Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
May 04, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, MAY 04, 2026
পাস অব দ্য সেঞ্চুরি!

মতামত

উৎপল শুভ্র
08 December, 2020, 05:30 pm
Last modified: 08 December, 2020, 05:36 pm

Related News

  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, ম্যারাডোনার মৃত্যু রহস্য উদ্‌ঘাটনে আবার বিচার শুরু 
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক

পাস অব দ্য সেঞ্চুরি!

ম্যারাডোনা হেক্টর হেনরিকের ওই পাসটা পেয়েছিলেন নিজেদের অর্ধে। যে পাস থেকে 'গোল অব দ্য সেঞ্চুরি' সেই পাসেরও তো স্বীকৃতি পাওয়া উচিত।
উৎপল শুভ্র
08 December, 2020, 05:30 pm
Last modified: 08 December, 2020, 05:36 pm
ম্যারাডোনা ও হেক্টর হেনরিক

গোল তো কতই করেছেন। তবে একই ম্যাচে ওই দুটি গোল সমার্থক হয়ে গেছে ডিয়েগো ম্যারাডোনার নামের সঙ্গে। বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে আলোচিত গোলের কথা উঠলে ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে ম্যারাডোনার দ্বিতীয় গোলটির প্রতিদ্বন্দ্বী হতে পারে শুধু চার মিনিট আগে তাঁরই প্রথম গোলটি। 

এ সবই তো পুরনো কথা। সবারই জানা। তাহলে বলছি কেন? এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিন তো! 'গোল অব দ্য সেঞ্চুরি' তকমা লেগে যাওয়া দ্বিতীয় গোলটির জন্য কার কাছে ঋণী ম্যারাডোনা?

হেক্টর হেনরিক

প্রশ্নটা অবান্তর মনে হচ্ছে? হতেই পারে। বিশ্বকাপে একক কৃতিত্বে সবচেয়ে বিখ্যাত গোলে আবার কার কাছে ঋণ থাকবে! এই গোল তো শুধুই ম্যারাডোনার। বাকি সবাই তা মনে করলে কি হবে, হেক্টর এনরিকের এতে তুমুল আপত্তি আছে। এই হেক্টর হেনরিকেটা আবার কে, ভেবে ভুরু কুঁচকে গেছে নাকি আপনার? আগে থেকেই যদি জানা থাকে, তাহলে মাফ করে দেবেন। তবে আপনার দলে খুব বেশি মানুষ আছেন বলে মনে হয় না।

হেক্টর হেনরিকে বিশ্বকাপজয়ী এক আর্জেন্টিনিয়ান মিডফিল্ডার। হ্যাঁ, ১৯৮৬ বিশ্বকাপেই আর্জেন্টিনা দলে খেলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচ শেষে ড্রেসিংরুমে উৎসব চলছে। এরই মধ্যে ম্যারাডোনা হোর্হে ভালদানোকে জানাচ্ছেন, ড্রিবল করতে করতেই চোখের কোনে তিনি গোলের সামনে ফাঁকায় দাঁড়ানো ভালদানোকে দেখেছেন। একবার তাঁকে পাস দেবেন ভেবেও আর দেননি। যা শুনে ভালদানো কপট রাগ করে বলছেন, 'কী বলছ? আমাকে দেখার পরও তুমি নিজেই ওই গোলটা করেছ? এটা রীতিমতো আপত্তিকর, খুবই অপমানজনক। এটা হতেই পারে না।'

হেক্টর হেনরিকে তখন শাওয়ারে। বেরিয়ে এসে তিনি বললেন, "গোলটার জন্য আমি ওর (ম্যারাডোনার) অনেক প্রশংসা শুনছি। অনেক প্রশংসা। কিন্তু কেউ এটা বলছে না, আমি ওকে যে পাসটা দিয়েছি, তা পেয়ে ওর গোল না করে কোনো উপায় ছিল?"

পাস যে দিয়েছিলেন, এটা সত্যি। তবে ম্যারাডোনা হেক্টর হেনরিকের ওই পাসটা পেয়েছিলেন নিজেদের অর্ধে। যে পাস থেকে 'গোল অব দ্য সেঞ্চুরি' সেই পাসেরও তো স্বীকৃতি পাওয়া উচিত। হেনরিকের ওই পাসকে তাই অনেকে বলতে শুরু করেন 'পাস অব দ্য সেঞ্চুরি।' আর্জেন্টিনিয়ানরা রসিক বটে!

বিশ্বকাপ হাতে ম্যারাডোনা, পাশে হেক্টর হেনরিক

১৯৮৬ বিশ্বকাপে ম্যারাডোনাময় আর্জেন্টিনা দলের আরও বেশ কজন খেলোয়াড়ের নাম বলতে পারি। তবে এই অমর বাণী না দিলে হেক্টর এনরিকের নাম মনেই থাকত না। গায়ের রং ফর্সা হওয়ার পরও যাঁকে সবাই ডাকত 'এল নিগ্রো' বলে।

ওয়ালশ যখন 'এল নিগ্রো'

ম্যারাডোনার গোলে তাঁর পাসের ভূমিকা নিয়ে হেক্টর এনরিকের দাবি সংক্রান্ত গল্পটা যতবার পড়ি বা বলি, অবধারিতভাবে আমার কোর্টনি ওয়ালশকে মনে পড়ে যায়।

১৯৯৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রিজটাউনে ব্রায়ান লারার অপরাজিত ১৫৩ রানের ওই ক্ল্যাসিক ইনিংসটির কথা কি মনে আছে? ম্যারাডোনার ওই গোল যেমন একক কীর্তিধন্য, ব্রিজটাউনের ওই টেস্টে ওয়েস্ট ইন্ডিজের জয়ও বলতে গেলে লারার একক অবদান।

কোর্টনি ওয়ালশ

এখানেও অবশ্য একজন 'হেক্টর এনরিকে' আছেন। নামটা আগেই বলে দেওয়ার তিনি কে, তা তো অনুমান করতেই পারছেন। ৩০৮ রানের জয়ের লক্ষ্য থেকে ৬ রান দূরে থাকতে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজের নবম উইকেট। শেষ ব্যাটসম্যান কোর্টনি ওয়ালশ। যাঁর ব্যাটিংয়ে নিখাদ বিনোদন ছিল, কিন্তু এক বলের জন্যও নির্ভর করার মতো কোনো উপাদান ছিল না। ওয়ালশ অবশ্য সেদিন ৫ বল টিকে যান। রান-টান করতে পারেননি, তার দরকারও ছিল না। সে জন্য লারা ছিলেন। অবিশ্বাস্য ওই জয়ের (২৪৮ রানে পড়েছিল ওয়েস্ট ইন্ডিজের অষ্টম উইকেট) পর ওয়ালশ বলেন, "আই ওঅন দ্য ম্যাচ উইথ আ বিট অব হেল্প ফ্রম ব্রায়ান লারা।"

ওয়ালশকে অনেক উদারই বলতে হয়। লারার সামান্য সহায়তার কথা স্বীকার না করলেও তো পারতেন!

  • লেখক: সাংবাদিক

Related Topics

খেলা / টপ নিউজ

ম্যারাডোনা / কোর্টনি ওয়ালশ / ফুটবল / ক্রিকেট / গোল অব দ্য সেঞ্চুরি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
    রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?
  • চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
    ৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন
  • ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
    ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
  • বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
    মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি
  • দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
    সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

Related News

  • মৌসুমে আয় ৩০-৩৫ লাখ টাকা! নীরবে বড় হচ্ছে দেশের টেপ-টেনিস ক্রিকেটের অর্থনীতি
  • চিকিৎসকদের বিরুদ্ধে অবহেলার অভিযোগ, ম্যারাডোনার মৃত্যু রহস্য উদ্‌ঘাটনে আবার বিচার শুরু 
  • কেন বিশ্বকাপ খেলতে পারল না বাংলাদেশ, তা নিয়ে তদন্ত হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী 
  • রাজনৈতিক আশ্রয়ের আবেদন প্রত্যাহার করে দেশে ফিরছেন তিন ইরানি নারী ফুটবলার
  • হিন্দু মন্দিরে ভারতের টি-২০ বিশ্বকাপের ট্রফি নিয়ে যাওয়াকে ঘিরে বিতর্ক

Most Read

1
২০১৯ সালে ইরানে বন্যার দৃশ্য। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

রাডার ধ্বংসের পরই ইরানে ঝরছে বৃষ্টি? নেপথ্যে কি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আবহাওয়া অস্ত্র’?

2
চীনের লিয়াওনিং প্রদেশের দালিয়ানের চাংশিং দ্বীপে অবস্থিত হেংলি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, ১৬ জুলাই ২০১৮। ছবি: চেন আইঝু/রয়টার্স
আন্তর্জাতিক

৫ তেল শোধনাগারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আটকে দিল চীন

3
ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের
বাংলাদেশ

ঢাকার ওপর চাপ কমাতে যাত্রী সেবায় কমিউটার নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা সরকারের

4
বেক্সিমকোর তিস্তা সৌর-বিদ্যুৎকেন্দ্র। ছবি: সৈয়দ জাকির হোসেন/টিবিএস
বাংলাদেশ

মেগা রাউন্ডের ব্যর্থতার পর এবার ৪৯৫ মেগাওয়াট সৌরবিদ্যুতের দরপত্র আহ্বান করল বিপিডিবি

5
দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক করার দিকে এগোচ্ছে ভারত ও বাংলাদেশ। প্রতীকী ছবি: সংগৃহীত
বাংলাদেশ

সব ধরনের ভিসা দিচ্ছে বাংলাদেশ, আগামী কয়েক সপ্তাহে স্বাভাবিক হতে পারে ভারতীয় ভিসা সেবা

6
প্রতীকী ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধ শেষ করতে যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার পাল্টা প্রস্তাব ইরানের

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net