Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
September 30, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, SEPTEMBER 30, 2026
একজন সহকারী, কূটনীতিক না-কি গুপ্তচর: পুতিন তুরস্কে কাকে পাঠাচ্ছেন?

আন্তর্জাতিক

রয়টার্স
15 May, 2025, 05:45 pm
Last modified: 15 May, 2025, 06:23 pm

Related News

  • রাশিয়ার নির্বাচনে রেকর্ড ৩৫৫ আসনে জিতল পুতিনের দল
  • হুথিদের রুখতে সৌদি আরবকে মক্কা চুক্তির আওতায় সামরিক সহায়তা দিতে ‘প্রস্তুত’ তুরস্ক
  • যুদ্ধে ট্রাম্প ও পুতিন অনেকটা একই রকম
  • চাঁদে প্রথম অভিযান চালাতে মহাকাশযান তৈরি করেছে তুরস্ক
  • ইরান-সংশ্লিষ্টতার অভিযোগে তুরস্কের ব্যাংকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

একজন সহকারী, কূটনীতিক না-কি গুপ্তচর: পুতিন তুরস্কে কাকে পাঠাচ্ছেন?

বুধবার মধ্যরাতের কিছু আগে শান্তি আলোচনায় অংশগ্রহণকারীদের তালিকা প্রকাশ করে ক্রেমলিন।
রয়টার্স
15 May, 2025, 05:45 pm
Last modified: 15 May, 2025, 06:23 pm
ক্রেমলিনের ঘনিষ্ঠ সহকারী ভ্লাদিমির মেদিনস্কি। ছবি: রয়টার্স

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবিত ইউক্রেন শান্তি আলোচনায় কাকে প্রতিনিধি হিসেবে পাঠানো হচ্ছে—সহকারী, কূটনীতিক না কি একজন গুপ্তচর?

বুধবার মধ্যরাতের কিছু আগে শান্তি আলোচনায় অংশগ্রহণকারীদের তালিকা প্রকাশ করে ক্রেমলিন।

প্রস্তাবিত এই প্রতিনিধি দলের প্রধান হিসেবে থাকবেন ভ্লাদিমির মেদিনস্কি।  তিনি ক্রেমলিনের ঘনিষ্ঠ সহকারী।

সোভিয়েত আমলে ইউক্রেনে জন্ম নেওয়া মেদিনস্কি ২০২২ সালের শান্তি আলোচনায়ও নেতৃত্ব দিয়েছিলেন, যদিও সেই উদ্যোগ ব্যর্থ হয়।

মস্কোর স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশনস থেকে পড়াশোনা করা মেদিনস্কি রাশিয়ার স্কুলের জন্য নতুন ইতিহাস বই রচনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

এই বইতে সোভিয়েত ইউনিয়নের মহাশক্তির গৌরব, এর পতনের অপমানে ক্ষোভ এবং ১৯৯৯ সালের শেষ দিনে ক্ষমতায় আসা সাবেক কেজিবি গোয়েন্দার শাসনে রাশিয়ার 'পুনর্জাগরণ'-এর প্রশংসাসহ পুতিনের ঐতিহাসিক নানা দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। তিনি দেশপ্রেমিক রুশ সামরিক ঐতিহাসিক সমিতির সভাপতি।

প্রতিনিধি দলে আরও রয়েছেন রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন। মস্কো স্টেট ইউনিভার্সিটির এশীয় ও আফ্রিকান স্টাডিজ ইনস্টিটিউট থেকে পড়াশোনা করা গালুজিন সাবলীল জাপানি ও ইংরেজি বলতে পারেন।

রয়েছেন রাশিয়ান সামরিক গোয়েন্দা সংস্থা জিআরইউ (বর্তমান জিইউ)-এর প্রধান ইগর কোস্ত্যুকভ। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর গোয়েন্দা সংস্থাগুলোর একটি জিআরইউ। প্রথম কোনো নৌবাহিনী কর্মকর্তা হিসেবে কোস্ত্যুকভ এই সংস্থার নেতৃত্বে আসেন।

উপ-প্রতিরক্ষামন্ত্রী আলেকজান্ডার ফোমিনও রয়েছেন প্রতিনিধি দলে। তিনিও ২০২২ সালের আলোচনায় অংশ নিয়েছিলেন।

এছাড়াও আলোচনার জন্য পুতিন কিছু বিশেষজ্ঞের নাম অনুমোদন করেছেন। সে তালিকায় রয়েছেন:

জেনারেল স্টাফের তথ্য অধিদপ্তরের উপ-প্রধান আলেকজান্ডার জোরিন। সোভিয়েত ইউক্রেনে জন্ম নেওয়া জোরিন সিরিয়ার গৃহযুদ্ধে রুশ হস্তক্ষেপ পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং বিরোধীদের মধ্যে সমঝোতার চেষ্টা করার জন্য পরিচিত।

ক্রেমলিনের মানবিক নীতিবিষয়ক অধিদপ্তরের উপ-প্রধান ইয়েলেনা পোদোব্রেয়েভস্কায়া।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিআইএস বিভাগের পরিচালক আলেক্সেই পোলিশচুক। বেলারুশ, ইউক্রেন ও মলদোভা বিষয়ক কার্যক্রম তদারকি করেন এই কর্মকর্তা।

এছাড়া রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সামরিক সহযোগিতা অধিদপ্তরের উপ-প্রধান ভি. শেভৎসভ।

Related Topics

টপ নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ / শান্তি আলোচনা / পুতিন / জেলেনস্কি / তুরস্ক

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: টিবিএস
    আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ
  • ছবি: রয়টার্স
    গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে
  • ছবি: সংগৃহীত
    বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার
  • প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
    বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ
  • ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

Related News

  • রাশিয়ার নির্বাচনে রেকর্ড ৩৫৫ আসনে জিতল পুতিনের দল
  • হুথিদের রুখতে সৌদি আরবকে মক্কা চুক্তির আওতায় সামরিক সহায়তা দিতে ‘প্রস্তুত’ তুরস্ক
  • যুদ্ধে ট্রাম্প ও পুতিন অনেকটা একই রকম
  • চাঁদে প্রথম অভিযান চালাতে মহাকাশযান তৈরি করেছে তুরস্ক
  • ইরান-সংশ্লিষ্টতার অভিযোগে তুরস্কের ব্যাংকের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা, পাল্টা আইনি পদক্ষেপের হুঁশিয়ারি

Most Read

1
ছবি: টিবিএস
বাংলাদেশ

আমার ১৫ বছরের ক্যারিয়ার; একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়: আদালতে তানজিন তিশা

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের বিশেষ ওষুধ শুল্ক ছাড়ের তালিকায় বাংলাদেশসহ ২০ দেশ

3
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

গত ২৫ বছরে বন্ধ হয়ে গেছে রাশিয়ার প্রায় অর্ধেক স্কুল; সবচেয়ে বেশি বন্ধ হয়েছে গ্রামীণ অঞ্চলে

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি সরবরাহ করতে পারবে না কাতার

5
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। ছবি : বাসস
বাংলাদেশ

বাংলাদেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগে আগ্রহী মার্কিন এআই ও সেমিকন্ডাক্টর কোম্পানি: ববি হাজ্জাজ

6
ছবি: ইউপিএলের ফেসবুক পেইজ থেকে সংগৃহীত
বাংলাদেশ

‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি, তালা মেরে দেওয়া হলো ইউপিএলের বাংলাবাজার বিক্রয়কেন্দ্রে

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net