Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
October 13, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, OCTOBER 13, 2026
তুলাকে কৃষিপণ্যের স্বীকৃতি দেওয়া হচ্ছে

বাংলাদেশ

টিবিএস রিপোর্ট
04 May, 2025, 05:45 pm
Last modified: 04 May, 2025, 05:46 pm

Related News

  • নিজস্ব উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশকে প্রযুক্তির উৎপাদক দেশে পরিণত করতে হবে: প্রযুক্তিমন্ত্রী
  • সৌদি আরবের ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোতে অংশ নিল বাংলাদেশি ১১ পোশাক প্রতিষ্ঠান
  • সুতা ও কাপড় আমদানিতে পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাতিল করল সরকার
  • শ্রীলঙ্কায় আলু ও পেঁয়াজ রপ্তানি করতে চায় বাংলাদেশ, সম্ভাবনা যাচাইয়ে কলম্বো যাবে প্রতিনিধি দল
  • দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ

তুলাকে কৃষিপণ্যের স্বীকৃতি দেওয়া হচ্ছে

দেশে প্রতিবছর প্রায় ৮৫ লাখ বেল তুলার চাহিদা রয়েছে, যার ৯৮ শতাংশই আমদানি করতে হয়।
টিবিএস রিপোর্ট
04 May, 2025, 05:45 pm
Last modified: 04 May, 2025, 05:46 pm
ছবি: রয়টার্স

দেশে উৎপাদিত তুলাকে কৃষিপণ্যের স্বীকৃতি দিচ্ছে সরকার। আগামী মঙ্গলবার (৬ মে) অনুষ্ঠিতব্য উপদেষ্টা পরিষদের বৈঠকে, দেশে উৎপাদিত আঁশ তুলাকে কৃষিপণ্য ঘোষণার প্রস্তাব অনুমোদনের জন্য উত্থাপন করবে কৃষি মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।

তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক ড. মো. ফখরে আলম ইবনে তাবিব টিবিএসকে বলেন, দেশে তুলার ব্যাপক চাহিদা রয়েছে। এর সিংহভাগই আমদানি করে মেটানো হয়। এতে যেমন বৈদেশিক মুদ্রা ব্যয় হয়, তেমনি বাংলাদেশের শ্রম ঘন ও বিপুল বিনিয়োগের শিল্প খাতও বিদেশ-নির্ভর হয়ে থাকে। অনেক সময় ভু-রাজনৈতিক কারণে শিল্পকে সমস্যায় পড়তে হয়।

তিনি বলেন, 'এরই পরিপ্রেক্ষিতে সরকার দেশে তুলা উৎপাদন বাড়ানোর পরিকল্পনা নিয়েছে। সরকারের লক্ষ্য ২০৫০ সালের মধ্যে দেশে ২ লাখ হেক্টর জমিতে তুলা উৎপাদন করা। এতে দেশের চাহিদার ২০ শতাংশ তুলা উৎপাদন সম্ভব হবে। এজন্য সরকার খাদ্য উৎপাদন ব্যাহত না করে চরাঞ্চল, বরেন্দ্র এলকা, পার্বত্য এলাকা ও দেশের বিভিন্ন এলাকার ফল বাগানকে তুলা চাষের আওতায় আনতে চায়।'

তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক বলেন, 'তুলা চাষের আওতা বাড়াতে গেলে চাষীদের সুবিধা দিতে হবে। এজন্যই তুলাকে কৃষি পণ্য হিসেবে ঘোষণা করা হচ্ছে। সরকার আমদানি বিকল্প ফসল চাষ বাড়াতে— ব্যাংক ঋণের সুদে ভর্তুকি দিয়ে থাকে। চাষীরা আমদানি বিকল্প ফসল চাষে মাত্র ৪ শতাংশ সুদহারে ঋণ পান। তুলা কৃষিপণ্য হিসেবে ঘোষণা করা হলে এই সুবিধা পাবে। এতে সাধারণ চাষীরা যেমন এগিয়ে আসবে— তেমনি কনট্র্যাক্স ফার্মিং-ও হবে বলে আশা করা হচ্ছে।'

কৃষি মন্ত্রণালয় বলছে, বাংলাদেশে তুলাকে কৃষিপণ্য হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি দীর্ঘদিনের। বিশেষজ্ঞরা মনে করেন, এই স্বীকৃতি দিলে দেশের কৃষক, টেক্সটাইল শিল্প এবং সামগ্রিক অর্থনীতিতে বহুমুখী ইতিবাচক প্রভাব পড়বে।

বাংলাদেশ তুলা উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে দেশে ৪৫,২৩০ হেক্টর জমিতে তুলা চাষ হয়েছে। এসব জমি থেকে ২,০৫,৪২১ বেল (প্রতি বেল ৪৮০ পাউন্ড) তুলা উৎপাদন হয়েছে।

বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) এর তথ্য অনুযায়ী, দেশে প্রতিবছর প্রায় ৮৫ লাখ বেল তুলার চাহিদা রয়েছে, যার ৯৮ শতাংশই আমদানি করতে হয়। স্থানীয় উৎপাদন বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা পেলে— আমদানি নির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

গত ১৭ মার্চ রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) মিলনায়তনে 'বৈদেশিক মুদ্রা সাশ্রয়ে বাংলাদেশে তুলা চাষের গুরুত্ব ও সম্ভাবনা' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা মো.তৌহিদ হোসেন বলেন, দুই মাসের মধ্যে তুলাকে কৃষি পণ্য ঘোষণা করা হবে।

উপদেষ্টা বলেন, তামাক চাষের কারণে জমির উর্বরতা নষ্ট হচ্ছে। তামাকের জমির কিছু অংশে তুলা চাষ করলে কৃষকও লাভবান হবেন, দেশও অর্থনৈতিকভাবে উপকৃত হবে। দেশের জন্য যা ভালো, তা কোনো গোষ্ঠীর বিপক্ষে গেলেও— সেই সিদ্ধান্ত নিতে পিছু পা হবে না ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকার।

Related Topics

টপ নিউজ

কৃষিপণ্য / স্বীকৃতি / তুলা / টেক্সটাইল শিল্প / পোশাক শিল্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি
  • ফাইল ছবি: টিবিএস
    ১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের
  • ছবি: সংগৃহীত
    ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা
  • ছবি: সংগৃহীত
    ‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের
  • মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
    মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি
  • প্রতীকী ছবি: রয়টার্স
    ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

Related News

  • নিজস্ব উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশকে প্রযুক্তির উৎপাদক দেশে পরিণত করতে হবে: প্রযুক্তিমন্ত্রী
  • সৌদি আরবের ফ্যাশন ও টেক্সটাইল এক্সপোতে অংশ নিল বাংলাদেশি ১১ পোশাক প্রতিষ্ঠান
  • সুতা ও কাপড় আমদানিতে পূর্বানুমতি নেওয়ার নিয়ম বাতিল করল সরকার
  • শ্রীলঙ্কায় আলু ও পেঁয়াজ রপ্তানি করতে চায় বাংলাদেশ, সম্ভাবনা যাচাইয়ে কলম্বো যাবে প্রতিনিধি দল
  • দ্রুততম সময়ে মিলবে মার্কিন তুলা, নভেম্বরে খুলছে প্রথম বেসরকারি ওয়্যারহাউজ

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

২০২৭ সালের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন চায় বিএনপি

2
ফাইল ছবি: টিবিএস
বাংলাদেশ

১৫-১৬ অক্টোবর সারাদেশে এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা পরিবেশকদের

3
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ঢাকা–চট্টগ্রামে গাড়ি বিক্রি ও সেবাকেন্দ্র স্থাপনে ৪ কোটি ডলার বিনিয়োগ করছে টয়োটা

4
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘আর্টেমিস-২’ চন্দ্রাভিযানে মার্কিন নভোচারীদের পরনে বাংলাদেশে তৈরি পোশাক, দাবি রপ্তানিকারকের

5
মোংলা সমুদ্রবন্দর। ছবি: বাসস
অর্থনীতি

মোংলা বন্দরের আধুনিকায়নে চীনের সঙ্গে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলারের ঋণচুক্তি

6
প্রতীকী ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ইসরায়েলগামী ফ্লাইট ভূপাতিতের চেষ্টা: এয়ারলাইন ও সরকারের বিরুদ্ধে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ মামলা করবেন যাত্রীরা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net