Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Thursday
July 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
THURSDAY, JULY 16, 2026
শুধু এনসিপির সমাবেশেই নয়, জনসমাগম থাকা যেকোনো স্থানেই পানি ছেটানো হচ্ছে: ডিএনসিসি

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
09 May, 2025, 09:20 pm
Last modified: 09 May, 2025, 09:29 pm

Related News

  • ভারী বর্ষণে জলাবদ্ধ সড়ক, সরেজমিনে দেখলেন ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল
  • প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • তীব্র দাবদাহের মধ্যে ফ্রান্সে বিদ্যুৎহীন অন্তত ৬৮ হাজার পরিবার
  • ১৬ পশুর হাটের ইজারা ৪৮ কোটি টাকা: শীর্ষে দিয়াবাড়ি ও কাজলা
  • ৭৩১ শিক্ষার্থীকে ৯২ লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি দিলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

শুধু এনসিপির সমাবেশেই নয়, জনসমাগম থাকা যেকোনো স্থানেই পানি ছেটানো হচ্ছে: ডিএনসিসি

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ‘সম্প্রতি যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন, তখনও অপেক্ষমাণ নেতাকর্মীদের ওপর পানি ছিটানো হয়েছিলো। আবার ফ্রি প্যালেস্টাইন ইস্যুতে আয়োজিত সমাবেশেও এই ভেহিকেল ব্যবহার করা হয়েছে।’
টিবিএস রিপোর্ট
09 May, 2025, 09:20 pm
Last modified: 09 May, 2025, 09:29 pm
ছবি: মো. জাহিদুল ইসলাম/টিবিএস

রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালের সামনে আজ শুক্রবার জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র আয়োজিত সমাবেশে পানি ছিটানোর ঘটনায় সরকারের পক্ষপাতমূলক আচরণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে প্রচারণা চলছে, তা বিভ্রান্তিকর বলে দাবি করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

শুক্রবার (৯ মে) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)-এর পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
 
ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানিয়েছেন, ঢাকায় চলমান হিট ওয়েভের কারণে যেসব স্থানে অতিরিক্ত মানুষের সমাগম ঘটছে, সেসব জায়গায় ওয়াটার স্প্রের ব্যবস্থা করছে সিটি করপোরেশন। এতে গরমের তীব্রতা কমাতে শুধু সমাবেশস্থল নয়, বিভিন্ন বাজার ও টার্মিনাল এলাকাতেও স্প্রে ভেহিকেল ব্যবহার করা হচ্ছে।

তিনি বলেন, 'সম্প্রতি যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশে ফিরেছেন, তখনও অপেক্ষমাণ নেতাকর্মীদের ওপর পানি ছিটানো হয়েছিলো। আবার ফ্রি প্যালেস্টাইন ইস্যুতে আয়োজিত সমাবেশেও এই ভেহিকেল ব্যবহার করা হয়েছে।'

ডিএনসিসি প্রশাসক আরও বলেন, 'মূলত হিট ওয়েভ চলাকালে নাগরিকদের স্বাস্থ্যের কথা বিবেচনা করেই স্প্রে ভেহিকেল ব্যবহার করা হয়। কোনো জমায়েত রাজনৈতিক না অরাজনৈতিক—সেটা সিটি করপোরেশনের বিবেচ্য নয়।'

উল্লেখ্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজ (৯ মে) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সমাবেশ শুরু হওয়ার পর রোদে অতিষ্ঠ হয়ে ওঠেন আন্দোলনকারীরা।

পরে বিকাল ৩টা থেকে সমাবেশস্থলে পানি ছিটিয়ে পরিবেশ ঠান্ডা করতে স্প্রে ক্যানন চালু করে ডিএনসিসি। অন্যদিকে, সমাবেশে অংশ নেওয়া মানুষদের জন্য খাবার পানির সরবরাহ দেয় ঢাকা ওয়াসা।
 
Related Topics

টপ নিউজ

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) / ডিএনসিসি প্রশাসক / তীব্র দাবদাহ / এনসিপির সমাবেশ / সংবাদ বিজ্ঞপ্তি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
    ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী
  • ফাইল ছবি
    ২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক
  • ইনফোগ্রাফিক: টিবিএস
    মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত
  • শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
    হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান
  • ছবি: সংগৃহীত
    ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

Related News

  • ভারী বর্ষণে জলাবদ্ধ সড়ক, সরেজমিনে দেখলেন ঢাকা উত্তরের প্রশাসক শফিকুল
  • প্রাণঘাতী দাবদাহের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ফ্রান্স
  • তীব্র দাবদাহের মধ্যে ফ্রান্সে বিদ্যুৎহীন অন্তত ৬৮ হাজার পরিবার
  • ১৬ পশুর হাটের ইজারা ৪৮ কোটি টাকা: শীর্ষে দিয়াবাড়ি ও কাজলা
  • ৭৩১ শিক্ষার্থীকে ৯২ লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি দিলো ঢাকা উত্তর সিটি কর্পোরেশন

Most Read

1
গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকার কাছে ‘সেকেন্ডারি সিটি’ গড়ার লক্ষ্যে সম্ভাব্যতা যাচাই শুরু করেছে সরকার: গৃহায়ণমন্ত্রী

2
ফাইল ছবি
বাংলাদেশ

২৫৭ কর্মকর্তা ছাঁটাই: এইচএসবিসির কাছে ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ব্যাংক

3
ইনফোগ্রাফিক: টিবিএস
বাংলাদেশ

মেট্রোরেলের নিরাপত্তা অডিটে কাঠামোগত ত্রুটি, অগ্নিকাণ্ডের ঝুঁকি চিহ্নিত

4
শেখ হাসিনা। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনাসহ ১০ শিল্পগোষ্ঠীর দেশে-বিদেশে ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ প্রধান

5
ছবি: সংগৃহীত
অর্থনীতি

ঢাবির এআই কোর্সে মনোনীত কেন্দ্রীয় ব্যাংকের ৩০ কর্মকর্তার সবাই পুরুষ, ‘নিরাপত্তা’ ইস্যুতে বাদ পড়লেন নারীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net