Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
March 25, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, MARCH 25, 2026
আজ বিজয়া দশমী

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
08 October, 2019, 01:50 pm
Last modified: 08 October, 2019, 01:58 pm

Related News

  • অকালবোধন থেকে বিজয়া: দুর্গাপূজার আধ্যাত্মিক প্রতিফলন
  • পূজা উদ্‌যাপন কমিটির নেতার অনুরোধে চট্টগ্রামে মণ্ডপে গান পরিবেশন: পুলিশ
  • পূজার সরকারি ছুটি একদিন বাড়ল
  • সারাদেশে ৩২ হাজার ৬৬৬টি পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা
  • পূজামণ্ডপের নিরাপত্তায় থাকবে সোয়াট ও ক্রাইসিস রেসপন্স টিম: ডিএমপি কমিশনার

আজ বিজয়া দশমী

এ দিনে মানুষ একে অপরের বাড়িতে বেড়াতে যায় এবং মিষ্টিমুখ করায়। বিবাহিত হিন্দু নারীরা সিঁদুর লাগিয়ে দেয়ার উৎসবে অংশ নেন...
টিবিএস রিপোর্ট
08 October, 2019, 01:50 pm
Last modified: 08 October, 2019, 01:58 pm
ছবি: আতিক হোসেন জিসান

দেবী দূর্গার বিসর্জনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার (৮ অক্টোবর) শেষ হতে যাচ্ছে দেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের শেষ দিন বিজয়া দশমী উদযাপনের জন্য ভক্তরা পূজামণ্ডপগুলোতে ভিড় করছেন এবং মা দুর্গার প্রতি পুষ্পাঞ্জলি দিয়ে তার আশীর্বাদ কামনা করছেন। মন্ত্র উচ্চারণ করেছেন- 

‘ইয়া দেবী সর্বভূতেষু অসুর বিনাশিনী রূপেন সংস্থিতা

নমস্তেস্বই নমস্তেস্বই নমস্তেস্বই নমো নমো।’

এর মানে হলো: হে মা তুমি, সকল প্রকার অশুভ - অমঙ্গল শক্তিকে বিনাশ করে নিয়ে এস অনেক আনন্দ। তুমি, মানব মনের আসুরিক ভাবনাকে ধ্বংস করে, প্রদান কর মানব প্রেমের সুন্দরময় দৃষ্টান্ত।

হিন্দু পঞ্জিকা মতে, এ বছর সুখ ও আনন্দ নিয়ে দুর্গতিনাশিনী দেবী দুর্গা ঘোড়ায় চেপে মর্তে আসেন আর কৈলাসে ফিরে যাচ্ছেনও ঘোড়ায় চড়ে।

দেশের প্রতিটি মণ্ডপ চমৎকার সব প্রতিমায় সাজানো হয়েছে, যাতে ফুটে উঠেছে দেবীর মহিমা।

মানুষের মাঝে শান্তি ও সম্প্রীতি কমনা করার এক বিশেষ অনুষ্ঠান বিজয়া দশমী। এ দিনে মানুষ একে অপরের বাড়িতে বেড়াতে যায় এবং মিষ্টিমুখ করায়। বিবাহিত হিন্দু নারীরা সিঁদুর লাগিয়ে দেয়ার উৎসবে অংশ নেন। 

এ বছর দুর্গাপূজা উপলক্ষে দেশজুড়ে ৩১ হাজারের অধিক মণ্ডপ তৈরি করা হয়েছে।

ভক্ত ও অনুরাগীরা আগামী বছর সন্তান লক্ষ্মী, সরস্বতী, কার্তিক ও গণেশসহ দুর্গা মায়ের পুনরায় আগমন কমনা করে আজ আনন্দ-বিষাদের মধ্য দিয়ে তাকে বিদায় জানাবেন।

৪ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয় এ বছরের দুর্গাপূজা।

হিন্দুদের প্রচলিত বিশ্বাস অনুযায়ী, প্রতি শরতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে স্বর্গলোক কৈলাস ছেড়ে মর্ত্যে আসেন দেবী দুর্গা। নির্দিষ্ট তিথি পর্যন্ত বাবার বাড়িতে কাটিয়ে আবার ফিরে যান দেবালয়ে। দেবীর অবস্থানকালে এ পাঁচ দিন পৃথিবীতে ভক্তরা তার বন্দনা করেন।

Related Topics

টপ নিউজ

বিজয়া দশমী / দুর্গা পূজা

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: রয়টার্স
    বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার
  • মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা
  • ছবি: সংগৃহীত
    ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা
  • আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
    মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে
  • ছবি: সংগৃহীত
    সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল
  • ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
    ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

Related News

  • অকালবোধন থেকে বিজয়া: দুর্গাপূজার আধ্যাত্মিক প্রতিফলন
  • পূজা উদ্‌যাপন কমিটির নেতার অনুরোধে চট্টগ্রামে মণ্ডপে গান পরিবেশন: পুলিশ
  • পূজার সরকারি ছুটি একদিন বাড়ল
  • সারাদেশে ৩২ হাজার ৬৬৬টি পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা
  • পূজামণ্ডপের নিরাপত্তায় থাকবে সোয়াট ও ক্রাইসিস রেসপন্স টিম: ডিএমপি কমিশনার

Most Read

1
ছবি: রয়টার্স
অর্থনীতি

বাংলাদেশে চীনের বিওয়াইডির গাড়ি উৎপাদন করবে রানার

2
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের সাথে বড় ধরনের সমঝোতার দাবি ট্রাম্পের: জানালেন ১৫ বিষয়ে ঐকমত্যের কথা

3
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়ানোর পথে আরব আমিরাত, সৌদিসহ উপসাগরীয় মার্কিন মিত্ররা

4
আলোচিত সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মানব পাচার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ৫ দিনের রিমান্ডে

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সিলেটে বাউল গানের আসরে হামলা, অনুষ্ঠান বাতিল

6
ওয়েস্ট পাম বিচ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ট্রাম্প। ছবি:রয়টার্স
আন্তর্জাতিক

ইরানের ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র, তবে তিনি মোজতবা খামেনি নন: ট্রাম্প

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net