Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
April 29, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, APRIL 29, 2026
‘ওরা আমাকেও মেরে ফেললে পারত’

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
10 October, 2019, 01:05 am
Last modified: 10 October, 2019, 01:16 am

Related News

  • কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০
  • কুষ্টিয়ায় পীর হত্যা: জামায়াত নেতা খাজা আহমেদকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ
  • কুষ্টিয়ায় যুবককে হাত-পা বেঁধে শরীরে পেরেক ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী

‘ওরা আমাকেও মেরে ফেললে পারত’

‘সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদের অনেককেই মামলায় বাদ দেওয়া হয়েছে... যার নেতৃত্বে নির্যাতন করা হয়েছে তাকেই মামলায় আসামী করা হয়নি...’
টিবিএস রিপোর্ট
10 October, 2019, 01:05 am
Last modified: 10 October, 2019, 01:16 am
নিজের ফেসবুক পোস্টে এভাবেই কষ্টের কথাগুলো বলেন আবরার ফাইয়াজ

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে পুলিশের লাঠিপেটায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত ছাত্র আবরার ফাহাদের ভাইসহ চারজন আহত হয়েছেন।

বুধবার আবরারের পরিবারের সঙ্গে দেখা করতে বুয়েট উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম ওই গ্রামে গেলে তাকে প্রতিহত করেন গ্রামবাসী। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ এ আক্রমণ চালায়।

বিকালে উপাচার্য সাইফুল রায়ডাঙ্গা গ্রামে আবরারের কবর জিয়ারতের পর তার মাকে সমবেদনা জানাতে তাদের বাড়িতে যাওয়ার চেষ্টা করেন। এ সময় উত্তেজিত গ্রামবাসী উপাচার্যকে ঘিরে রেখে হত্যাকাণ্ডের বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে অবস্থা বেগতিক দেখে উপাচার্য জেলা প্রশাসকের গাড়িতে চড়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

তিনি চলে যাওয়ার পর পুলিশ গ্রামবাসীকে ছত্রভঙ্গ করতে লাঠিপেটা শুরু করে। এ সময় আবরার ফাহাদের ভাই আবরার ফাইয়াজসহ চারজন আহত হন। তাদের মধ্যে আবরারের একজন কাজিনের স্ত্রীও রয়েছেন।  

ওদিকে, নিজ গ্রামে কজন পুলিশ সদস্যের অসদাচরণের শিকার হওয়ার পর আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ একটি ফেসবুক পোস্টে তার ক্ষোভ উগড়ে দেন। 

একজন অতিরিক্ত পুলিশ সুপার তার গায়ে হাত দিয়েছেন এ কথার উল্লেখ করে তিনি লিখেন: ‘আমি ন্যায়বিচার চাই। কর্তৃপক্ষ যদি সেটা দিতেই না পারে, তবে আমাকেও মেরে ফেলুক। তাহলে আমার মা-বাবা একবারেই যা কষ্ট পাবার পেয়ে যাবেন।”

বুয়েটের ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরারকে (২১) রোববার রাত ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের সিঁড়ি থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে বুয়েটের মেডিকেল কর্মকর্তা ডা. মোহাম্মদ মাসুক এলাহী তাকে মৃত ঘোষণা করেন। 

এর আগে আবরারকে হলের ২০১১ নম্বর কক্ষে নিয়ে মারধর করেন ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী।

আবরারের বাবা বুয়েট কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যার নেতৃত্বে নির্যাতন করা হয়েছে তাকেই মামলায় আসামী করা হয়নি’

রোববার রাতে আবরারের মৃত্যুর পর শিক্ষার্থীরা টানা দুদিন আন্দোলন চালিয়ে গেলেও, বুয়েটের উপাচার্যের খোঁজ মিলছিল না। এমন অবস্থায় সমালোচনার মুখে পড়েন আলোচিত হত্যাকাণ্ডের ঘটনাস্থল বুয়েটের উপাচার্য।

এরপর মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার পর উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম দোতলা থেকে নেমে বিক্ষোভরত শিক্ষার্থীদের সামনে এলে শুরু হয় হট্টগোল। 

পুরো ঘটনাপ্রবাহে বুয়েট উপাচার্যকে ঘিরে দেশজুড়ে নানা প্রশ্ন ও ক্ষোভ দেখা দেয়। এ প্রেক্ষিতে তিনি কুষ্টিয়ায় আবরারের পরিবারের সঙ্গে দেখা করতে গেলে সেখানেও তাকে ঘিরে উত্তাল হয়ে ওঠে রায়ডাঙ্গা গ্রাম। 

এদিকে, আবরারের জন্য বুধবার বেলা ১১টার দিকে জেলা স্কুল জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে আবরারের সহপাঠী ও শিক্ষকসহ কয়েকশ শিক্ষার্থী অংশ নেন।

এ সময় আবরারের বাবা বরকতুল্লাহ বুয়েট কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “সিসিটিভি ফুটেজে যাদের দেখা গেছে তাদের অনেককেই মামলায় বাদ দেওয়া হয়েছে। যার নেতৃত্বে নির্যাতন করা হয়েছে তাকেই মামলায় আসামী করা হয়নি।”

তিনি বাদ-পড়াদের মামলায় অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান। তবে তিনি এ ঘটনায় এখন পর্যন্ত সরকারের পদক্ষেপে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, “প্রধানমন্ত্রী জানেন স্বজন হারানোর ব্যথা। তিনি যদি সিসিটিভির ফুটেজ দেখেন তাহলে আমার বিশ্বাস আবরার হত্যাকাণ্ডে জড়িতরা দ্রুততম সময়ে সর্বোচ্চ শাস্তি পাবে।”

Related Topics

টপ নিউজ

আবরার হত্যা / কুষ্টিয়া / বুয়েট শিক্ষার্থী / বুয়েট উপাচার্য / আবরারের পরিবার

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’
  • জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
    রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা
  • বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
    কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা
  • ফাইল ছবি: রয়টার্স
    ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত
  • মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
    ‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!
  • ২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
    যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

Related News

  • কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষ, আহত ২০
  • কুষ্টিয়ায় পীর হত্যা: জামায়াত নেতা খাজা আহমেদকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • কুষ্টিয়ায় পীর হত্যা: মামলা করবে না পরিবার, দুই দিনে আটক হয়নি কেউ
  • কুষ্টিয়ায় যুবককে হাত-পা বেঁধে শরীরে পেরেক ঢুকিয়ে নির্যাতনের অভিযোগ
  • আগের জেলা প্রশাসককে ইচ্ছা করে বদলি করে দিয়েছি, কারণ গভমেন্ট আমাদের তো: পরাজিত বিএনপি প্রার্থী

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গুলশানে বিদেশি নারীকে ‘পিটিয়ে হত্যার’ অভিযোগ; পুলিশ বলছে, ‘এখনও নিশ্চিত নয়’

2
জব্দকৃত মহাবিপন্ন বাঘা আইড় মাছ। ছবি: টিবিএস
বাংলাদেশ

রাঙামাটিতে ১৬ কেজির মহাবিপন্ন বাঘা আইড় জব্দ, পরে মাটিচাপা

3
বাংলাদেশ ব্যাংক। ছবি: সংগৃহীত
অর্থনীতি

কেন্দ্রীয় ব্যাংকের বিধিনিষেধ শিথিল: পরিচালন মুনাফা হলেই উৎসাহ বোনাস পাবেন ব্যাংক কর্মীরা

4
ফাইল ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেল সংযুক্ত আরব আমিরাত

5
মৃত বোনের কঙ্কাল কাঁধে নিয়ে ব্যাংকে যাচ্ছেন জিতু মুন্ডা। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

‘যার অ্যাকাউন্ট তাকে নিয়ে আসুন’: ব্যাংকের কথায় উড়িষ্যায় মৃত বোনের কঙ্কাল নিয়ে গেলেন ভাই!

6
২০১৭ সালে তেহরানের পারদিসান পার্কে ‘দালবার’ নামের একটি স্ত্রী এশীয় চিতাবাঘ। শিকারি, দ্রুতগতির যানবাহন ও বন্য কুকুরের কারণে প্রজাতিটি বিলুপ্তির হুমকির মুখে রয়েছে। ছবি: আত্তা কেনারে/এএফপি
আন্তর্জাতিক

যুদ্ধের মধ্যেও ইরানে আশার আলো, দেখা মিলেছে বিরল চিতাবাঘের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net