Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
April 06, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, APRIL 06, 2026
কাগজপত্র না থাকা বাংলাদেশিদের 'পুশব্যাক' করছে ভারত

আন্তর্জাতিক

দ্য হিন্দু
15 May, 2025, 09:50 am
Last modified: 15 May, 2025, 09:52 am

Related News

  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সাগরে নিহত ১৮ বাংলাদেশির ১০ জনই সুনামগঞ্জের
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • বিশেষ ফ্লাইটে ইরান থেকে দেশে ফিরছেন ১৮৬ বাংলাদেশি 

কাগজপত্র না থাকা বাংলাদেশিদের 'পুশব্যাক' করছে ভারত

ভারতের সরকারি হিসাব অনুযায়ী, ২০২৪ সালে এখন পর্যন্ত মোট ২৯৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত প্রায় ১০০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়ে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে তুলে দেওয়া হয়েছে।
দ্য হিন্দু
15 May, 2025, 09:50 am
Last modified: 15 May, 2025, 09:52 am
২৬ এপ্রিল গুজরাট পুলিশের অভিযানের পর আহমেদাবাদের ক্রাইম ব্রাঞ্চ অফিসে আটক বাংলাদেশি অভিবাসী। ছবি: এএফপি

গত এক মাসে ভারতজুড়ে কাগজপত্র না থাকা বাংলাদেশি অভিবাসীদের আটক করে পূর্ব সীমান্ত দিয়ে দেশে 'পুশব্যাক' করেছে (ফেরত পাঠাচ্ছে) ভারত। দ্য হিন্দু পত্রিকাকে এমনটাই জানিয়েছেন ভারতীয় সরকারি কর্মকর্তারা।

এরই মধ্যে একটি ঘটনার উল্লেখ করে বলা হয়েছে, গুজরাটে কাগজপত্র না থাকা ৩০০ বাংলাদেশিকে আটক করে ৪ মে দুটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে  ত্রিপুরার আগরতলায় আনা হয়। পরে তাদের স্থলসীমান্ত পথে বাংলাদেশে পাঠানো হয়। তাদের মধ্যে ২০০ জন ছিল নারী ও শিশু।

এর আগে, ২৬ এপ্রিল গুজরাট পুলিশ আহমেদাবাদ ও সুরাট থেকে এক হাজারের বেশি সন্দেহভাজন বাংলাদেশিকে আটক করে।

ভারতের সরকারি হিসাব অনুযায়ী, ২০২৪ সালে এখন পর্যন্ত মোট ২৯৫ জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। চলতি বছরের ৩০ এপ্রিল পর্যন্ত প্রায় ১০০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়ে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) হাতে তুলে দেওয়া হয়েছে।

বাংলাদেশের ডেইলি স্টার পত্রিকার বরাতে জানা গেছে, ৮ মে বাংলাদেশ সরকার ভারতের কাছে একটি চিঠি পাঠিয়ে 'মানবিক উদ্বেগ' প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, 'ভারত যেন আনুষ্ঠানিক প্রত্যাবাসন প্রক্রিয়া অনুসরণ করে নাগরিকদের ফেরত পাঠায়।'

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

বুধবার (১৪ মে) রাজস্থানের আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী জোগারাম প্যাটেল জানান, রাজ্যের বিভিন্ন অংশে অবস্থানরত প্রায় এক হাজার সন্দেহভাজন বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে। তিনি বলেন, 'প্রথম দফায় ১৪৮ বাংলাদেশিকে যোধপুরে এনে সেখান থেকে বিমানযোগে কলকাতা পাঠানো হয়েছে। পরে তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে।'

সূত্র জানায়, যোধপুরে আনা অধিকাংশ আটক ব্যক্তি সিকার জেলার বাসিন্দা। যোধপুরের ভিলেজ ডেভেলপমেন্ট অফিসারদের প্রশিক্ষণ কেন্দ্রকে অস্থায়ীভাবে আটক কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। মন্ত্রী জানান, পরবর্তী দিনগুলোতেও বিদেশিদের এভাবে ফেরত পাঠানো হবে।

এদিকে, ১০ মে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গুয়াহাটিতে এক সংবাদ সম্মেলনে বলেন, অনুপ্রবেশ ঠেকাতে সরকার 'লিগ্যাল প্রসেস' (আইনি প্রক্রিয়া) বাদ দিয়ে সরাসরি 'পুশব্যাক' কৌশল বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, 'অনুপ্রবেশ একটা বড় সমস্যা। আগে সিদ্ধান্ত ছিল কাউকে আটক করে আইনি প্রক্রিয়ায় নিয়ে আসা হবে—তাদের জেলে পাঠিয়ে আদালতে হাজির করা হবে। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের দেশে ঢুকতেই দেওয়া হবে না, সরাসরি পুশব্যাক করা হবে। এটা নতুন কৌশল। প্রতি বছর প্রায় ৫ হাজার মানুষ ভারতে ঢুকে পড়ে। কিন্তু পুশব্যাক পদ্ধতির কারণে এই সংখ্যা কমে আসবে।'

বাংলাদেশ সরকারের উদ্বেগের বিষয়ে এক ভারতীয় কর্মকর্তা বলেন, 'এরা তো তাদেরই নাগরিক, তাই তাদের গ্রহণ করাই উচিত।'

২০২৪ সালের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের পর ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দেশটির রাজ্যগুলোতে অবৈধভাবে অবস্থানরত বিদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু হয়। ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার পর এই অভিযান আরও জোরদার করা হয়।

দ্য হিন্দু গত ৩১ মার্চ এক প্রতিবেদনে জানিয়েছে, ভারত সরকারের অভিযানের ফলে অনেক বাংলাদেশি স্বেচ্ছায় দেশে ফিরে যেতে শুরু করেছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ৪১১ জন অননুমোদিত বাংলাদেশি নাগরিক পূর্ব সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই সংখ্যা ছিল ৩৩৭। তবে আগস্ট ২০২৪ থেকে চলতি বছরের ২১ মার্চ পর্যন্ত এই সংখ্যা দাঁড়ায় ৯০৬-এ।

ভারত-বাংলাদেশ সীমান্তের মোট দৈর্ঘ্য ৪,০৯৬.৭ কিলোমিটার। এর মধ্যে ৩,২৩২.২১ কিলোমিটার এলাকা ঘিরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়েছে। 

Related Topics

টপ নিউজ

পুশব্যাক / ফেরত পাঠানো / অবৈধ অভিবাসী / বিজিবি / ভারত / বাংলাদেশি অভিবাসী

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ফাইল ছবি/সংগৃহীত
    প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার
  • শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
    কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর
  • ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
    হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার
  • আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
    আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
  • ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
    ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র
  • ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
    ৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

Related News

  • ইরান যুদ্ধ বন্ধে কূটনীতিতে পাকিস্তানের তৎপরতা—ভারত কি সাইডলাইনে পড়ে যাচ্ছে?
  • লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে সাগরে নিহত ১৮ বাংলাদেশির ১০ জনই সুনামগঞ্জের
  • ভারতে এলএনজি ও এলপিজি সরবরাহ নিয়ে আলোচনা রাশিয়ার
  • বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ভারত: দ্রৌপদী মুর্মু
  • বিশেষ ফ্লাইটে ইরান থেকে দেশে ফিরছেন ১৮৬ বাংলাদেশি 

Most Read

1
ফাইল ছবি/সংগৃহীত
অর্থনীতি

প্রতি ব্যারেল ৭৫ ডলার দরে ১ লাখ টন পরিশোধিত ডিজেল কিনছে সরকার

2
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

কোচিং সেন্টার বন্ধ করে স্কুলেই ‘ইন-হাউজ’ পাঠদান চালুর ঘোষণা শিক্ষামন্ত্রীর

3
ইরানের একটি ভূগর্ভস্থ মিসাইল স্থাপনা। ২০২১ সালে। ছবি: আইআরজিসি
আন্তর্জাতিক

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই মিসাইল বাঙ্কার মেরামত করে ফেলছে ইরান, মাটি খুঁড়ে বের করছে লঞ্চার

4
আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল
ইজেল

আমাদের বন বিড়াল—এক জীবনে রক্ষা করে কোটি টাকার ফসল

5
ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মার্কিন উদ্ধারকারী বিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের হাতে পড়া ঠেকাতে নিজেদের দুই বিমান ধ্বংস করল যুক্তরাষ্ট্র

6
৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 
অর্থনীতি

৫ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা এনবিআরের 

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net