Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Friday
June 12, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
FRIDAY, JUNE 12, 2026
পুরোনো মাপজোখের চাইতেও বেশি উঁচু এভারেস্ট, যৌথ ঘোষণা নেপাল ও চীনের 

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 December, 2020, 10:55 pm
Last modified: 08 December, 2020, 11:04 pm

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • এভারেস্টে এক সপ্তাহ আটকে থাকা শেরপা বেঁচে ছিলেন শুধু চকলেট ও ‘বরফ চিবিয়ে’ খেয়ে
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের

পুরোনো মাপজোখের চাইতেও বেশি উঁচু এভারেস্ট, যৌথ ঘোষণা নেপাল ও চীনের 

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং তার নেপালি প্রতিপক্ষ প্রদীপ গয়াওয়ালি এক ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হয়ে একইসঙ্গে বোতাম চেপে নতুন উচ্চতার উদ্বোধন করেন। সঙ্গে সঙ্গেই পর্দায় ভেসে ওঠে এভারেস্টের নব-নির্ধারিত উচ্চতার সংখ্যা। 
টিবিএস ডেস্ক
08 December, 2020, 10:55 pm
Last modified: 08 December, 2020, 11:04 pm
চলতি বছরের ২৭ মে এভারেস্ট চূড়ায় আরোহনের পথে চীনা জরিপকারী দল। চীনে পর্বতটি মাউন্ট কোমোলাংমা নামেই পরিচিত। ছবি: শিনহুয়া/ এপি

হিমালয়ের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট- পৃথিবীর সবচেয়ে উঁচু শিখরও বটে। কিন্তু, এর মাপজোঁক নিয়েই ছিল মতভেদ। এবার তার অবসান ঘটিয়ে একযোগে এভারেস্টের নতুন উচ্চতা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নেপাল ও চীন। 

আজ মঙ্গলবার (৮ ডিসেম্বর) যৌথভাবে দুই দেশ এ ঘোষণা দেয়। নতুন করে উচ্চতার হিসাব গ্রহণ করা হয়েছে ৮,৮৪৮.88 মিটার (বা ২৯,০৩১.৭ ফুট), যা নেপাল সরকারের পূর্ববর্তী জরিপের চেয়ে সামান্য আর চীনের পূর্ব হিসাবের চাইতে চার মিটার বেশি।

চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং তার নেপালি প্রতিপক্ষ প্রদীপ গয়াওয়ালি এক ভার্চুয়াল কনফারেন্সে যুক্ত হয়ে একইসঙ্গে বোতাম চেপে নতুন উচ্চতার উদ্বোধন করেন। সঙ্গে সঙ্গেই পর্দায় ভেসে ওঠে এভারেস্টের নব-নির্ধারিত উচ্চতার সংখ্যা। 

নেপাল আর চীনের সীমানার মাঝ বরাবর এভারেস্টের অবস্থান। গত বছর নতুন করে উচ্চতা মাপতে নেপালের জরিপকারীরা এভারেস্ট আরোহণ করেন। চলতি বছরে চীনের একটি পরিমাপ দলও সেই একই পন্থা অনুসরণ করে। এরপরই, সাগরপৃষ্ঠ থেকে এভারেস্ট চূড়ার নয়া-উচ্চতা সম্পর্কে জানানো হলো। 

দেশ দুটি আগে থেকেই উচ্চতা সম্পর্কে দুই রকম ধারণা পোষণ করতো। তবে ২০১৫ সালে হওয়া বড় এক ভূমিকম্পের ফলে চূড়ার প্রকৃত উচ্চতা কমেছে এমন আশঙ্কাও করা হচ্ছিল। ওই ভূমিকম্পে নেপালে প্রায় ৯ হাজার মানুষ মারা যান। ক্ষতিগ্রস্ত হয় বসতবাড়ি, সড়ক, সেতুসহ প্রায় ১০ লাখ অবকাঠামো। ভূমিকম্পের ফলে সৃষ্ট তুষারধ্বসে চাপা পরে মারা যান এভারেস্ট বেজ ক্যাম্পে থাকা ১৯ অভিযাত্রী। 

তাই সবকিছু মিলিয়েই নতুন করে পরিমাপের তোড়জোড় শুরু করে দুই দেশ। 

তবে, এভারেস্টের হাত থেকে সর্বোচ্চ শৃঙ্গের শিরোপা কেড়ে নেওয়া সহজ নয়। কারণ, দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ কে-২ ৮,৬১১ মিটার (২৮,২৪৪ ফুট) উঁচু। অর্থাৎ, তা এভারেস্টের চেয়ে প্রায় ২৩৭ মিটার কম। 

প্রকৃতঅর্থেই, এভারেস্টের চূড়ার আকাশছোঁয়া বিস্তৃতিকে ১৮৫৬ সালে প্রথম মাপে ব্রিটিশ একটি দল। তখন উচ্চতা নির্ণয় করা হয় ৮,৮৪২ মিটার (২৯,০০২ ফুট)।

১৯৫৪ সালে সার্ভে অব ইন্ডিয়ার পরিমাপ অনুসারে তা ৮,৮৪৮ মিটার (২৯,০২৮ ফুট) বলে জানানো হয়। এতদিন যা সর্বজন স্বীকৃত ছিল। 

এর আগে ১৯৯৯ সালে ন্যাশনাল জিওগ্রাফিক সোস্যাইটির একটি দল জিপিএস প্রযুক্তির সহায়তায় উচ্চতা ৮,৮৫০ মিটার (২৯,০৩৫ ফুট) বলে জানিয়েছিল। ২০০৫ সালে চালানো এক অভিযানে চীনের একটি দল অবশ্য সেটি ৮,৮৪৪ মিটার (২৯,০০৯ ফুট) বলে হিসাব করে। চূড়ায় জমা তুষারকে বাদ দেওয়ার কারণেই তাদের পরিমাপটি-ই সঠিক বলে দাবি করেন চীনা জরিপকারীরা।  

এভাবেই মেঘছোঁয়া শিখরের বিশালত্ব ঘিরে বিতর্ক নতুন মাত্রা পায়। 

তাই প্রকৃত অবস্থা জানতে ২০১৯ সালের মে'তে নেপাল সরকারের একটি অভিযাত্রী দল জিপিএস এবং স্যাটেলাইট উপকরণসহ পরিমাপ করতে যান। তারা চূড়ায় জমা বরফেরও আলাদা মাপ নেন।  

ওই বছরই নেপাল ভ্রমণ করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তখনই দুই দেশের মধ্যে এভারেস্টের প্রকৃত উচ্চতা সম্পর্কে ঐক্যমত্যে পৌঁছানোর সিদ্ধান্ত নেওয়া হয়। 

এজন্য ২০২০ সালের বসন্তে চীনা জরিপ সংস্থার সদস্যরা নতুন করে মাপজোঁক করেন। ওই সময় করোনা মহামারির কারণে অন্যান্য আরোহীদের অভিযান স্থগিত ছিল। সেকারণে বেশ নির্বিঘ্নেই নিজেদের দায়িত্ব সম্পাদনের সুযোগ পায় চীনের দলটি।  

ঐক্যমেত্যর ভিত্তিতে নতুন উচ্চতা নির্ণয়কে স্বাগত জানিয়েছেন নেপালের পর্বতারোহী সম্প্রদায়। 

নেপাল মাউন্টেইনিয়ারিং অ্যাসোসিয়েশনের সভাপতি সান্তা বীর লারমা বলেন, ''পর্বতারোহনের ইতিহাসে এটি ঐতিহাসিক এক মুহূর্ত। অবশেষে বিতর্কের অবসান হলো। এখন থেকে বিশ্ববাসী শুধু নতুন সংখ্যাটিকেই জানবে।'' 

  • সূত্র: এপি 

Related Topics

টপ নিউজ

মাউন্ট এভারেস্ট / উচ্চতা নির্ণয় / নেপাল / চীন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ
  • ইলাস্ট্রেশন: টিবিএস
    ১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা
  • ছবি: রয়টার্স
    দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা
  • ছবি: সংগৃহীত
    হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প
  • মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
    ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা
  • ছবি: টিবিএস
    বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

Related News

  • প্রধানমন্ত্রীর বেইজিং সফর: চীনের অর্থায়ন ও বড় বিনিয়োগে নজর ঢাকার
  • বিশ্বকাপে দল নেই, চীনের ফুটবলভক্তদের ভরসা তাই ‘লাল কার্ড প্রিয়’ রেফারি
  • পর্যটন অর্থনীতিতে যুক্তরাষ্ট্রকে টপকে শীর্ষস্থানের পথে চীন
  • এভারেস্টে এক সপ্তাহ আটকে থাকা শেরপা বেঁচে ছিলেন শুধু চকলেট ও ‘বরফ চিবিয়ে’ খেয়ে
  • চীনের হয়ে গোয়েন্দাগিরি, আদালতে দোষ স্বীকার মার্কিন সাংবাদিকের

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথে নগদ টাকার সংকট, বাংলাদেশ ব্যাংকের সরবরাহ ঘাটতির অভিযোগ

2
ইলাস্ট্রেশন: টিবিএস
বাংলাদেশ

১ জুলাই থেকে ‘ধাপে ধাপে’ সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা

3
ছবি: রয়টার্স
খেলা

দেশে ফিরলেন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না পারা সোমালি রেফারি, বীরের সম্মানে বরণ করে নিল জনতা

4
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

হরমুজ দিয়ে ১০০ মিলিয়ন ব্যারেলেরও বেশি তেল ও ২০০ জাহাজ বের করে এনেছি, ইরান জানত না: ট্রাম্প

5
মার্কিন এফ-৩৫ লাইটনিং টু যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের; হরমুজ বন্ধ করল তেহরান, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা

6
ছবি: টিবিএস
অর্থনীতি

বিনা প্রশ্নে আবাসন খাতে আসতে পারে কালো টাকা বিনিয়োগের সুযোগ, তবে গুনতে হবে বাড়তি কর

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net