চাঁদপুর ঈদ স্পেশাল ১' ও 'চাঁদপুর ঈদ স্পেশাল ২' নামে এক জোড়া বিশেষ ট্রেন চলবে। এছাড়া পূর্বাঞ্চলে যাত্রী চাপ সামাল দিতে পাহাড়তলী কারখানায় ৯০টি কোচ মেরামতের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে বেশিরভাগ কোচ মেরামত করে পরিবহন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম রেলস্টেশনের স্টেশন মাস্টার আবু জাফর মজুমদার জানান, "ঈদ উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে এবং তা শুধু অনলাইনে পাওয়া যাবে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না।" 

চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ১৬টি আন্তঃনগর ট্রেনের প্রায় ৮ হাজার অগ্রিম টিকিট বিক্রি হবে বলে জানান তিনি।

চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) মো. শহিদুল ইসলাম জানান, "প্রতিটি আন্তঃনগর ট্রেনে আসনের অতিরিক্ত ২৫ শতাংশ যাত্রীকে দাঁড়িয়ে ভ্রমণের (স্ট্যান্ডিং) সুযোগ দেওয়া হবে। স্ট্যান্ডিং টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে।" 

একজন যাত্রী সর্বোচ্চ একবার চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে কোনো টিকিট রিফান্ডযোগ্য হবে না।

Related Topics

টপ নিউজ

ঈদযাত্রা / ঈদে ট্রেনের টিকিট / রেলযাত্রা / ট্রেনযাত্রা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের
  • ছবি: টিবিএস
    ২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে
  • ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
    'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ
  • ফাইল ছবি: সংগৃহীত
    শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক
  • ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
    ৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা
  • প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
    ডলারের দাম আবার কেন বাড়ছে?

Related News

  • ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, আহত ১,২৯৪ ‎
  • ঈদযাত্রায় প্রতিদিন গড়ে ঝরেছে ২২ প্রাণ
  • ঈদযাত্রা নিরাপদে টোল প্লাজা ও যানজটপ্রবণ এলাকায় বিজিবির ২৩টি দল মোতায়েন   
  • ঢাকা থেকেই ডেডলক: প্রতি বছরই বাড়ছে ঈদ যাত্রার ভোগান্তি
  • ইরান যুদ্ধের প্রভাবে বিমানভাড়া বেড়েছিল, এখন ঈদে আরও ঊর্ধ্বমুখী

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানদণ্ড পূরণে ব্যর্থ, চার প্রতিষ্ঠানের ৮ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

2
ছবি: টিবিএস
বাংলাদেশ

২ কোটি টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের সাহেদ কারাগারে

3
ম্যাচের পর বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওটামেন্ডি ও রদ্রি। ছবি: বিবিসি
খেলা

'তোমরা পুরো সপ্তাহ রেফারিং নিয়ে ঘ্যানঘ্যান করেছো': হারের পর স্পেনের বিরুদ্ধে আর্জেন্টাইন ফুটবলার ওটামেন্ডির ক্ষোভ

4
ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

শুধু থার্ড টার্মিনাল পরিচালনা করবে জাপানি কনসোর্টিয়াম, চুক্তি সেপ্টেম্বর নাগাদ: বেবিচক

5
ফাইল ছবি: রাজিব ধর/টিবিএস
বাংলাদেশ

৪৮ ঘণ্টায় ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় জলাবদ্ধতার আশঙ্কা

6
প্রতীকী ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

ডলারের দাম আবার কেন বাড়ছে?

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net