Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
May 08, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, MAY 08, 2026
জাতীয় ঐক্য প্রতিষ্ঠার দায়িত্ব শুধু কমিশনের একার নয়: আলী রীয়াজ

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
18 May, 2025, 01:50 pm
Last modified: 18 May, 2025, 01:55 pm

Related News

  • আপনারা যে যেখানে কাজ করতেন, ফিরে যান; দেশের সিদ্ধান্ত জনগণকে নিতে দিন: ঐকমত্য কমিশনকে আমীর খসরু
  • ‘নোট অব ডিসেন্ট’ না রেখে ঐকমত্য কমিশন জনগণ ও রাজনৈতিক দলের সাথে প্রতারণা করেছে: ফখরুল
  • ঐকমত্য কমিশনের বৈঠক শেষ, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর মঙ্গলবার
  • জুলাই সনদে কোনো দল পরে স্বাক্ষর করতে চাইলে সুযোগ থাকবে: আলী রীয়াজ
  • নির্বাচনি ও রাজনৈতিক অঙ্গন থেকে দুবৃর্ত্তায়ন বন্ধ করতে হবে: বদিউল আলম মজুমদার

জাতীয় ঐক্য প্রতিষ্ঠার দায়িত্ব শুধু কমিশনের একার নয়: আলী রীয়াজ

'জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কাজ শুধু কমিশনের নয়, রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ও অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোরও দায়িত্ব'
টিবিএস রিপোর্ট
18 May, 2025, 01:50 pm
Last modified: 18 May, 2025, 01:55 pm
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। ফাইল ছবি: সংগৃহীত

জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কাজ শুধু কমিশনের একক দায়িত্ব নয়, বরং এটি রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ও অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোর সম্মিলিত দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। 

রোববার (১৮ মে) সকাল ১১টায় জামায়াতে ইসলামীর সাথে আলোচনায় তিনি বলেন, 'আমরা অনেক বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছি। অনেক বিষয়ে ইতোমধ্যে ঐকমত্য হয়েছে, কিছু বিষয়ে মতপার্থক্য রয়েছে। জামায়াতের পক্ষ থেকেও কিছু বিষয়ে নীতিনির্ধারক পর্যায়ে পুনর্বিবেচনার প্রস্তাব এসেছে, যা আলোচনার সুযোগ তৈরি করেছে।'

তিনি বলেন, 'জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার কাজ শুধু কমিশনের নয়, রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ও অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোরও দায়িত্ব। যেকোনো ধরনের রাজনৈতিক আলোচনায় যারা প্রতিনিধিত্ব করেন বিভিন্নভাবে তাদের নীতিনির্ধারকদের কাছে ফিরে যেতে হয়। কারণ আলোচনা টেবিলে অনেক কিছুই উপস্থিত হয় যা পুনর্বিবেচনা দাবি করে। সেটিই আমরা অব্যাহত রাখছি।' 

আলী রীয়াজ আরও বলেন, 'আমরা একটি জাতীয় সনদের দিকে অগ্রসর হতে চাই। প্রাথমিক পর্যায়ের আলোচনা আগামী দুই-একদিনের মধ্যে শেষ করতে পারলে আমরা দ্বিতীয় পর্যায়ে যেতে পারবো। আমরা বিশ্বাস করি, মতবিরোধ থাকা সত্ত্বেও ধাপে ধাপে ঐকমত্যের পথ খোলা আছে।' 

'এই আলোচনার টেবিলে পৌঁছাতে আমাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। রক্তপাত ও প্রাণহানির মধ্য দিয়ে আমরা আজকের জায়গায় এসেছি। এই আত্মত্যাগের প্রতি আমাদের সম্মান ও দায়বদ্ধতা রয়েছে, যা সকল পক্ষের মনে রাখা উচিত', যোগ করেন তিনি। 

বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় কমিশনের পক্ষে আরও উপস্থিত ছিলেন সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার এবং ইফতেখারুজ্জামান। 

জামায়াতে ইসলামীর পক্ষে উপস্থিত ছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি (ভারপ্রাপ্ত) এ টি এম মাসুম, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, হামিদুর রহমান আযাদ, এহসানুল মাহবুব জুবায়ের, সাইফুল আলম খান মিলন, মতিউর রহমান আকন্দ এবং বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

Related Topics

টপ নিউজ

জাতীয় ঐকমত্য কমিশন / আলী রিয়াজ / আলী রীয়াজ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
    সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক
  • গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
    মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন
  • ছবি: সংগৃহীত
    তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়
  • সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
    বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা
  • ১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
    সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প
  • বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
    পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

Related News

  • আপনারা যে যেখানে কাজ করতেন, ফিরে যান; দেশের সিদ্ধান্ত জনগণকে নিতে দিন: ঐকমত্য কমিশনকে আমীর খসরু
  • ‘নোট অব ডিসেন্ট’ না রেখে ঐকমত্য কমিশন জনগণ ও রাজনৈতিক দলের সাথে প্রতারণা করেছে: ফখরুল
  • ঐকমত্য কমিশনের বৈঠক শেষ, জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ হস্তান্তর মঙ্গলবার
  • জুলাই সনদে কোনো দল পরে স্বাক্ষর করতে চাইলে সুযোগ থাকবে: আলী রীয়াজ
  • নির্বাচনি ও রাজনৈতিক অঙ্গন থেকে দুবৃর্ত্তায়ন বন্ধ করতে হবে: বদিউল আলম মজুমদার

Most Read

1
ফেব্রুয়ারিতে মার-আ-লাগোতে হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ ড্যান স্কাভিনোর বিয়েতে একসাথে অংশ নেন শিভন জিলিস ও ইলন মাস্ক। ছবি: এএফপি
আন্তর্জাতিক

সন্তান নিতে ওপেনএআইয়ের সাবেক উপদেষ্টাকে শুক্রাণু দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন মাস্ক

2
গত ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ যুদ্ধবিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়। ছবি: মেহেদী হাসান/টিবিএস
বাংলাদেশ

মাইলস্টোন দুর্ঘটনা: বিমানবাহিনী প্রধান, অধ্যাপক ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

তামিলনাড়ুতে টানটান নাটকীয়তা: সরকার গঠনের দাবি নিয়ে ফের গভর্নরের কাছে থালাপতি বিজয়

4
সিঙ্গাপুরের শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি। ছবি: এপি
আন্তর্জাতিক

বুলিং ঠেকাতে ৯ বছর বয়সিদেরও বেত মারার অনুমতি পেলেন সিঙ্গাপুরের শিক্ষকেরা

5
১৮ নভেম্বর ওভাল অফিসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

সৌদির আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ায় হরমুজে জাহাজ পাহারা স্থগিত করেছেন ট্রাম্প

6
বিজেপি সদর দপ্তরে উচ্ছ্বসিত মোদি। পশ্চিম বাংলার বিধানসভা নির্বাচনে দলের সাফল্যে দিল্লিতে উৎসবের মেজাজে ভারতীয় প্রধানমন্ত্রী। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে বিজেপির জেতা ১০৫ আসনেই জয়ের ব্যবধানের চেয়ে বাদ পড়া ভোটারের সংখ্যা বেশি

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net