Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
July 19, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, JULY 19, 2026
ইউক্রেনের সুমি অঞ্চলে ‘নিরাপত্তা বেষ্টনী’ গড়ে তুলছে রাশিয়া

আন্তর্জাতিক

রয়টার্স
02 May, 2025, 10:10 pm
Last modified: 02 May, 2025, 10:15 pm

Related News

  • রাশিয়ার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৮
  • 'ব্যাটল অভ দ্য ড্রোনস': ড্রোন যুদ্ধ নিয়ে টিভি রিয়েলিটি শো আনছে রাশিয়া; অংশ নেবেন সেনা, শিক্ষার্থী ও তারকারা
  • ড্রোন যুদ্ধের রূপকার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে বরখাস্ত করলেন জেলেনস্কি
  • ইউক্রেনকে ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্রের ব্লুপ্রিন্ট দিল ফ্রান্স
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো

ইউক্রেনের সুমি অঞ্চলে ‘নিরাপত্তা বেষ্টনী’ গড়ে তুলছে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মার্চে বলেছিলেন, ইউক্রেনীয় বাহিনীর ভবিষ্যৎ আগ্রাসন ঠেকাতে সুমি অঞ্চলে একটি ‘বাফার জোন’ বা সুরক্ষা এলাকা গড়ে তোলা উচিত।
রয়টার্স
02 May, 2025, 10:10 pm
Last modified: 02 May, 2025, 10:15 pm
গত ১৮ এপ্রিল ইউক্রেনের সুমিতে রাশিয়ার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত একটি বেকারিতে উদ্ধারকারীরা কাজ করছেন। ছবি: রয়টার্স

রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের সুমি অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় 'নিরাপত্তা বেষ্টনী' গড়ে তোলার কার্যক্রম চালিয়ে যাচ্ছে তাদের বাহিনী। এর আগে রুশ বাহিনী পশ্চিম রাশিয়ার কুর্স্ক অঞ্চল থেকে ইউক্রেনীয় বাহিনীকে হটিয়ে দেয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, 'কুর্স্ক অঞ্চলে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর ঘাঁটি ধ্বংস করেছে উত্তর বাহিনীর ইউনিট। ইউক্রেনের সুমি অঞ্চলের সীমান্ত এলাকায় নিরাপত্তা বেষ্টনী তৈরির কাজ অব্যাহত আছে।"

তবে ইউক্রেন বলছে, এখনো কুরস্কে তাদের বাহিনীর উপস্থিতি রয়েছে। রুশ বাহিনীকে ব্যস্ত রাখতে এবং ভবিষ্যৎ শান্তি আলোচনায় চাপ তৈরির কৌশল হিসেবে গত আগস্টে তারা সেখানে একটি অভিযান চালিয়েছিল। যদিও কিয়েভ আশঙ্কা করছে, সুমি অঞ্চলে রুশ বাহিনী নতুন করে আক্রমণ চালাতে পারে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত মার্চে বলেছিলেন, ইউক্রেনীয় বাহিনীর ভবিষ্যৎ আগ্রাসন ঠেকাতে সুমি অঞ্চলে একটি 'বাফার জোন' বা সুরক্ষা এলাকা গড়ে তোলা উচিত।

রুশ যুদ্ধ ব্লগার 'টু মেজর্স' জানিয়েছেন, সুমির ঝুরাভকা থেকে বিলোভোডি পর্যন্ত রাশিয়ার অভিযানের প্রসার ঘটছে। শুক্রবার ব্লগে লেখা হয়, 'আমাদের প্যারাট্রুপাররা শত্রুর তীব্র প্রতিরোধ ভেঙে সুমি অঞ্চলের লোকনিয়া এবং সীমান্তবর্তী বনাঞ্চলে অগ্রসর হয়েছে।'

রাশিয়ার বিমান হামলায় নিযুক্ত ব্রিগেডের একজন কমান্ডার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম তাসকে জানান, সুমিতে লড়াইরত ইউক্রেনীয় সেনারা 'মনোবল হারিয়ে ফেলেছে'। তিনি বলেন, 'আমরা তাদের কমান্ড সিস্টেম অচল করে দিয়েছি।'

তবে রয়টার্স এসব দাবির সত্যতা যাচাই করতে পারেনি।

সুমির গভর্নর ওলেহ হ্রিহোরভ মঙ্গলবার বলেন, 'বাফার জোন' তৈরিতে রাশিয়া তেমন সফল নয়। তবে তিনি স্বীকার করেন, রাশিয়ার হামলার কারণে সুমি অঞ্চলের চারটি সীমান্তবর্তী গ্রাম এখন 'গ্রে জোনে' পড়ে আছে।

ইউক্রেনের ওপেন-সোর্স প্রকল্প 'ডিপ স্টেট' বলছে, প্রায় ৮২ বর্গকিলোমিটার এলাকা বর্তমানে বিতর্কিত অবস্থায় রয়েছে।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আলাদাভাবে জানিয়েছে, গত এক সপ্তাহে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও খারকিভ অঞ্চলে চারটি গ্রাম দখলে নিয়েছে তাদের বাহিনী।
 
Related Topics

টপ নিউজ

রাশিয়া ইউক্রেন যুদ্ধ / রাশিয়া / ইউক্রেন / দখল / বাফার জোন / কুর্স্ক / পুতিন

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • প্রতীকী ছবি: সংগৃহীত
    নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের
  • ফাইল ছবি: সংগৃহীত
    টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক
  • নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
    নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি
  • ছবি: সংগৃহীত
    'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ
  • ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
    প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

Related News

  • রাশিয়ার অনলাইন ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা, নিহত ৮
  • 'ব্যাটল অভ দ্য ড্রোনস': ড্রোন যুদ্ধ নিয়ে টিভি রিয়েলিটি শো আনছে রাশিয়া; অংশ নেবেন সেনা, শিক্ষার্থী ও তারকারা
  • ড্রোন যুদ্ধের রূপকার ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ফেদোরভকে বরখাস্ত করলেন জেলেনস্কি
  • ইউক্রেনকে ‘স্টর্ম শ্যাডো’ ক্ষেপণাস্ত্রের ব্লুপ্রিন্ট দিল ফ্রান্স
  • পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী সিভিরিদেনকো

Most Read

1
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নাগরিকত্ব বিক্রি বন্ধ না করলে শেনজেনে ভিসা-মুক্ত সুবিধা বাতিল: ক্যারেবিয়ান ৫ দেশকে ইইউ-র আলটিমেটাম

2
প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

3
ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

টিবিএসে সংবাদ প্রকাশের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এআই কোর্সে ৪ নারী কর্মকর্তাকে সংযুক্ত করল কেন্দ্রীয় ব্যাংক

4
নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

নিউইয়র্কে জাতিসংঘ সম্মেলনে গেলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের পরিকল্পনা করছেন মেয়র মামদানি

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

'পণ্যের হালাল সনদ নিতে ঘুষ দিতে হয়': বিএসটিআই ও ইসলামিক ফাউন্ডেশনের বিরুদ্ধে ব্যবসায়ীদের অভিযোগ

6
ফাইল ছবি: মোহাম্মদ মিনহাজ উদ্দিন/টিবিএস
বাংলাদেশ

প্রশাসনিক জটিলতায় ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net