Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Sunday
August 16, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SUNDAY, AUGUST 16, 2026
অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখা এক বড় অর্জন: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

ইউএনবি
07 October, 2019, 09:20 pm
Last modified: 07 October, 2019, 09:26 pm

Related News

  • দুর্গাপূজায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি বন্ধ থাকবে ৮ দিন
  • দুর্গাপূজার ছুটি: ১০ অক্টোবর সারাদেশে ব্যাংক বন্ধ
  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’

অসাম্প্রদায়িক চেতনা বজায় রাখা এক বড় অর্জন: প্রধানমন্ত্রী

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সোমবার রাজধানীর রামকৃষ্ণ মিশন পরিদর্শন করেন শেখ হাসিনা
ইউএনবি
07 October, 2019, 09:20 pm
Last modified: 07 October, 2019, 09:26 pm
ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের জন্য এটি বড় অর্জন যে এ দেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে চলতে শিখেছে।

“আমরা সব সময় বলি ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। আমরা সবাই এক সাথে উৎসবগুলো পালন করি। বাংলাদেশে এটি বড় অর্জন যে আমরা অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে চলতে শিখেছি,” বলেন তিনি।

হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে সোমবার রাজধানীর রামকৃষ্ণ মিশন পরিদর্শনকালে শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান- ধর্ম নির্বিশেষে সব মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছেন এবং রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন।

“তাই, আমরা সব সময় চাই যে সব ধর্মের মানুষ এ স্বাধীন দেশে স্বাধীনভাবে তাদের সব ধর্মীয় অনুষ্ঠান পালন করবে। এবং আমরা তেমন পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছি,” বলেন প্রধানমন্ত্রী।

“আমরা অন্তত বলতে পারি যে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে তখন এমন সুন্দর পরিবেশ তৈরি হয়,” জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগের শাসনামলে গত ১০ বছর ধরে হিন্দুরা চমৎকারভাবে তাদের পূজা-পার্বণ উদযাপন করছেন।

শেখ হাসিনা বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ পালন করে এবং সরকার পহেলা বৈশাখের ভাতাও দেয়।

এ দেশে মানুষ পরস্পরের ধর্মকে সম্মান করে বলে মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, সরকার সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতির মতো সামাজিক ব্যধি দমন করতে চায়, যাতে এগুলো পরিবার, সমাজ ও দেশকে ধ্বংস করতে না পারে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ ও পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। এ সময় স্বাগত বক্তব্য রাখেন রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ ও রামকৃষ্ণ মিশনের সচিব স্বামী পূর্ণাত্মানন্দ। 

Related Topics

টপ নিউজ

দূর্গা পূজা / প্রধানমন্ত্রী শেখ হাসিনা / অসাম্প্রদায়িক বাংলাদেশ

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ছবি: এএফপি
    ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট
  • ছবি: ইউএস নেভি
    মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান
  • গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
    বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই
  • বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
    বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ
  • বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
    হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

Related News

  • দুর্গাপূজায় হিলি স্থলবন্দর দিয়ে আমদানি–রপ্তানি বন্ধ থাকবে ৮ দিন
  • দুর্গাপূজার ছুটি: ১০ অক্টোবর সারাদেশে ব্যাংক বন্ধ
  • কোটা সহিংসতার ক্ষয়ক্ষতি দেখতে সেতু ভবন, আহতদের দেখতে নিটোর পরিদর্শন প্রধানমন্ত্রীর
  • দেখুন: '৪০০ কোটি টাকার পিয়ন' কেতলি জাহাঙ্গীরের নজরকাড়া দুই বাড়ি
  • কেতলি জাহাঙ্গীর: চা দোকানি থেকে যেভাবে ‘৪০০ কোটি টাকার পিয়ন’

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

বসুন্ধরায় অভিনেত্রী রিধিকা রিধির ঝুলন্ত মরদেহ উদ্ধার

2
ছবি: এএফপি
আন্তর্জাতিক

ইউরোপে ‘সংক্ষিপ্ত সফরে’ গিয়ে ২ মাস ধরে ‘নিখোঁজ’ বিশ্বের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট

3
ছবি: ইউএস নেভি
আন্তর্জাতিক

মার্কিন ঘাঁটিতে হামলা চালাতে যাওয়া তিন পাইলট জীবিত, কাতারে বন্দি আছেন: ইরান

4
গোর্খা সম্প্রদায়ের মানুষ বর্তমানে বাংলাদেশের বান্দরবান, ঢাকা, ময়মনসিংহ ও কুষ্টিয়াসহ বিভিন্ন জেলায় বসবাস করছেন। ছবি: সৌজন্যপ্রাপ্ত
ফিচার

বাংলাদেশের গুর্খারা: লড়েছেন ব্রিটিশ সাম্রাজ্যের জন্য, থেকে গেছেন স্বাধীন দেশে, ভুলে গেছে দু-পক্ষই

5
বিশাল গর্গ। ছবি: ব্লুমবার্গ
আন্তর্জাতিক

বড়দিনের আগে জুমে ৯০০ কর্মীকে ছাঁটাই করা সিইও এবার নিজেই চাকরি হারালেন, তুললেন প্রতারণার অভিযোগ

6
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নিশ্চয়তা চায় ঢাকা, মিললেই প্রধানমন্ত্রীর ভারত সফর নিশ্চিত: বিবিসি বাংলা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net