Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Monday
August 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
MONDAY, AUGUST 17, 2026
বিশ্বের প্রথম রোগী হিসেবে ফাইজার ভ্যাকসিন গ্রহণ করলেন ৯০ বছর বয়সী ব্রিটিশ নারী

আন্তর্জাতিক

টিবিএস ডেস্ক
08 December, 2020, 01:15 pm
Last modified: 08 December, 2020, 03:23 pm

Related News

  • যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে কটাক্ষ নেতানিয়াহুর
  • ‘এক প্রজন্মে একবার’: স্পেনে পূর্ণগ্রাস, যুক্তরাজ্যে আংশিক; বিরল সূর্যগ্রহণের সাক্ষী ইউরোপ
  • হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ
  • যুক্তরাজ্যের বারস্টলে মৌচাকে আগুন, পুড়ে মরল ২ লাখ মৌমাছি
  • ধনকুবের আল ফায়েদের যৌন নিপীড়নের শিকার ৫ নারী ‘আধুনিক দাসত্বের’ শিকার হিসেবে স্বীকৃতি পেলেন 

বিশ্বের প্রথম রোগী হিসেবে ফাইজার ভ্যাকসিন গ্রহণ করলেন ৯০ বছর বয়সী ব্রিটিশ নারী

ব্রিটেনের ৯০ বছর বয়সী অধিবাসী মার্গারেট কিন্যান ওই ভ্যাকসিন গ্রহণের পর নিজেকে সৌভাগ্যবতী বলে অভিহিত করেছেন।
টিবিএস ডেস্ক
08 December, 2020, 01:15 pm
Last modified: 08 December, 2020, 03:23 pm
মার্গারেট কিন্যানকে ভ্যাকসিন দিচ্ছেন নার্স মে পারসন্স। ছবি: রয়টার্স

ট্রায়াল পরিস্থিতির বাইরে পৃথিবীর প্রথম ব্যক্তি হিসেবে ফাইজার/বায়োটেক কোভিড ভ্যাকসিন গ্রহণ করেছেন ব্রিটেনের ৯০ বছর বয়সী এক নারী। এর মাধ্যমেই শুরু হলো যুক্তরাজ্যের গণ টিকাদান কর্মসূচি।

মঙ্গলবার সকালে সেন্ট্রাল ইংল্যান্ডের কনভেন্ট্রি শহরের স্থানীয় এক হাসপাতালে মার্গারেট কিন্যান নামে ওই নারী ভ্যাকসিন গ্রহণের পর নিজেকে সৌভাগ্যবতী বলে অভিহিত করেছেন।

পাশ্চাত্যের প্রথম দেশ হিসেবে মঙ্গলবার ফাইজার ও বায়োটেক উদ্ভাবিত কোভিড-১৯ ভ্যাকসিন সাধারণ পর্যায়ে প্রয়োগ শুরু করেছে ব্রিটেন। 

বৈশ্বিক অর্থনীতিকে পর্যুদস্ত করে দেওয়া এবং ১৫ লাখ মানুষের প্রাণ কেড়ে নেওয়া কোভিড-১৯ মহামারির বিরুদ্ধে লড়াইয়ে আশার আলো দেখাচ্ছে এ ঘটনা।

'কোভিড-১৯-এর বিরুদ্ধে ভ্যাকসিন নেওয়া প্রথম ব্যক্তি হতে পেরে নিজেকে ভীষণ সৌভাগ্যবতী মনে করছি,' বলেন এক সপ্তাহ পরই ৯১ বছর বয়সে পা রাখতে যাওয়া কিন্যান।

'জন্মদিন সামনে রেখে এর চেয়ে ভালো পুরস্কার আর হতে পারে না! কেননা, এর ফলে সারাটা বছর নিজেকে গুটিয়ে রাখতে বাধ্য হওয়ার পর আসন্ন নববর্ষে পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাতে পারব আমি,' বলেন তিনি।

ভিডিও ফুটেজে দেখা যায়, নার্স মে পারসন্স যখন কিন্যানকে ভ্যাকসিন দিচ্ছিলেন, সে সময়ে তার পরনে ছিল একটি নীলরঙা টি-শার্ট ও কার্ডিগ্যান। 

পারসন্স জানান, গত কয়েকটি মাস সবার জন্যই বেশ কঠিন কেটেছে, তবে এখন সুড়ঙ্গের সীমানায় আলোর দেখা পাওয়ার অনুভূতি হচ্ছে।

ইউরোপীয় দেশগুলোর মধ্যে কোভিড-১৯-এর সবচেয়ে ভয়ংকর হানার শিকার হয়েছে ব্রিটেন। দেশটিতে এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৬১ হাজারেরও বেশি মানুষ। তবে যুক্তরাষ্ট্র কিংবা ইউরোপিয়ান ইউনিয়নের আগেই ফাইজার/বায়োটেক ভ্যাকসিন প্রয়োগ শুরু করতে পেরে কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়ার ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন বেশ আশাবাদী।

ছবি: পিএ

কে এই মার্গারেট কিন্যান?

মার্গারেট কিন্যান মূলত উত্তর আয়ারল্যান্ডের এনিস্কিলেন শহরের মানুষ; তবে সেন্ট্রাল ইংল্যান্ডের কনভেন্ট্রি শহরেই বসবাস তার।

৯০ বছর বয়সী এই নারী পরিবার ও বন্ধুমহলে ম্যাগি নামে পরিচিত।

অলংকার দোকানের সাবেক এই কর্মী আগামী সপ্তাহে ৯১ বছর বয়সে পা রাখবেন। চাকরি থেকে তিনি অবসর নিয়েছেন ৪ বছর আগে।

তিনি এক কন্যা ও এক পুত্রের জননী। চারজন নাতি-নাতনি রয়েছে তার।

  • সূত্র: রয়টার্স

Related Topics

টপ নিউজ

করোনাভাইরাসের ভ্যাকসিন / যুক্তরাজ্য

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
    মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে
  • মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
    পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • যুক্তরাজ্যকে ‘ইসলামিক রিপাবলিক অব ব্রিটেন’ বলে কটাক্ষ নেতানিয়াহুর
  • ‘এক প্রজন্মে একবার’: স্পেনে পূর্ণগ্রাস, যুক্তরাজ্যে আংশিক; বিরল সূর্যগ্রহণের সাক্ষী ইউরোপ
  • হ্যারি পটারের ডবির ‘কবর’ বাঁচাতে বদলে ফেলা হলো ১২৫ মাইল দীর্ঘ বৈদ্যুতিক কেবলের পথ
  • যুক্তরাজ্যের বারস্টলে মৌচাকে আগুন, পুড়ে মরল ২ লাখ মৌমাছি
  • ধনকুবের আল ফায়েদের যৌন নিপীড়নের শিকার ৫ নারী ‘আধুনিক দাসত্বের’ শিকার হিসেবে স্বীকৃতি পেলেন 

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্কেচ: টিবিএস
বাংলাদেশ

মির্জা ফখরুলের আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ভাই ও মেয়ে

5
মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের সাবেক তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net