Skip to main content
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Wednesday
June 17, 2026

Sign In
Subscribe
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
WEDNESDAY, JUNE 17, 2026
প্রথম প্রান্তিকে লোকসানের ধাক্কা কাটিয়ে অর্থবছরের প্রথম নয় মাসে মুনাফায় ফিরল রানার অটোমোবাইলস

অর্থনীতি

টিবিএস রিপোর্ট
28 April, 2025, 09:35 am
Last modified: 28 April, 2025, 09:36 am

Related News

  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • চামড়ার বাজারে অস্থিরতা: সাইন্সল্যাবে ৭০০ টাকার চামড়া ৫০০ টাকা, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা
  • প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা ৪৪% বেড়ে ৬৯৫.৬৮ কোটি টাকা
  • প্রথম প্রান্তিকে ইসলামী ব্যাংকের ২৮৮ কোটি টাকা লোকসান
  • ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী, তবু ট্রেজারি বিলে বিনিয়োগ থেকে ব্যাংকগুলোর বড় মুনাফা: কতটা টেকসই খাত?

প্রথম প্রান্তিকে লোকসানের ধাক্কা কাটিয়ে অর্থবছরের প্রথম নয় মাসে মুনাফায় ফিরল রানার অটোমোবাইলস

টিবিএস রিপোর্ট
28 April, 2025, 09:35 am
Last modified: 28 April, 2025, 09:36 am
একটি ওয়্যারহাউসে রাখা রানা মোটরসাইকেল। ফাইল ছবি: টিবিএস

টানা দুই অর্থবছর লোকসানের পর চলতি অর্থবছরের প্রথম নয় মাসে ঘুরে দাঁড়িয়েছে রানার অটোমোবাইলস। প্রথম প্রান্তিকে বড় ধরনের ক্ষতির মুখে পড়লেও থ্রি-হুইলার বিভাগের দারুণ পারফরম্যান্সের জোরে ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ৯ মাসে কোম্পানিটি আবার মুনাফার ধারায় ফিরেছে।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম নয় মাসে রানারের সম্মিলিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ০.০৭ টাকা—যেখানে গত অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৩.৫৭ টাকা।

২০২৪ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত অর্থবছরের প্রথম প্রান্তিকে রানার অটোমোবাইলসের শেয়ারপ্রতি সম্মিলিত লোকসান ছিল ০.৭২ টাকা। তবে পরের দুই প্রান্তিকে—২০২৪ সালের অক্টোবর থেকে ২০২৫-এর মার্চ—কোম্পানিটি মুনাফার ধারায় ফিরেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, তৃতীয় প্রান্তিকে রানার অটোমোবাইলসের সম্মিলিত ইপিএস দাঁড়িয়েছে ০.৪৩ টাকা। গত বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্মিলিত লোকসান ছিল ১.৩৫ টাকা। দ্বিতীয় প্রান্তিকে তাদের সম্মিলিত ইপিএস ছিল ০.৩৫ টাকা।

কোম্পানিটি তাদের ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানিয়েছে, আগের প্রান্তিকগুলোর ধারাবাহিকতায় তৃতীয় প্রান্তিকেও তারা বাজার সম্প্রসারণ, ব্যয় নিয়ন্ত্রণ ও কার্যকর অর্থ ব্যবস্থাপনার মাধ্যমে আর্থিক অবস্থার উন্নতি সাধন করেছে।

কোম্পানিটি আরও বলেছে, ক্রমবর্ধমান অর্থায়ন ব্যয় ও বৈদেশিক মুদ্রার বিনিময় হারের ওঠানামা এখনও চ্যালেঞ্জ তৈরি করলেও থ্রি-হুইলার সেগমেন্টের চাহিদা বৃদ্ধি এবং টু-হুইলার সেগমেন্টে ই-বাইক উদ্যোগের প্রাথমিক ইতিবাচক ফলাফলের ওপর ভর করে তারা তাদের প্রবৃদ্ধি পরিকল্পনা নিয়ে আত্মবিশ্বাসী।  

গতকাল কোম্পানির প্রতিটি শেয়ার ২৮.৮০ টাকায় লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৩.০৩ শতাংশ কম।

Related Topics

টপ নিউজ

রানার / রানার অটোমোবাইলস লিমিটেড / মুনাফা / লোকসান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
    বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন
  • ছবি: রয়টার্স
    এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন
  • ছবি: টিবিএস
    অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
  • ছবি: রয়টার্স
    ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার
  • প্রতীকী ছবি: সংগৃহীত
    বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 
  • দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
    নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

Related News

  • চট্টগ্রামে আমানত ফেরতের দাবিতে ৫ ব্যাংকের আমানতকারীদের রোডমার্চ
  • চামড়ার বাজারে অস্থিরতা: সাইন্সল্যাবে ৭০০ টাকার চামড়া ৫০০ টাকা, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা
  • প্রথম প্রান্তিকে ব্র্যাক ব্যাংকের মুনাফা ৪৪% বেড়ে ৬৯৫.৬৮ কোটি টাকা
  • প্রথম প্রান্তিকে ইসলামী ব্যাংকের ২৮৮ কোটি টাকা লোকসান
  • ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী, তবু ট্রেজারি বিলে বিনিয়োগ থেকে ব্যাংকগুলোর বড় মুনাফা: কতটা টেকসই খাত?

Most Read

1
মীর নাদিয়া নিভিন। ফাইল ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থার প্রথম নারী চেয়ারম্যান হলেন মীর নাদিয়া নিভিন

2
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

এআই যুগের সঙ্গে তাল মেলাতে ‘সেকেলে’ হয়ে যাওয়া কলা ও মানবিকের ১২ হাজার ডিগ্রি বাতিল করেছে চীন

3
ছবি: টিবিএস
বাংলাদেশ

অব্যবস্থাপনার দায়ে নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ককে অব্যাহতি, তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী

4
ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

ফিলিপাইনের ভয়াবহ ভূমিকম্পে যেভাবে সমুদ্রের তলদেশ উঁচু হয়ে গেছে, উপকূলরেখা বেড়ে গেছে কয়েকশো মিটার

5
প্রতীকী ছবি: সংগৃহীত
অর্থনীতি

বিশ্ববাজারে কমলেও যে কারণে শীঘ্রই দেশে তেলের দাম কমার সম্ভাবনা নেই 

6
দক্ষিণ লেবাননের টায়ার বন্দরে একটি নৌকা মেরামত করছেন জেলেরা। ইরানের সঙ্গে এই যুদ্ধ মধ্যপ্রাচ্যের শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির ওপর থাকা বিশ্বাসকে মারাত্মকভাবে নাড়িয়ে দিয়েছে। ছবি: দ্য নিউ ইয়র্ক টাইমস
আন্তর্জাতিক

নিউ ইয়র্ক টাইমসের বিশ্লেষণ: বিশ্ব অর্থনীতিকে স্থায়ীভাবে বদলে দিয়েছে ইরান যুদ্ধ

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2026
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net